Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ সীরাতুন নবী (সা) ইবৃন ইসহাক বলেন : আমার নিকট আবু ইসহাক ইব্‌ন ইয়াসার বর্ণনা করেছেন, সালামা (সা)-এর সহধর্মিণী ছিলেন, তিনি বলেন : আবু সালামা যখন মদীনার দিকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন তিনি তার উটের পিঠে আমার জন্যে হাওদা বসালেন এবং আমাকে তাতে আরোহণ করালেন। তিনি আমার কোলে আমার পুত্র সালামা ইব্‌ন আবু _সালমাকেও আরোহণ করালেন এবং আমাকে নিয়ে তার উটের রশি ধরে এগিয়ে চললেন। যখন এ অবস্থায় তাকে বনূ মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্‌ন মাখযূম গোত্রের লোকজন দেখতে পেল, তখন তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা বলল : তোমার নিজের ব্যাপারে আমরা পরাস্ত, তুমি তোমার নিজের ব্যাপারে যে কোন সিদ্ধান্তই গ্রহণ করতে পার, কিন্তু এই যে তোমার অর্ধাঙ্গিণীটি! (সে তো আমাদেরই বংশের মেয়ে) তুমি তাকে নিয়ে দেশে দেশে 97887955455 আমাকে তারা তার কাছ থেকে ছিনিয়ে নিল। _. উম্মু সালামা বলেন : তখন আবূ সালামার গোত্র বনু আবৃদ আসাদের লোকজন তাঁ দেখে ক্রোধে ফেটে পড়ল। তারা বলল, তোমরা যখন আমাদের গোত্রের বরের নিকট থেকে তোমাদের কনেকে ছিনিয়ে নিয়েছ, তখন আল্লাহ্‌র কসম! আমরাও আমাদের ছেলেকে (অর্থাৎ তার শিশুপুত্রটিকে) তার কাছে ছেড়ে দিচ্ছিনে। এই বলে বনু সালামার লোকজন এমনি টানা-হেঁচড়া শুরু করে দিল যে, ছেলেটিকে তারা আমার হাত থেকে ছুটিয়ে নিয়ে গেল। অগত্যা আমার স্বামী আবূ সালামা একাই মদীনার দিকে চলে গেলেন। আর বনু মুগীরা উম্মু সালামা বলেন : তারপর আমার, আমার স্বামীর ও আমার পুকব্রটির মধ্যে বিরহের যবনিকা টেনে দেয়া হল। তারপর বছরকাল আমি প্রতিদিন আবতাহ প্র গিয়ে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদতাম । এরপর এক শুভদিনে মুগীরা গোত্রের আমার এক চাচাতো ভাই আমার নিকট দিয়ে অতিক্রম করছিলেন । আমার করুণ অবস্থা দর্শনে তার হৃদয় বিগলিত হল। তিনি মুগীরা গোত্রীয় লোকজনকে লক্ষ্য করে বললেন, ওহে! তোমরা কি এ বেচারীকে বের হতে দেবে নাঃ তোমরা তার, তার স্বামীর ও তার শিশুপুত্রটির মধ্যে বিরহের প্রাচীর তুলে দিয়েছ। তারা তখন বলল : ওহে! তুমি চাইলে এখন তোমার স্বামীর নিকট চলে যেতে পার। তখন আসাদ গোস্রীয লোকজন আমার ছেলেটিকেও আমার নিকট ফিরিয়ে দিল। উম্মু সালামা বলেন : তারপর আমি আমার উট সাজালাম এবং আমার শিশুপুত্রটিকে কৌলে করে মদীনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম । তিনি বলেন : তখন আমার সাথে আল্লাহ্‌র কোন বান্দাই ছিল না। উম্মু সালামা বলেন : আমি তখন মনে মনে বললাম, এখন কোনমতে আমার স্বামীর নিকটে পৌঁছাবার মত কাউকে পেলেই হল। দড/্/.21177001109.0010

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।