Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ সীরাতুন নবী (সা) ইব্‌ন ইসহাক বলেন : আবদুল্লাহ্‌ ইব্ন আবূ বক্র আমার কাছে বর্ণন করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) নকীবদেরকে বলেছিলেন : তোমরা তোমাদের স্বগোত্রের জন্য যিম্মাদার হয়ে গেলে, যেমন হাওয়ারিগণ ঈসা ইবৃন মারইয়াম (আ)-এর জন্য যিম্মাদার ছিলেন। আর আমি হচ্ছি আমার মুসলিম উম্মতের যিম্মাদার ৷ নকীবগণ তা স্বীকার করে নিলেন। বায়“আতের পূর্বে খাযরাজ গোত্রকে লক্ষ্য করে আব্বাস ইব্ন উবাদার ভাষণ ইব্‌ন ইসহাক বলেন : 'আসিম ইবৃন উমর ইব্‌ন কাতাদা আমার নিকট বর্ণনা করেন যে, আনসারগণ যখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাতে বায়'আত করার জন্য সমবেত হন, তখন সালিম ইব্‌ন আওফ গোত্রের নেতা আব্বাস ইব্ন উবাদা ইব্‌ন নাষ্‌লা আনসারী. (রা) বললেন : হে খাযরাজ গোত্রের লোকেরা! তোমরা কি জান, এই ব্যক্তির হাতে তোমরা কি ব্যাপারে বায়'আত করছ £ তারা বলল : জানি । তিনি বললেন : তোমরা কিন্তু এর মাধ্যমে সাদা-কাল সব ধরনের লোকের সাথে যুদ্ধের ঝুঁকি নিচ্ছ। যদি তোমরা মনে কর, তোমাদের ধন-সম্পদ লুষ্ঠিত হতে এবং তোমাদের সেরা নেতাদের নিহত হতে দেখে তোমরা তাকে পরিত্যাগ করবে, তা হলে বাত তের দি ও আখিরাতে লাঞ্কিত হবে। পক্ষান্তরে নিজেদের প্রতি তোমাদের যদি এ আস্থা থাকে যে, তোমরা তাকে দেওয়া অংগীকার পূর্ণরূপে রক্ষা করবে; তাতে ধন-সম্পদ্রের যতই ক্ষতি হোক, যত সেরা নেতাই নিহত হোক না কেন, তা হলে তোমরা তাকে গ্রহণ করে নাও। আল্লাহ্‌র কসম! এটা হবে তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর । তারা বললেন : আমরা আমাদের ধন-সম্পদের ক্ষতি ও সেরা লোকদের প্রাণহানির আশংকা সত্তও তাকে গ্রহণ করে নিচ্ছি। ইয়া রাসূলাল্লাহ (সা)! যদি আমরা এ অংগীকার পূরণ করি, তবে এর বিনিময়ে আমরা কি লাভ করব ? তিনি বললেন : জান্নাত! তারা বললেন : তা হলে আপনার হাত বাড়িয়ে দিন। তখন রাসূলুল্লাহ সো) তার হাত বাড়িয়ে দিলেন। তারা তার হাতে হাত রেখে বায়'আত করলেন। 0 'আসিম ইব্‌ন "উমর ইব্‌ন কাতাদা (রে) বলেন : আব্বাসের উত্ত বক্তব্যের উদ্দেশ্য ছিল রসূলুল্লাহ (সা)-এর সাথে কৃত অংগীকারকে তাদের কীধে মযবৃত করে বেঁধে দেওয়া । আবদুল্লাহ্‌ ইবন আবু বকর (র) বলেন, বরং তিনি তার বক্তব্যে এ বায়'আতকে অন্তত সে রাতের মত পিছিয়ে দিয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় ইব্‌ন সালুলকেও তাতে শরীক করতে চেয়েছিলেন, যাতে সমগ্র মদীনাবাসীর কাছে এটা এক শক্তিশালী বায়'আতে পরিণত হয়। বস্তুত, আল্লাহ্‌ তা'আলাই ভাল জানেন আব্বাসের উদ্দেশ্য কি ছিল। ইব্‌ন হিশাম. বলেন : লহ ধানের ঘনেক বল সে উর ই লি ইৰুন হারিসের জননী। দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।