১০৮ | সীরাতুন নবী (সা) মুস'আব (রো) বললেন : তিনি বসলে আমি কথা বলব। দেখতে দেখতে উসায়দ এসে - হাধির হলেন। তিনি এসে তাদের সামনে দীড়িয়ে গালমন্দ করতে লাগলেন । আর বললেন : টি হি োডিত্যারি এনা ডের রত রনি নিত প্রাণের মায়া থাকে তাহলে আমাদের কাছ থেকে চলে যাও। ভার রটভাকে রিলে দীনিরি রন নিত ভিন লাগে গ্রহণ করবেন আর যদি ভাল না লাগে, তবে বাদ দেবেন। উসায়দ বললেন : তুমি ঠিক কথা বলেছ। তখন তিনি বর্শাটি মাটিতে পুঁতে বসে পড়লেন। মুস'আব (রা) তার কাছে ইসলামের ব্যাখ্যা দিলেন এবং তাকে কুরআন পড়ে শোনালেন। মুস'আব ও আর আদ (রা) বলেন : আল্লাহ্র কসম! এরপর উসায়দ কোন মন্তব্য করার আগেই আমরা তার চেহারায় আনন্দছটা ও বিনমত্ভাব দেখে বুঝে ফেললাম, তার ইসলাম গ্রহণের আর দেরী নেই। এরই মধ্যে তিনি বলে উঠলেন : এ যে কত সুন্দর কথা, কত মধুর! এ দীন গ্রহণ করতে হলে কি করতে হয় £ তারা বললেন : গোসল করে পাক-পবিভ্র হন এবং পরিধানের কাপড়ও পাক করুন। তারপর শাহাদতের বাণী উচ্চারণ করে দুরাক'আত সালাত আদায় করুন। তৎক্ষণাৎ তিনি উঠে গোসল করলেন, কাপড়-চোপড় ধুলেন এবং কালেমায়ে শাহাদত পাঠ করে দু'রাক'আত সালাত আদায় করলেন। তারপর তিনি তাদের লক্ষ্য করে বললেন : আমার পেছনে এমন এক ব্যক্তি আছেন, যিনি আপনাদের অনুসরণ করলে তার গোত্রের একজনও আর পিছিয়ে থাকবে না। এক্ষণিই আমি তাকে আপনাদের কাছে পাঠাচ্ছি। তার নাম সা'দ ইব্ন মু'আয। _ উসায়দ ইব্ন হুযায়র রো) বর্শা তুলে রওয়ানা হলেন। সাদ ইব্ন মু'আয তখন গোত্রীয় সভাস্থলে ছিলেন। উসায়দ সোজা সেখানে গিয়ে হাযির হলেন। সাদ ইব্ন মু'আয তাকে আসতে দেখে উপস্থিত লোকদের বললেন : আল্লাহ্র কসম করে বলছি, তোমাদের কাছে এ অন্য উসায়দ ফিরে আসছে। উন বললেন : আমি তাদের দু'জনের সাথে আলাপ করেছি। আল্লাহ্র কসম! আমি তাদের মধ্যে মন্দ কিছু দেখিনি । তবে আমি তাদের বারণ করে এসেছি। তারা উত্তরে বলেছে : আপনার যা পসন্দ আমরা তাই করব। আমি খবর পেলাম হারিসা গোত্রের লোকজন আস“আদ ইব্ন যুরারাকে হত্যা করার জন্য বের হয়ে পড়েছে এবং তা কেবল এইজন্য যে, সে আপনার খালাত ভাই। এভাবে তারা আপনার আত্মীয়তার মর্যাদা খর্ব করতে চায় । বনু হারিসা সম্পর্কিত এ সংবাদ শুনে সা'দ ক্রুদ্ধ হয়ে দ্রুত উঠে পড়লেন । তিনি উসায়দের হাত থেকে বর্শা নিয়ে বললেন : আল্লাহ্র কসম! তুমি দেখছি কিছুই করতে পারলে না। এরপর তিনি তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন । সেখানে গিয়ে দেখলেন, তারা নিশ্চিন্তে বসে আছেন। এতে তিনি বুঝে ফেললেন তাকে তাদের কথা শোনানই উসায়দের উদ্দেশ্যে । তিনি গালমন্দ দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।