১৪৬ ্ রা সীরাতুন নবী €সা) -বাবী বলেন, হিশাম ইবন আস (রা) বলেন : যখন আমার কাছে এ আয়াতগুলো এসে পৌঁছল, তখন আমি যূ-তাওয়ার উচ্চভূমি ও নিন্নভূমিতে তা তিলাওয়াত করতে করতে আরোহণ অবরোহণ করতে লাগলাম, কিন্তু তা কিছুই হৃদয়ংগম করতে পারছিলাম না। এমনকি আমি আল্লাহ্র দরবারে দু'আ করতে লাগলাম : হে আল্লাহ্! আমাকে এগুলোর মর্ম উপলব্ধি করার জ্ঞান দান কর! তিনি বলেন, তারপর আল্লাহ্ তা'আলা আমার অন্তরে এ উপলব্ধি দান করলেন যে, এ আয়াতগুলো আসলে আমাদেরই উপলক্ষে নাযিল করা হয়েছে, সে ব্যাপারে যা আমরা নিজেদের সম্পর্কে বলাবলি করতাম আর লোকেও আমাদের সম্পর্কে এরূপ বলাবলি করত । তিনি বলেন, তখন আমি আমার উটের দিকে অগ্রসর হলাম, তার পিঠে আরোহণ করলাম এবং রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে হাযির হলাম । আর তিনি তখন মদীনা শরীফে অবস্থান করছিলেন । ওয়ালীদ ইব্ন ওয়ালীদের মক্কা শরীফ গমন | ইবৃন হিশাম বলেন : এমন এক ব্যক্তি আমার কাছে হাদীসটি বর্ণনা করেছেন, যাকে আমি বিশ্বাস করি। রাসূলুল্লাহ্ (সা) মদীনায় থাকা অবস্থায় বললেন : | শি] ০৫0৯১ এত ও বা ৮১৬৭ ও ৩৮ “আইয়াশ ইব্ন আক্ রবী'আ এবং হিশাম ইব্ন আসকে আমার কাছে নিয়ে আসার জন্যে কে প্রস্তুত আছ?” ওর়ানীদ ইবৃন ওয়াবীন ইব্ন মুদীরা দীডিযে বললেন : হে আল্লাহর রাসূল! আমি তাদের দু'জনকে আপনার কাছে নিয়ে আসার জন্যে প্রস্তুত। তখন তিনি মন্কার পথে রওয়ানা হয়ে গেলেন। তিনি আত্মপরিচয় গোপন করে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি খাদ্য বহনকারিণী এক মহিলার সাক্ষাৎ পেলেন তিনি মহিলাটিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহ্র বান্দী, তুমি যাচ্ছ. কোথায়? সে বলল-_এ দু'টি বন্দীর উদ্দেশ্যে । বলে সে এ দু'জনের দিকেই ইঙ্গিত করল । তিনি তার পিছু পিছু গেলেন এবং জায়গাটি চিনে নিলেন। তীরা দু'জন তখন- এমন একটি. ঘরে বন্দী ছিলেন, যার ছাদ ছিল না। তারপর সন্ধ্যা হলে তিনি প্রাচীর ডিডিয়ে তাদের কাছে গিয়ে উপনীত হলেন। তারপর একটি পাথর তুলে নিয়ে তাদের দু'জনের শৃঙ্খলের নিচে তা রাখলেন। তারপর তরবারির আঘাতে তাদের শিকল ছিন্ন করলেন। এ জন্যই তার তারবারিকে যুল-মারওয়া বলা হত। তারপর এঁ দু'জনকে তার উটের পিঠে চড়িয়ে তাদেরকে নিয়ে চললেন। এঁ সময় তীর পায়ের অঙ্গুলি হোঁচট খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তিনি" বলে উঠলেন : শে ৩ এএ। এ ১ ৯ টি শোন ও ০৯ “হে অঙ্গুলি, তুমিতো অঙ্গুলি বৈ-নও, তুমি রক্তাক্ত হয়েছ, তোমার এ কষটুকু তুমি | আল্লাহ্র পথেই লাভ করেছ ।” ৮ দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।