Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 2
/ ৪৩৬
📝 লেখা 📖 পিডিএফ

রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক আরব গোত্রসমূহকে ইসলামের দাওয়াত ১০১ আমাদের জড়াবেন না। আমার জীবনের কসম! আমরা ভিন্ন উদ্দেশ্যে এসেছি । তখন ইয়াস চুপ হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা)-ও তাদের থেকে উঠে আসলেন । তারা মদীনায় চলে গেল। এরপর আওস ও খাযরাজের মাঝে বু'আসের যুদ্ধ সংঘটিত হয়। এর কিছুদিন পরই ইয়াস ইব্‌ন যুঁআযের ইন্তিকাল হয়ে যায়। মাহমুদ ইব্‌ন লাবীদ বলেন: তার অস্তিমকালে উপস্থিত ছিলেন এমন একজন তার স্বগোত্রীয় ব্যক্তি-আমার কাছে বর্ণনা করেছেন যে, তারা মৃত্যুকালে তাকে বার বার লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর আলহামদু লিল্লাহ্‌ এবং তাকে কালেমা তায়্যিবা, তাকবীর, তাহমীদ ও তাসবীহ, সুবহানাল্লাহ পাঠ করতে শুনেছে এবং সে অবস্থাতেই তার ইন্তিকাল. হয় । তিনি যে ইসলাম নিয়েই ইন্তিকাল করেছেন, এ ব্যাপারে তারা ছিল নিঃসন্দেহ। বস্তুত রাসূলুল্লাহ্‌ (সা)-এর বক্তব্য যখন তিনি শুনেছিলেন, তখনই তার অন্তরে ইসলাম বদ্ধমূল হয়ে গিয়েছিল । আনসারদের মধ্যে ইসলামের সূচনা “আকাবায় একদল খাযরাজীর সাথে রাসূলুল্লাহ্‌ সো) ইব্‌ন ইসহাক বলেন : অবশেষে যখন আল্লাহ্‌ তা'আলার ইচ্ছা হল তাঁর দীনকে বিজয়ী করবেন, তার নবীর সম্মান প্রতিষ্ঠিত করবেন এবং তাঁকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করবেন, তখন : রাসূলুল্লাহ্‌ (সা) হজ্জ মওসুমে অন্যান্য সময়ের মত আরব গোত্রসমূহের মাঝে ইসলামের বাণী পৌছে দেওয়ার উদ্দেশ্যে বের হলেন। এই কর্মব্যস্ততার এক পর্যায়ে “আকাবা নামক স্থানে একদল আনসারের সপ তার 'াকষাৎ হর। নতারা ছিল খাবরাজ, গোত্রের হো আল্লাহ্র ফয়সালা ছিল তাদের মহা-কল্যাণে ভূষিত করার। ইব্‌ন ইসহাক বলেন : 'আসিম ইব্‌ন “উমর ইব্ন কাতাদা (র) তার গোত্রীয় শায়খদের সূত্রে আমার কাছে বর্ণনা করেন, তারা বলেছেন, তাদের সাথে সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ্‌ (সা) তাদের জিজ্ঞেস করেন : তোমরা কারা ? তারা বলল : আমরা খাযরাজ গোত্রের লোক। তিনি জিজ্ঞেস করেন : যারা ইয়াহুদীদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ, তোমরা কি তারা : তারা বলল ? হ্যা। _ রাসূলুল্লাহ্‌ সো) বললেন : তোমরা বসবে কি, আমি তোমাদের সংগে কিছু কথা বলব : তারা বলল : নিশ্চয়ই। এই বলে তারা তার কাছে বসে পড়ল। তিনি তাদেরকে আল্লাহর পথে আহবান জানালেন এবং তাদের সামনে ইসলাম পেশ করলেন। তিনি তাদেরকে কুরআন তিলাওয়াত করেও শোনালেন। রাবী বলেন : বস্তুত আল্লাহ্‌ তা'আলা তাদের মাঝে আগে থেকেই ইসলামের একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন। আর তা এভাবে যে, তারা ইয়াহুদীদের সাথে একই দেশে _ বাস করত। ইয়াহুদীরা ছিল আসমানী কিতাবের অধিকারী এবং জ্ঞান-বুদ্ধিসম্পন্ন এক জাতি । পক্ষান্তরে তারা ছিল মুশরিক ও পৌত্তলিক। ইয়াহুদীরা তাদের দেশ যবরদখল করে সেখানে দড/্/.21177001109.0010)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।