Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

মদীনায় হিজরতকারীগণ ১৩৯ যখন আমি তানঈমে পৌছলাম, তখন উসমান ইব্‌ন তাল্হা ইব্ন আবূ তালহার সাথে আমার দেখা হল। ইনি ছিলেন আবদুদ্দার গোত্রের লোক। তিনি জিজ্ঞেস করলেন : হে আবূ উমাইয়ার কন্যা! কোথায় রওয়ানা দিয়েছেন? আমি বললাম. : মদীনায় আমার স্বামীর উদ্দেশ্যে । তিনি জিজ্ঞেস করলেন : আপনার সাথে কি আর কেউ আছে? আমি বললাম : আল্লাহ্‌র কসম, আমার এই পুত্রধনটি ছাড়া আমার সাথে আল্লাহ্‌ ব্যতীত আর কেউ নেই। তিনি বললেন : আল্লাহ্র কসম! আপনাকে এভাবে (একা) ছেড়ে দিতে পারি না! তারপর তিনি আমার উটের লাগাম ধরলেন এবং আমাকে সাথে নিয়ে এগিয়ে চললেন । আল্লাহ্‌র কসম, তার চাইতে সন্ত্রান্ত ও ভদ্র কোন আরব পুরুষের সাহচর্য আমি কখনো পাইনি । যখন:তিনি কোন মনযিলে গিয়ে উপনীত হতেন, তখন তিনি উটকে বসিয়ে দিয়ে নিজে আমার থেকে একটু দূরে সরে দীড়াতেন। এরপর যখন আমি উট থেকে নেমে পড়তাম, তখন তিনি উটটিকে নিয়ে একটু দূরে চলে যেতেন, তার উপর থেকে সামানপত্র নামাতেন। তারপর সেটি কোন গাছের সাথে বাধতেন এবং অন্য কোন গাছের নীচে গিয়ে নিজে শয়ন করতেন। তারপর যখন আবার পথ চলার সময় হত, তখন তিনি আমার উটের কাছে আসতেন । সেটিকে যাত্রার জন্যে সাজাতেন। তারপর আমার নিকট থেকে একটু দূরে সরে গিয়ে বলতেন, চড়ে বসুন! এরপর যখন আমি ভালমতো চড়ে বসতাম, তখন তিনি এসে তার লাগাম ধরে এগিয়ে চলতেন। মদীনায় পৌঁছানো পর্যন্ত প্রতিটি মনযিলেই তিনি এরূপ করেন। তারপর যখন কুবার বনূ “আমর ইব্‌ন “আওফের পল্লী দেখতে পেলেন, তখন তিনি বলে উঠলেন : আপনার স্বামী এ পল্লীতেই আছেন। আবূ সালামা আসলেও এঁ পল্লীতেই এসে উঠেছিলেন। আল্লাহ্র নাম নিয়ে আপনি এতে ঢুকে পড়ুন। তারপর এ ব্যক্তি মক্কার দিকে ফিরে গেলেন । রাবী বলেন, উদ্ু সালামা (প্রায়ই) বলতেন : আল্লাহ্‌র কস্ম, আবু সালামার পরিবারের উপর যে বিপদ নেমে এসেছিল, তেমনটি অন্য কোন মুসলিম পরিবারের উপর আপতিত হয়েছিল বলে আমার জানা নেই । আর উসমান ইব্ন তালহার' চাইতে অধিকতর মহৎ চরিত্রের কোন ব্যক্তিকে কখনও আমি দেখিনি । “আমির ও তীর স্ত্রী এবং বনু জাহশের হিজরত _ ইব্‌ন ইসহাক বলেন : আবূ সালামার পর যিনি সর্বপ্রথম মদীনা শরীফে মুহাজিররূপে আগমন করেন তিনি হচ্ছেন বনূ “আদী ইব্‌ন কা'বের মিত্র আমির ইব্‌ন রবী'আ। তার সাথে ১. তানঈম__মকা থেকে দুই ক্রোশ দূরে অবস্থিত একটি স্থান। ২ উসমান ইব্‌ন তাল্হা তখনও কাফির ছিলেন। হুদীয়বিয়ার সন্ধির সময় তিনি ইসলাম গ্রহণ করেন। মন্কা শরীফ বিজয়ের পূর্বেই খালিদ ইবন ওয়ালীদের সাথে একব্রে তিনি মদীনা শরীফে হিজরত করেন। উহুদ যুদ্ধের দিন তার ভাই মুসাফি', কিলাব ও হারিস এবং তাদের পিতা নিহত হন। তাদের চাচা উসমান ইব্ন আবূ তালহাও কাফির অবস্থায় উহুদ যুদ্ধের দিনে নিহত হয় । তখন তারই হাতে কাবার চাবিশুচ্ছ ছিল। মক্কা মুয়ায্যমা বিজয়ের বছর রাসূলুল্লাহ্‌ (সা) তা উসমান ইব্‌ন তাল্হা ইব্ন আবূ তাল্হা এবং তার চাচা শায়বা ইবৃন উসমান ইব্‌ন আবূ তাল্হার হাতে অর্পণ করেন। তিনি ছিলেন কাবার হাজিব বা রক্ষী-গোত্র বনূ শায়বার উর্ধ্বতন পুরুষ । আবূ তাল্হার আসল নাম জুদহাম আবদুল্লাহ্‌ ইবৃন আবদুল উষ্যা। উসমান হযরত উমরের খিলাফত আমলের শুরুর দিকে আজনাদায়ন যুদ্ধে শহীদ হন। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।