Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় “আকাবার বায়'আত ১১৩ আবদুল্লাহ্‌ ইব্ন “আম্র (রা)-এর ইসলাম গ্রহণ : ইব্‌ন ইসহাক বলেন : আমার কাছে মা“বাদ ইব্‌ন. কাব বর্ণনা করেছেন যে; তার ভাই আবদুল্লাহ্‌ ইব্‌ন কা“ব তার নিকট বর্ণনা করেছেন যে, তার পিতা কা'ব ইবৃন মালিক (রা) তার কাছে বর্ণনা করেন, তিনি (কা'ব) বলেন : এরপর আমরা হজ্জ উপলক্ষে বের হলাম এবং ওয়াদা করলাম আইয়ামে তাশরীকের মাঝামাঝি এক রাতে আমরা রাসূলুল্লাহ (সা)-এর সংগে 'আকাবায় মিলিত হব । আমরা হজ্জের কার্যাদি সমাপ্ত করলাম । নবী (সা)-এর সঙ্গে সাক্ষাতের সে নির্দিষ্ট রাতও এসে গেল । আমাদের এক সঙ্গী ছিলেন আবু জাবির আবদুল্লাহ্‌ ইব্‌ন আম্র ইব্ন হারাম। তিনি ছিলেন আমাদের একজন শ্রেষ্ঠ নেতা ও মর্যাদাবান ব্যক্তি। আমরা তাকে আমাদের সঙ্গে নিলাম । আর আমরা এ ব্যাপারটা আমাদের মুশরিক সফরসঙ্গীদের কাছ থেকে গোপন রাখছিলাম | ও হর. ৪24 ঢ _.আমরা এ প্রসঙ্গে আবু জারিরের সাথে আলোচনা করলাম এবং তাকে বললাম : হে আৰু জাবির! আপনি আমাদের একজন অন্যতম নেতা ও মর্যাদাবান ব্যক্তি। আমরা চাই না আপনি আপনার বর্তমান ধর্মাদর্শে বহাল থেকে আখিরাতে জাহান্নামের ইন্ধনে পরিণত হোন। এই বলে আমরা তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম । তাঁকে এটাও জানালাম যে, এ রাতে আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গে “আকাবায় মিলিত হব। আবূ জাবির আমাদের দাওয়াতে সাড়া দিয়ে কা'ৰ (রা) বলেন : সে রাতে আমরা অন্যান্য সহযাত্রীর সাথে শিবিরেই ঘুমালাম। রাতের শএ্রক-তৃতীয়াংশ অতিক্রান্ত হলে আমরা “আকাবার উদ্দেশ্যে বের হলাম । আমরা অতি সম্তর্পণে নিশাচর পাখির মত বের হলাম । এভাবে আমরা “আকাবা গিরিসংকটে সমবেত হলাম । আমরা ছিলাম ৭৩ জন পুরুষ ও দু'জন মহিলা। তাদের একজন ছিলেন উম্ম 'আম্মারা নূসায়বা বিন্ত কা'র মাধিন ইব্‌ন নাজ্জার গোত্রের লোক । অপরজন ছিলেন উদ্মু মানী' আসমা বিন্ত 'আম্র রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য আব্বাসের প্রতিশ্রুতি গ্রহণ রাবী বলেন : আমরা “আকাবা গিরিসংকটে সমবেত হয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর অপেক্ষা করতে লাগলাম? কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হলেন। তীর সঙ্গে ছিলেন তার চাচা আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব ৷ তখনও তিনি পূর্ব পুরুষের ধর্মে বিদ্যমান ছিলেন । তবে তিনি ্রাতুষ্পুত্রের এ আলোচনায় উপস্থিত থাকা ও তার নিরাপত্তার ব্যাপারে তাদের থেকে অংগীকার গ্রহণ করাকে জরুরী মনে করেন । আসন গ্রহণের পর আব্বাস ইব্‌ন আবদুল মু্তালিবই প্রথমে কথা বলেন। তিনি বললেন : হে খাযরাজ গোত্রের লোকেরা! | ৃ উল্লেখ্য যে. আরবদের কাছে তখন আওস ও খাযরাজ উভয় গোত্র সম্মিলিতভাবে খাযরাজ নামে অভিহিত হত । ০ সীরাতুন নবী (সা) (২য় খণ্ড)--১৫ দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।