১৫০ ...... সীরাতুন নবী সো) ও রাসূলুল্লাহ (সা)-এর হিজরত হযরত আলী (রা) ও হযরত আবূ বকর (রা)-এর হিজরতে বিলম্ব মুহাজির সাহাবীদের মদীনা গমনের পর রাসূলুল্লাহ্ (সা) আল্লাহ্র পক্ষ থেকে অনুমতির আশায় মক্কায় বসে প্রতীক্ষা করতে . থাকেন। বাধাপ্রাপ্ত, নির্যাতিতগণ এবং হযরত আলী ইব্ন আবু তালিব ও হযরত আবু বকর সিদ্দীক ইবৃন আবু কুহাফা (রো) ব্যতীত আর কেউই মক্কা শরীফে তার সাথে ছিলেন না। হযরত আবূ বকর (রা) প্রায়ই রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে হিজরতের অনুমতি প্রার্থনা করতেন । জবাবে রাসূলুল্লাহ্ (সা) বলতেন : (471৮7 114 1৯8 “তাড়াতাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ্ তোমার কোন সাথী জুটিয়ে দেবেন।” * হযরত আবু বকরের মনে আকাঙ্ষা জাগত, সে সাথী যেন স্বয়ং রাসূলুল্লাহ্ (সা)-ই হন। _ ব্রাসূলুল্লাহ্ সো)-এর সম্পর্কে কুরায়শদের পরামর্শ সভা _. ইব্ন ইসহাক বলেন : কুরায়শরা যখন লক্ষ্য করল, তাদের বাইরের লোকদের মধ্যে মক্কার বাইরেই রাসূলুল্লাহ্ (সা)-এর একদল সাথী-সমর্থক জুটে গিয়েছে এবং তার সঙ্গী-সাথী সাহাবীগণ তাদের কাছে হিজরত করে চলে গিয়েছেন, তখন তারা আঁচ করতে পারল যে, তারা একটি সুরক্ষিত স্থানে গিয়ে উঠেছেন এবং সেখানে উপযুক্ত আশ্রয়ও পেয়ে গিয়েছেন। এখন তাদের আশংকা হতে লাগল যে, রাসূলুল্লাহ্ (সা) তাদের সাথে গিয়ে মিলিত হবেন এবং তারা তাদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করবেন, তখন তারা তীর ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দারুন-নাদওয়ায় সমবেত হল । এটা ছিল কুসাই ইব্ন কিলাবের বাড়ি। কুরায়শরা সেখানে বসে পরামর্শ ব্যতিরেকে কোন গুরুতুপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করত না। যখন রাসূলুল্লাহ্ (সা)-এর ব্যাপারে তাদের মনে শঙ্কা দেখা দিল, তখনও তারা সেখানেই পরামর্শ সভায় মিলিত হল। | | ৃ ইবন ইসহাক বলেন : আমার নিকট আমার এমন বন্ধু বর্ণনা করেছেন-যাকে আমি মিথ্যাবাদী মনে করি না_ তিনি আবদুল্লাহ্ ইব্ন আবূ নাজীহ্ প্রমুখাৎ সূত্রে বর্ণনা করেছেন, তিনি মুজাহিদ ইবৃন জুবায়র আবুল হুজ্জাজ প্রমুখ থেকে__ধাদের আমি মিথ্যাবাদী মনে করি না__তীরা আবদুল্লাহ্ ইব্ন আব্বাস থেকে (আল্লাহ্ তাদের উভয়ের প্রতি সন্তুষ্ট হোন) বর্ণনা করেন। তিনি বলেছেন : কুরায়শরা যখন এ ব্যাপারে একমত হল যে, দারুন-নাদওয়ায় বসে তারা রাসূলুল্লাহ্ (সা)-এর ব্যাপারে সলা-পরামর্শ করবে এবং পরামর্শের সে পূর্ব নির্ধারিত দিনটি যখন এল, যাকে তারা ইয়াওমুর রহমত নামকরণ করেছিল, সেদিন এক প্রবীণ বৃদ্ধের দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।