Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

সায়ফের বিজয় ৯৬ হেলান দিয়ে মাথায় মুকুট পরে গুমদানের শীর্ষে গিয়ে মদ পান করুন, যা আপনার একাস্ত বৈধ ভবনে পরিণত হয়েছে! তুমি সানন্দে মদ পান কর, কারণ শক্ররা ধ্বংস হয়ে গেছে। তুমি উল্লাস কর ও গর্ব কর। এ হলো মহৎ গুণাবলী, পানি মিশ্রিত দুধের সেই দু'টি পাত্র নয়, যা একটু পরে পেশাবের পাত্রে পরিণত হয়ে গেছে।” ইবৃন হিশামের মতে শেষোক্ত লাইনটি অর্থাৎ “এ হলো মহৎ গুণাবলী ... ... আবু সালতের নয় বরং নাবেগা জাঁদীর রচিত। নাবেগার আসল নাম হলো কায়স ইবন আবদুল্লাহ, অন্যমতে : হিব্বান ইব্ন আবদুল্লাহ্‌ ইব্ন কায়স। তিনি বনু জাদা ইব্‌ন কাব ইব্‌ন রবীআ ইব্‌ন আমির ইব্ন সা“সা'আ ইব্‌ন মুআবিয়া ইব্‌ন বাকর ইবন হাওয়াষিনের অন্তর্ভুক্ত এবং কবিতার এ লাইনটি তার রচিত একটি দীর্ঘ কবিতার অংশবিশেষ । কবিতা রচনা করেন। ইব্ন হিশামের মতে : তিনি বনূ তামীমের বনূ ইমরুল কায়স ইব্ন যায়দ মানাত শাখার অন্তর্ভুক্ত । কারো কারো মতে, আদী হীরার অধিবাসীদের মধ্য থেকে ইবাদ নামক গোত্রের অন্তর্ভুক্ত ৃ “সানা শহর তৈরির পর কী হলো, যা প্রচুর প্রতিভার অধিকারী শাসকবর্গ গড়ে তুলেছিল? যারা এগুলো নির্মাণ করেছিলেন, তারা এগুলোকে আকাশের বিক্ষিপ্ত মেঘমালা পর্যন্ত উন্নীত করেছিলেন এবং এখন তার সুউচ্চ কক্ষগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ বিরাজমান । সেই কক্ষগুলো চারদিক থেকে পাহাড় দ্বারা বেষ্টিত এবং চক্রান্তকারীদের চক্রান্ত থেকে নিরাপদ । আর সেগুলোর সর্বোচ্চ শিখরে আরোহণ করা যায় না। হুতুম পেঁচার ডাকও সেখানে ভালো লাগে, যখন সন্ধ্যাবেলায় তার পাশাপাশি সাইরেন বাজানো হয়। এখানকার সকল উপকরণ, স্বাধীনচেতা বাহিনীর লোকদের এদিকে আকৃষ্ট করেছে । আর অস্বারোহীরা এর শোভা বর্ধন করেছে। “মৃতপ্রায় ভারবাহী খচ্চরগুলোকে পৃথক করে দেয়া হয়েছে, আর গাধার বাচ্চাগুলো তাদের সাথে ছুটে চলেছে । অবশেষে রাজপণ্যবর্গ দুর্গের ওপর থেকে তাদের প্রাণ প্রাচুর্যে ভরা অশ্বরোহী বাহিনীকে দেখতে পেলেন। যেদিন বর্বর ও ইয়াকসুমীদের এ বলে ডাকা হচ্ছিল যে, তাদের কোন পলায়নকারী পালিয়ে বাচতে পারবে না। আর সেদিনটি ছিল এমন, যা (সায়ফ ও _ পারসিকদের) অবশিষ্ট রেখেছে এবং যারা আগে ক্ষমতায় ও মর্যাদায় অধিষ্ঠিত ছিল, তাদের ধ্বংস করেছে । আর সেদিন ব্যক্তি দলে পরিণত হয়েছিল এবং দিলগুলো বহু আজব ঘটনার ১. গুমদান-ইয়াশরাহ ইব্‌ন ইয়াহসাব কর্তৃক নির্মিত একটি প্রাচীন রাজ প্রাসাদ। এর চারটি অংশ চার রঙের__সাদা, লাল, সবুজ ও হলুদ । ভেতর সাতটি ছাদের ওপর আরো একটি প্রাসাদ ছিল। সবার ওপরে ছিল রঙিন মর্মর পাথরে নির্মিত একটি বৈঠকখানা, এর প্রতিটি খুঁটির ওপর সিংহের মূর্তি ছিল। বাতাস এলে এ সিংহমূর্তির পেছনে দিয়ে ঢুকে তা মুখ দিয়ে বেরিয়ে যেত। এতে হিং প্রাণীর গর্জনের মত শব্দ শোনাত। কারো মতে, এটি হযরত সুলায়মান (আ) কর্তৃক নির্মিত। এ প্রাসাদ সম্পর্কে আরব কবিরা বহু কবিতা লিখেছেন । হযরত উসমান (রা)-এর আমলে এটি ধ্বংস করা হয়। ফ্/,9110000109.001)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।