Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ | সীরাতুন নবী (সা) আযাদকৃত দাস নাফি (রা) আবদুণ্লাহ ইব্ন উমর (রা)-এর বরাতে আর তিনি তার পিতা হযরত উমর ইব্‌ন খাত্তাব (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যখন আমরা মদীনায় হিজরত করতে মনস্থ করলাম, তখন আমি ও আইয়াশ ইব্‌ন আবূ রবী“আ ও হিশাম ইব্‌ন আসী ইবৃন ওয়ায়ল সাহমী সিদ্ধান্তে পৌছলাম যে, আমারা সারিফ-এর ওপাশে আদাতে বনু গাফ্ফার-এর নিকট কাটাযুক্ত বৃক্ষের ঝৌপের কাছে মিলিত হব। এটাও স্থির হল যে, আমাদের মধ্যকার কোন একজন যদি সকালে সেখানে গিয়ে পৌছতে ব্যর্থ হয়, তবে বুঝে নিতে হবে যে, তাকে বাধা দেয়া হয়েছে। তখন অপর দুই সাথী চলে যাবে। কথামত আমি ও আইয়াশ ইব্ন আবু রবী“আ কীটাযুক্ত বৃক্ষের ঝৌপের নিকট গিয়ে সকালে উপস্থিত হলাম, কিন্তু হিশাম বাধাগ্স্ত হল সে অত্যন্ত জটিল সমস্যায় নিপতিত হল। আইয়াশ-এর সঙ্গে আবৃ জাহলের আগমন আমরা যখন মদীনা শরীফে গিয়ে পৌছলাম, বর বরা | অবতরণ করলাম। আবূ জাহল ইব্‌ন হিশাম এবং হারিস ইবৃন হিশাম পিছু পিছু আইয়াশ ইবৃন আবু রবী“আর কাছে মদীনায় এসে উপস্থিত হল । এরা দু'জন ছিল তার চাচাতো এবং বৈপিত্রেয় ভাই। তারা যখন মদীনায় আমাদের নিকট এল, তখনো রাসূলুল্লাহ্‌ সো) মক্কা শরীফে ছিলেন। তারা উভয়ে তার সঙ্গে আলাপ করতে গিয়ে বলল : তোমার মা তোমাকে না দেখা পর্যন্ত মাথায় চিরুণি লাগাবেন না এবং রৌদ্রের মধ্যে ছায়ার নিচে আশ্রয় নেবেন না বলে শপথ করেছেন। এ কথা শুনে তার অন্তর বিগলিত হল। তখন আমি তাকে বললাম, আল্লাহ্র কসম হে আইয়াশ! তোমার সম্প্রদায় তোমাকে তোমার দীন থেকে ফিরিয়ে নিতে চাচ্ছে। তুমি এদের থেকে সতর্ক থাকবে । আল্লাহর কসম, তোমার মা যদি উকুনের দ্বারা বিব্রত হন, তবে অবশ্যই তিনি চিরুণির বারা কেশ বিন্যাস করবেন। আর মক্কার রোদের উত্তাপ যদি তাকে পীড়া দেয়, তবে অবশ্যই তিনি ছায়ার আশ্রয় নেবেন। জবাবে আইয়াশ ইব্ন আবূ রবী“আ বলল, হীরার জা টিন সেখানে আমার কিছু ধন-সম্পদও রয়ে গেছে, তাও নিয়ে আসি। উমর (রা) বলেন, আমি তখন বললাম : তুমি নিশ্চয়ই জান যে, কুরায়শ বংশের মধ্যে আমার ধন-সম্পদ সর্বাধিক । তুমি তার অর্ধেকটা নিয়ে নাও, তবুও ওদের সাথে যেয়ো না। উমর রো) বলেন : কিন্তু সে কোনমতেই আমার কথায় কান দিল না এবং তাদের সাথে যেতেই মনস্থ করল । যখন সে এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হল, তখন আমি তাকে বললাম, তুমি যখন যাবেই, তখন আমার এ ট্ুরদ্ত্রীটি নিয়ে যাও। কেননা এটি অত্যন্ত ভাল জাতের উন্ত্রী এবং অত্যন্ত প্রভুভক্ত, কোন বিপদ আঁচ করতে পারলেই তুমি তার পিঠে সওয়ার হয়ে চলে.আসবে। সাবধান, এর পিঠ থেকে নামবে না কিন্তু আইয়াশ ইব্‌ন রবী'আ তাদের সঙ্গে এ উটনীর পিঠে সওয়ার হয়ে বেরিয়ে গেল । পথে এক জায়গায় এসে আবু জাহল ধলল, আল্লাহর কসম ভাই, আমার এ উটনীর পিঠে বড্ড বেশি দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।