৯২ সীরাতুন নবী সো) সাক্ষীতে পরিণত হয়েছিল। সম্মানিত বনূ তুব্বার পর, এ দুর্গে পারস্যের নেতা স্বস্তির সাথে অধিষ্ঠিত হয়েছিলেন ।” ইব্ন হিশাম বলেন : এ কবিতা উক্ত কবির একটি কাব্যগরন্থে রয়েছে । তবে “যেদিন বর্বর ও ইয়াকসুমীদের এ বলো ডাকা ... ... ”, এ লাইনটি আমাকে আবৃ আনসারী আবৃত্তি করে শুনিয়েছে এবং সে তা মুফাযযাল যাব্বীর কাছ থেকে শুনে আমাকে শুনিয়েছে। সম্তবত সাতীহ ও শিকের ভবিষ্যদ্বাণী এভাবেই সফল হল। সাতীহ বলেছিল, “এডেন থেকে বেরিয়ে আসবে যু-ইয়াযানের বাহিনী । তারা আবিসিনীয়দের কাউকে ইয়ামানে অবশিষ্ট রাখবে না।” আর শিক বলেছিল, “একজন তরুণ, যিনি নগণ্যও নন, নীচাশয়ও নন, যু-ইয়াযানের বংশ থেকে আসবেন ।” র ইব্ন ইসহাক বলেন : ওয়াহরিয ও পারসিকরা ইয়ামানে স্থায়ীভাবে বসবাস করে এবং আজকের ইয়ামানবাসী তাদেরই বংশধর। আরিয়াতের ইয়ামানে প্রবেশ থেকে শুরু করে মাসরূক ইব্ন আবরাহার নিহত হওয়া এবং হাবশীদের সেখান থেকে বহিষ্কৃত হওয়া পর্যন্ত মোট ৭২ বছর তাদের রাজত্ব সেখানে স্থায়ী ছিল। তাদের মোট চারজন এ রাজত্বের উত্তরাধিকারী হয়। আরিয়াত, আবরাহা, ইয়াকসুম ইবৃন আবরাহা এবং মাসরূক ইবৃন আবরাহা। ইব্ন হিশাম বলেন : ওয়াহরিযের মৃত্যুর পর পারস্য সম্রাট ওয়াহরিযের পুত্র মারযুবানকে ইয়ামানের শাসক নিযুক্ত করেন। মারযুবানের মৃত্যুর পর মারযুবানের পুত্র তাইনুজানকে ইয়ামানের শাসক নিযুক্ত করেন। তাইনুজানের পরে তার ছেলেকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করা হয়। পরে তাকে পদচ্যুত করে বাযানকে শাসনকর্তা নিয়োগ করা হয়। এই বাযানের আমলেই রাসূলুল্লাহ্ (সা)-কে আল্লাহ্ তা“আলা নবীরূপে প্রেরণ করেন। মুহাম্মদ (সা) কর্তৃক পারস্য সস্তরাটের মৃত্যুর ভবিষ্যদ্বাণী ইব্ন হিশাম বলেন : আমি যুহরী থেকে জানতে পেরেছি যে, পারস্য সম্রাট ইয়ামানের শাসক বাধানকে লিখেছিলেন যে, শুনতে পেলাম মক্কায় কুরায়শ বংশে এক ব্যক্তি আবির্ভূত ১. এ সময়কার পারস্য সম্রাট ছিলেন সম্রাট নওশেরওয়ার পৌত্র এবং সম্রাট হুরমুযের পুত্র পারভেজ । পারভেজ শব্দের অর্থ হলো সৌভাগ্যশালী বা বিজেতা। সূরা বূমের প্রথম আয়াতে পারস্য কর্তৃক রোম জয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং এ সূরা নাধিল হবার সময় পারভেজই রোম জয় করেছিল। কথিত : আছে যে, পারভেজ একদিন স্বপ্ন দেখল, সে আল্লাহ্র সামনে উপস্থিত এবং তিনি তাকে বলছেন : তোমার যথাসর্বস্থ লাঠিধারীর কাছে সোপর্দ করে দাও। এ স্বপ্ন দেখার পর থেকে সে আতংকগরস্ত হয়ে পড়ে । যখন নুমান ইব্ন সুনধির তাকে জানলেন যে, আরবের তিহামা অঞ্চলে একজন নবীর আবির্ভাব হয়েছে, তখন সে বুঝল যে, তার কর্তৃত্ব ও ক্ষমতা একদিন এ নবীর হাতেই চলে যাবে । সে শাসনকার্ধ চালিয়ে যেতে থাকে । তার কাছেই নবী (সা) ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিয়েছিলেন। পারভেজের পৌত্র ইয়াযদগিরদ ছিল পারস্যের শেষ সম্রাট । হযরত উমর (রা)-এর হাতে তার রাজত্বের অবসান ঘটে এবং হযরত উসমান (রা)-এর শাসন আমলে প্রথমদিকে পারস্যের “মারব' নামক স্থানে পলাতক থাকা অবস্থায় নিহত হয়। দ$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।