হাযরের বাদশাহর কাহিনী ণ ৯৫ অনেকের মতে আলোচ্য কবিতা পংক্তি খালাফ আহমারের অথবা “কাব্য বর্ণনা বিশারদ হাম্মাদের । সাপুরের হাযর দখল পারস্য সম্রাট সাপুর (যুল-আকতাফ) হাযর অধিপতি সাতিরূনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দীর্ঘ দু'বছর তাকে অবরুদ্ধ করে রাখলেন। সাতিরূন কন্যা একদিন দুর্গ থেকে রেশমী বন্ত্র পরিহিত এবং মহামূল্যবান রত্ব-মুক্তা খচিত স্বর্ণ মুকুট পরিহিত সুদর্শন সাপুরকে দেখতে পেয়ে তার প্রতি আসক্তা হল এবং এই মর্মে তার নামে বার্তা পাঠাল যে, হাযর দুর্গের দরজা খুলে দিলে তুমি কি আমাকে বিবাহ করবে? সাপুর তাতে ইতিবাচক সাড়া দিলেন। সন্ধ্যাকালে সাতিরূন যখন মদে চুর হয়ে পড়েছিলেন আর সাতিরূন নেশা অবস্থায়ই ঘুমাতেন_তখন তার কন্যা মাথার নিচে থেকে চাবি হস্তগত করে তার জনৈক সুহদের মাধ্যমে দরজা খুলে দিল। সাপুর দুর্গে প্রবেশ করে সাতিরূনকে হত্যা করলেন এবং হাযর দুর্গ ছারখার করে দিলেন। তারপর সাতিরূন কন্যাকে তুলে নিয়ে বিবাহ করলেন। এক রাত্রে সাতিরূন কন্যা শয্যায় অস্বস্তিবোধ করছিল, নিদ্রা হচ্ছিল না। আলো জলে দেখা গেল, বিছানায় একটি ফুলের পাতা পড়ে আছে। সাপুর বলল, এজন্যই কি তোমার ঘুম হয়নি? সে বলল, হ্যাঁ। সাপুর বললেন, তাহলে তোমার পিতা তোমাকে কিভাবে রাখতেন? সাতিরূন কন্যা বলল, তিনি আমাকে রেশমী শয্যায় শোয়াতেন, রেশমী বস্ত্র পরাতেন, অস্থিমজ্জা খাওয়াতেন আর শরাব পান করাতেন। সাপুর বললেন, তুমি যা করলে তাই কি তোমার পিতার প্রতিদান! তাহলে আমার সঙ্গে তো তুমি আরো দ্রুত বিশ্বাসঘাতকতা করতে পার? এরপর সাপুরের আদেশে তার মাথার খোপা ঘোড়ার লেজে বেঁধে ঘোড়া ছুটিয়ে তাকে হত্যা করা হল । এ ঘটনারই চিত্র একেছেন আশা ইব্ন কায়স ইবৃন সাশলাবাহ। হাযরের কাহিনী সম্পর্কে আশা কায়সের উক্তি : “তুমি কি দেখনি হাযরের পরিণতি? তার অধিবাসীরা আনন্দ-উল্লাসে মেতেছিল। আর আনন্দ-উল্লাস কখনো স্থায়ী হয় না। “সাপুর বাহিনী দীর্ঘ দু'বছর “হায্র' অবরোধ করে তার গোড়ায় শুধু কুড়াল চালিয়ে গেল। “এরপর আপন প্রতিপালকের ডাক পেয়ে তার কাছেই ফিরে গেল। শক্র থেকে কোন প্রতিশোধ পর্যন্ত নিল না।” রা আদী ইব্ন যায়দ-এর উক্তি এ প্রসঙ্গে আদী ইব্ন যায়দ বলেন : “হাযরের উপর নেমে আসল মহাবিপদ। ভোগ-বিলাসে লালিতা রাজকন্যা পিতাকে মৃত্যুর সময় বাচাল না। হাযরের রক্ষাকারীই তা ধ্বংস করে দিল।” ফ্/,2110000109.001)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।