Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১২০ সীরাতুন নবী (সা) তার হাতে আমাদের সাথে যুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ। আল্লাহ্র কসম! আরবে যত গোত্র আছে, তার মধ্যে তোমাদের সাথেই যুদ্ধ-সংঘাতে জড়িয়ে পড়তে আমাদের বেশি অনীহা । কা'ব (রা) বলেন, একথা শুনে আমাদের সহযাত্রী পৌন্তুলিকরা আল্লাহ্র শপথ করে বলতে লাগল, এরূপ কোন কিছু ঘটেনি এবং এ সম্পর্কে তারা কিছু জানেও না। বস্তুত তারা ঠিকই বলেছিল। কারণ এ সম্পর্কে তাদের কিছুই জানা ছিল না। আর আমরা না জানার ভান করে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলাম । এরপর তারা সব উঠে চলে গেল। তাদের মধ্যে মাখযুম গোত্রের হারিস ইব্‌ন হিশাম মুগীরাও ছিল। তার পায়ে একজোড়া নতুন জুতা ছিল । আমি কুরায়শদের কথা হতে অন্যদিকে তাদের মনোযোগ আকর্ষণের জন্য বললাম : হে আবু জাবির! তুমি কি এ কুরায়শ যুবকের মত জুতা ব্যবহার করতে পার না, কেননা তুমি তো আমাদের অন্যতম নেতা ? আমার এ উক্তি হারিসের কানে-গেল।.সে তখন.তার জুতা খুলে আমার দিকে ছুঁড়ে মারল, আর বলল : আল্লাহ্‌র কসম! এ. জুতা বরং তুমিই পর । তখন আবু জাবির আমাকে বলল : আহ্‌! তুমি কি যুবকটিকে রীতিমত ক্ষেপিয়ে দিলে? তার জুতা তাকে ফেরত দিয়ে দাও। আমি বললাম : আল্লাহ্র কসম! আমি এটা ফেরত দেব না। আল্লাহ্‌র কসম! এটা একটা শুভ লক্ষণ। যদি এ লক্ষণ সত্য হয়, তবে আমি তার থেকে সব কিছু ছিনিয়ে নেব। | ৃ ৃ ইব্‌ন ইসহাক বলেন : আবদুল্লাহ্‌ ইব্ন আবু বকর আমার নিকট বর্ণনা করেন যে, কা'ব (রো) যেরূপ বলেছিলেন, তারা আবদুল্লাহ্‌ ইবৃন উবায় ইবন সালুলের কাছে গিয়ে সেরূপ বলল। তখন আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় বলল : এ তো এক বিরাট ব্যাপার । এ তো বিরাট ব্যাপার । আমার গোত্রের লোকদের আমাকে বাদ দিয়ে এরূপ করার কথা নয়। আমি ধারণা করি না যে, এরূপ কিছু হয়েছে। একথা শুনে তারা নিশ্চিন্ত মনে তার কাছ থেকে বিদায় নিল। আনসারদের সন্ধানে কুরায়শদের তৎপরতা রাবী বলেন : মিলাতে হজবারীরা তি রিটা দি জা অনুসন্ধান চালাল । অবশেষে প্রমাণিত হল, ঘটনা সত্য । তখন তারা আনসারদের পাকড়াও করার জন্য বের হল এবং সাদ ইব্‌ন উবাদা ও সাঈদা ইব্‌ন কা'ব ইব্‌ন খাযরাজ গোত্রীয় নেতা মুনযির ইব্ন আমরকে আযাখির নামক স্থানে পেয়ে গেল। তীরা উভয়েই নকীব ছিলেন। মুনঘির তো তাদের কবল থেকে আত্মরক্ষা করতে সক্ষম হলেন কিন্তু সাদ ইব্‌ন উবাদা (রো)-কে তারা ধরে ফেলে। তারা তার 'হাওদার রশি দিয়ে তার দু'হাত ঘাড়ের পেছনে নিয়ে কষে বাধল। তার মাথায় ছিল অনেক চুল এবং তিনি ছিলেন বাবরিধারী। তারা তীর সে বাবরি ধরে টেনে-হেচড়ে পেটাতে পেটাতে মক্কায় নিয়ে গেল। কুরায়শদের হাত থেকে ইব্ন উবাদার নিষ্কৃতি ও এ সম্পর্কিতকবিতা -; সাঁদ (রা) বলেন : 72 5দা রত 75847755587, | দীর্ঘকায় সুদর্শন ব্যক্তি ছিল । দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।