Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

ইয়ামানে পারসিকদের অবস্থানকাল ৯৩ হয়েছে, যে নিজেকে নবী মনে করে । তুমি তার কাছে যাও এবং তাকে তাওবা করতে বল। যদি সে তাওবা করে, তবে তো ভাল। অন্যথায় আমার কাছে তার মাথা কেটে পাঠিয়ে দাও। বাষান পারস্য সম্রাটের এ চিঠি রাসূলুল্লাহ (সা)-এর কাছে পাঠিয়ে দিল। রাসূলুল্লাহ্‌ (সা) তাকে চিঠির জবাব এভাবে দিলেন : “আল্লাহ্‌ আমার কাছে ওয়াদা করেছেন যে, পারস্য সম্রাট অমুক মাসের অমুক দিন নিহত হবে ।” বাযান চিঠি পেয়ে কি ঘটে তা দেখার জন্য অপেক্ষায় রইল । সে বলল : এ ব্যক্তি যদি সত্যিই নবী হয়ে থাকে, তা হলে সে যা বলেছে তা অচিরেই ঘটবে। পরে রাসূলুল্লাহ্‌ (সা) যে দিনের কথা বলেছিলেন, ঠিক সে দিনই আল্লাহ্‌ কিসরাকে হত্যা করান। ইব্‌ন হিশাম বলেন : খসরু পারভেজ নিজ পুত্র শেরাওয়াই-এর হাতে নিহত হন। কবি খালিদ ইব্‌ন হিক শায়বানী পারস্য সম্রাটের হত্যাকাণ্ড সম্পর্কে বলেন : “গোশত যেমন টুকরো করেছে। প্রত্যেক জীবেরই মৃত্যু আছে, কাজেই তার কাছেও মৃত্যু এলো ।” বাযানের ইসলাম গ্রহণ যুহ্রী বলেন, পারস্য সম্রাটের নিহত হওয়ার সংবাদ যখন বাযানের কাছে পৌঁছল, তখন সে রাসূলুল্লাহ্‌ সো)-কে তার নিজের এবং তার ইরানী সাথীদের ইসলাম গ্রহণের কথা জানিয়ে দিল। তার দৃতেরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)! আমরা কাদের সংগে যুক্ত হবঃ তিনি বললেন, তোমরা আমাদের তথা আমার পরিবারেরই সাথে যুক্ত হবে। ইবৃন হিশাম বলেন, আমি যুহরী থেকে জানতে পেরেছি যে, এ কারণেই হযরত সালমান ফারসীকে লক্ষ্য করে রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন : “সালমান আমার পরিবারেরই একজন ।” ইব্‌ন হিশাম বলেন : রাসূলুল্লাহ (সা)-এর আগমন সম্পর্কেই সাতীহ্‌ এ বলে ভবিষ্যদ্বাণী করেছিল যে, একজন পৃণ্যবান নবী, খাঁর কাছে উর্ধ্াকাশ থেকে ওহী আসবে ।” আর শিক বলেছিল : “একজন নবীর আগমনে এ বিদেশী শাসনের অবসান ঘটবে, যিনি সত্য ও ন্যায় সহকারে আবির্ভূত হবেন । অত্যন্ত ধর্মপ্রাণ ও গুণবান ব্যক্তি হবেন, তার জাতি কিয়ামত পর্যন্ত রাজত্‌ তথা শাসন ক্ষমতা ভোগ করবে ।” ইয়ামানে পাথরে খোদিত ভবিষ্যদ্বাণী ইবৃন ইসহাক বলেন : অতি প্রাচীনকালের যবুর গ্রন্থের উক্তি ইয়ামানের একটি পাথরে খোদিত ছিল : “ইয়ামানের রাজত্‌ কার? ধর্মপ্রাণ হিময়ার গোত্রের ট ইয়ামানের রীজতু কার? ১. সপ্তম হিজরীর ১০ই জমাদিউল আউয়াল সোমবার দিবাগত রাতে পারস্য সম্রাট পারভেজ তার ছেলেদের হাতে নিহত হয়। অপরদিকে বাযান ১০ম- হিজরীতে ইয়ামানে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ্‌ (সা) সেখানকার ইরানী বংশোভভূত লোকদের এ বছরেই ইসলামের দাওয়াত দেন। এ সময় যারা ইসলাম গ্রহণ অন্যতম ৷ শেষোক্ত দুই ব্যক্তি ইয়ামানের ভগু নবী আসওয়াদ আনাসীকে হত্যা করেন। ২. ইতিপূর্বে ফায়মিয়ুন ও ইব্‌ন সামিরের ঘটনা থেকে জানা গেছে যে, হিময়ারীরা ধর্মপ্রাণ ছিল। ফ্/,2110000109.001)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।