৯9 ও সীরাতুন নবী (সো) ইব্ন ইসহাক বলেন : “আইয ইব্ন আবদুল্লাহ্ খাওুলানী আবূ ইদরীস (র)-এর সূত্রে ইমাম যুহরী €) বর্ণনা করেন যে, “উবাদা ইব্ন সামিত (রা) বলেছেন, আমরা প্রথম “আকাবার রাতে এই মর্মে রাসূলুল্লাহ্ সো)-এর নিকট বায়'আত করি যে, আমরা আল্লাহ্র সঙ্গে কোন কিছু শরীক স্থির করব না, চুরি করব না, ব্যভিচার করব না, সন্তান হত্যা করব না, সজ্ঞানে অপবাদ রচনা করে রটাব না এবং কোন সৎকার্ষে তার অবাধ্যতা করব না। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন : যদি তোমরা এগুলো পূরণ কর, তবে তোমাদের জন্য রয়েছে জান্নাত । আর যদি এর কোনটি লংঘন কর এবং তার কারণে দুনিয়াতে তোমাদের শাস্তি দেওয়া হয়, তবে সে শাস্তি এ অপরাধের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ হবে। পক্ষান্তরে যদি তা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত গোপন রাখা হয়, তাহলে তোমাদের এ বিষয়টি আল্লাহ্র ইচ্ছাধীন থাকবে । তিনি চাইলে শাস্তি দেবেন, অথবা মাফ করে দেবেন। “আকাবার প্রতিনিধি দলের সাথে মুস“আবকে থ্েরণ ইবৃন ইসহাক বলেন : এ দলটি যখন মদীনায় নিজ সম্প্রদায়ের কাছে ফিরে যাওয়ার জন্য তৈরি হল, তখন রাসূলুল্লাহ্ (সা) তাদের সংগে মুস'আব ইবৃন 'উমায়র ইব্ন হাশিম ইব্ন আবৃদ মানাফ ইব্ন আবৃদুদ্দার ইবৃন কুসাইকে পাঠিয়ে দিলেন। তিনি তাকে নির্দেশ দিলেন, যেন তাদেরকে কুরআন ও ইসলামের শিক্ষা দান করেন এবং দীনী বিধানের তালীম দেন। এ 58797577475 ইবন যুরারা ইবৃন উদাস রো)-এর গৃহে। ইবৃন ইসহাক বলেন : আমার কাছে 'আসিম ইবন “উমর ইনৃন কাতাদা বর্ণনা করেছেন যে, মুস'আব (রো) আনসারদের ইমামতির দায়িতৃও পালন করতেন। কেননা আওস ও খাযরাজের লোক এটা পসন্দ করত না যে, তাদের এক গোত্র অন্য গোত্রের ইমাম হোক। মদীনায় প্রথম জুমুণআ. আরা রার ওনার তর রর ইব্ন ইসহাক বলেন : নি আমার পিতা কা'ব রো)-এর দৃষ্টিশক্তি লোপ পেয়ে যাওয়ার পর আমিই তার চলাফেরায় . সাহায্য করতাম । আমি যখন তাকে জুমু'আয় নিয়ে যেতাম, তখন আযান শুনলেই তিনি আবৃ উমামা আস'আদ ইব্ন যুরারা (রা)-এর জন্য দু'আ করতেন এবং কিছু সময় আযান শোনা ছেড়ে দিয়ে এই দু'আর মাঝেই কাটিয়ে দিতেন। বিষয়টি আমার কাছে রহস্যাবৃত ছিল। একবার আমি মনে মনে বললাম, আসলে এটা আমার দুর্বলতা মাত্র । আমি তার কাছে জিজ্ঞেস করলেই তো পারি যে, জুমু'আর আযান শুনলে তিনি আবূ উমামা আস'আদ ইব্ন যুরারা (রা)-এর জন্য কেন দু'আ করেন ? অতএব আমি তাকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিলাম । দড/্/.21177001109.0010)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।