Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ সীরাতুন নবী (সা) তার সহধর্মিণী লায়লা বিন্ত আবূ হাসমা ইব্‌ন গানিম ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন আওফ ইব্ন উবায়দ ইবৃন আদী ইব্‌ন কা'ব ছিলেন। | তারপর আসেন আবদুল্লাহ্‌ ইব্ন জাহশ ইব্‌ন রিআব ইব্‌ন ইয়া'মার ইব্‌ন সাবুরা ইব্‌ন মুররা ইবন কাসীর ইব্ন গান্ম ইব্‌ন দুদান ইবন আসাদ ইব্‌ন খুযায়মা। ইনি বনু উমাইয়া ইব্‌ন আবৃদ শামসের মিত্র ছিলেন। তিনি তাঁর সাথে তার পরিবারবর্গ এবং তার ভাই আবৃদ ইব্‌ন জাহশকেও সাথে নিয়ে এসেছিলেন__তিনি আবূ আহমদ নামে পরিচিত, আর আবূ আহমদ ছিলেন অন্ধ । তিনি মক্কার উচু এলাকা থেকে নীচু এলাকায় কোন পথ প্রদর্শকের সাহায্য ব্যতিরেকেই চলাফেরা করতে পারতেন। তিনি একজন কবি ছিলেন এবং ফার'আ বিন্ত আবু সুফইয়ান ইব্‌ন হার্ব তীর সহধর্মিণী ছিলেন। তার মা ছিলেন আবদুল মু্তালিব ইব্‌ন হাশিমের কন্যা উমায়মা। জাহশের পুন্র-কন্যাদের হিজরতের ফলে তাদের ঘর জনমানবহীন হয়ে যায়। তখন উত্বা ইব্‌ন রবী'আ, আব্বাস ইবৃন আবদুল মু্তালিব, আবূ জাহ্‌ল ইব্ন হিশাম ইব্‌ন মুগীরা মকা ১. জাহশের পুত্র-কন্যাগণ : এঁরা হচ্ছেন (১) আবদুল্লাহ্‌ ও (২) আবূ আহ্মদ, ধার নাম ছিল আবৃদ। তাদের আরেক ভাই (৩) উবায়দুল্লাহ্‌ ইসলাম গ্রহণ করেন। তারপর তিনি ধরশ্টধর্মে দীক্ষিত হন এরা হাবশায় হিজরত করেন । (৪) উদ্মল মু'মিনীন যয়নাব বিন্ত জাহশ ছিলেন তাদেরই বোন-_ যিনি পূর্বে যায়দ ইবৃন হারিসার পরী ছিলেন : আর ধার সম্পর্কে আয়াত অবতীর্ণ হয় : ০525 100 ৫০০৯ 00 ৰ (৫) উচ্মে হাবীব বিন্ত জাহশ-_যিনি অস্বাভাবিক রজংস্রাবে ভুগতেন এবং আবদুর রহমান ইবৃন আওফের স্ত্রী ছিলেন। (৬) হামনা বিন্ত জাহশ-__ইনি মুস'আব ইব্‌ন উমায়রের স্ত্রী ছিলেন। ইনিও অতিরিক্ত রজগস্লাবের রোগিণী ছিলেন। বর্ণিত আছে যে, যয়নাবও অনুরূপ অতিরিক্ত রজযস্রাবে ভুগতেন। মুওয়াত্তায় আছে, যয়নাব বিন্ত জাহশ-যিনি আবদুর রহমান ইবৃন আওফের স্ত্রী ছিলেন এবং যিনি অতিরিক্ত রজঃস্রাবে ভুগতেন__-অথচ যয়নাব কম্মিনকালেও আবদুর রহমান ইব্ন আওফের সহধর্মিনী ছিলেন না। আর কেউ তা বলেনও নি এবং কেউ এ ভুল তথ্য গ্রহণও করবে না। আসলে আবদুর রহমানের স্ত্রী ছিলেন তার বোন উম্মে হাবীব। তাকে উক্মু হাবীবাও বলা হয়ে থাকে । অবশ্য আমাদের শায়খ আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইব্‌ন নাজাহ্‌ আমাকে বলেছেন যে, উদ্মু হাবীবের নামও ছিল যয়নাব। তাহলে কথা দীড়াচ্ছে__তীদের দু'জনের নামই ছিল যয়নাব। একজনের কুনিয়াত বা ডাকনাম তার আসল নামের চাইতে বেশি গ্রসিদ্ধি লাভ করেছে। যার ফলে ভার আসল নাম চিরতরে চাপা পড়ে গেছে। তা হলে মুওয়াত্তার হাদীসে কোন তুল -বা ভ্রান্ত ধারণার কিছু নেই । আল্লাহই সম্যক অবগত । . যয়নাব বিন্ত জাহশের আসল নাম ছিল বাররা। রাসূলুল্লাহ্‌ (সা) তার নামকরণ করেন যয়নাব বলে। অনুরূপভাবে উক্মু সালামার দুহিতা ষয়নাব__িনি নবী করীম (সা)-এর রবীবাহ্‌ (পালিতা কন্যা) ছিলেন তার নামও ছিল বাররা। রাসূলুল্লাহ্‌ সো) তার নামও পাল্টিয়ে দিয়ে যয়নাব রাখেন। এটা যেন তার এ মনোভাবেরই অভিব্যক্তি ছিল যে, কোন মহিলা তার নিজের নাম নিজেই বাররা বা পৃণ্যবতী বলবে এটা তিনি পসন্দ করছিলেন না। আর জাহশ ইব্‌ন রিআবের নাম ছিল বুররা। যয়নাব বিন্ত জাহশ রাসূলুল্লাহ্‌ (সা)-কে লক্ষ্য করে বলেন : ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি আমার পিতার নামটিও পরিবর্তন করে দিতেন, কেননা বুররা নামটি খুবই ছোট। বর্ণিত আছে যে, জবাবে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন : তোমার পিতা যদি মুসলমান হতেন তাহলে আমরা আমাদের আহলে বায়তের নামে তার নামকরণ করতাম, বরং আমি তার নামকরণ করছি জাহশ বলে আর জাহশ নামটি বুররা থেকে বড়। . দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।