৯০ সীরাতুন নবী সো) করল এবং আবরাহার ছেলে ইয়ামান রাজ মাসরূকের দুই চোখের মধ্যবর্তী মুক্তাটি লক্ষ্য করে তীর ছুঁড়ল। তীরটি মাথার অভ্যন্তরে ঢুকে পেছনে দিক দিয়ে বেরিয়ে গেল। মাসরূক তার _ সওয়ারী জন্তুর পিঠের ওপর থেকে পড়ে গেল এবং আবিসিনীয় সৈন্যরা তাকে ঘিরে মাতম করতে লাগল । তৎক্ষণাৎ তাদের ওপর পারসিক বাহিনী হামলা চালাল । ফলে হাবশীরা পরাজিত হল। তাদের অনেকে নিহত হল এবং অন্যরা দিথ্িদিক দিশেহারা হয়ে পালাল। এরপর ওয়াহরিষের নেতৃতে তার বাহিনী সানা শহরের প্রবেশদ্বার ভেংগে সেখানে প্রবেশ করল এবং তাদের বিজয় নিশান উড়িয়ে দিল । এ ঘটনা উপলক্ষে সায়ফ ইবন যু-ইয়াযান হিময়ারী বিজয়গাথা রচনা করেন । যা নিম্নরূপ : “লোকেরা ভেবেছিল রোম সম্রাট ও পারস্য সম্রাটের মধ্যে সন্ধি হয়ে গেছে। অথচ এ গুজবের কারণে ক্ষোভ আরো বেড়েছে । আমরা মাসরূক রাজাকে হত্যা করেছি এবং উপত্যকাকে রক্তে রঞ্জিত করেছি। এখন জনগণের রাজা হলেন ওয়াহরিয ৷ তিনি পানি মিশ্রিত মদ পান _ করেন, যতক্ষণ বন্দী ও সম্পদ হস্তগত না করেন : ইবন হিশাম বলেন : আমার নিকট খাল্লাদ ইবন কুরবাতুস সাদৃসী-এর শেষের অংশ বনূ কায়স ইবন সালাবা গোত্রের আশা-র। তবে অন্যান্যরা তা অস্বীকার করেন। কবি আবু সালত যে কবিতা রচনা করেন, তাতে তিনি সায়ফ ইব্ন যু-ইয়াযানের রোম সম্রাট ও পারস্য সম্রাটের কাছে গিয়ে সাহায্য আনার সাহসী ভূমিকা এবং পারসিক বাহিনীর রণনৈপুণ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ইব্ন ইসহাকের মতে কবি আবু সালত ইব্ন আবু রবীআ সাকাফী এবং ইব্ন হিশামের মতে উমাইয়া ইব্ন আবু সালত বলেন : | “সায়ফ ইব্ন যু-ইয়াযানের মত লোকদের জন্য প্রতিশোধ নেয়ার সংকল্প করা শোভা পায়, যিনি শক্রদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য বছরের পর বছর ধরে সমুদ্রের পাড়ে লুকিয়ে থাকেন । যখন তার ভ্রমণের সময় সমাগত হল, তখন তিনি রোম সুম্রাটের কাছে গেলেন, কিন্তু তার কাছে যা চাইলেন তার কিছুই পেলেন না। এর দশ বছর পর তিনি পারস্যের সম্রাটের দিকে ঝুঁকলেন, নিজের ব্যক্তিগত সম্মান ও আর্থিক ক্ষতির বিনিময়ে । অবশেষে সেই চির স্বাধীনদের বংশধরদের কাছে গেলেন তাদেরকে শক্রদের থেকে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করতে । আমার জীবনের শপথ! আপনি খুবই দ্রন্ত প্রবল আন্দোলন সৃষ্টি করেছেন। সেই বাহিনীটি তখন বিম্ময়করভাবে অভিযানে বেরুল যে, মনুষ্য সমাজে আমি তাদের সমতুল্য কাউকে দেখিনি । তারা মন্ত্ান্ত, মহানুভব, লৌহ কঠিন সংকল্পে উজ্জীবিত, দুর্ধর্ষ দক্ষ তীরচালক, ঘন জংগলে শাবকদের যুদ্ধের প্রশিক্ষণ দানকারী শার্দুলের দল, এমন বিশাল বিশাল দেহ নিয়ে তারা লড়াই করে যে, মনে হয় শুকনো বাশের ওপর হাওদার কাঠ যা অতি দ্রুততার সাথে লক্ষ্যভেদ করছে। আপনি (হে ইবন যু-ইয়াযান), একদল সিংহ পাঠিয়েছেন কালো কুকুরগুলোর ওপর। ফলে তাদের পলায়নপর বাহিনী ভূমিতে পরাভূত হয়েছে। অতন্রব আপনি সানন্দে ফ্ড/.8110001179.0010)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।