সায়ফের প্রতি পারস্য সম্রাটের সাহায্য ৮৯ ওদের যে পরিণতি চেয়েছিলেন, সেটাই সফল হবে । আর যদি তারা বিজয়ী হয়, তা হলে আপনার রাজ্যের সীমানা কিছুটা বাড়বে । পারস্য সম্রাট এ প্রস্তাব গ্রহণ করলেন এবং সমস্ত ০4505575955 সম্রাট ওয়াহরিষ নামক একজন বন্দীকে অন্য সকল বন্দীর সেনাপতি বানিয়ে দিলেন। সে ছিল সকলের মাঝে প্রবীণ এবং সন্ত্ান্ত । তারা আটটি জাহাজে করে রওয়ানা দিল। পথে দুটো জাহাজ সমুদ্রে ডুবে গেল। বাকী ছয়টি জাহাজ এসে উপকূলে ভিড়ল । তারপর সায়ফ নিজের গোত্রের যত বেশি সম্ভব লোকজনকে ওয়াহরিযের হাতে ন্যস্ত করল এবং তাকে বলল : আমার জনশক্তিকে তোমার জনশক্তির সাথে সংযুক্ত করে দিলাম; যতক্ষণ না আমরা সবাই বিজয়ী হব অথবা সবাই মারা যাব। ওয়াহরিয বলল : ঠিকই বলেছেন। এ সময় ইয়ামানের রাজা আবরাহার ছেলে মাসরূক সসৈন্যে এসে তার বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হল। ওয়াহরিষ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের এক ছেলেকে পাঠাল। তার উদ্দেশ্য ছিল মাসন্ধকের বাহিনীর রণদক্ষতা পরখ করা। কিন্তু ওয়াহরিযের ছেলে যুদ্ধে নিহত হল। এতে তার ক্রোধ আরো বেড়ে গেল! তারপর যখন উভয় বাহিনী মুখোমুখি হল, তখন ওয়াহরিয বলল : প্রতিপক্ষের রাজাকে দেখিয়ে দাও। সৈন্যরা বলল : হাতির পিঠে এক ব্যক্তিকে দেখছেন না, যার মাথায় মুকুট রয়েছে এবং তার দুই চোখের মাঝখানে একটি লাল মুক্তা রয়েছে? সে বলল : হ্যাঁ, দেখেছি। সৈন্যরা বলল : এ লোকটিই ওদের রাজা । এরপর সে সৈন্যদের বলল : ভোমরা ওকে এড়িয়ে চল। ফলে, সৈন্যরা দীর্ঘ সময় অপেক্ষা করল । এরপর সে জিজ্ঞেস করল : এখন দেখ তো, সে কিসের উপর আরোহণ করে আছে? সৈন্যরা বলল : সেতো এখন ঘোড়ার পিঠে । ওয়াহরিয বলল : তোমরা ওকে এড়িয়ে চল। এরপর সৈন্যরা দীর্ঘ সময় অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর ওয়াহরিয বলল : এখন দেখ তো, সে কিসের পিঠের ওপর? তারা বলল, এখন সে খচ্চরের পিঠে বসে রয়েছে। ওয়াহরিষ বলল : খচ্চর তো গাধার বাচ্চা, সে যখন গাধার বাচ্চার পিঠে চড়েছে, তখন তার পতন ও তার রাজতের অবসান আসন্ন । আমি তাকে লক্ষ্য করে তীর ছুঁড়ব। এরপর যদি দেখ, ইয়ামানরাজের সহচররা ছুটাছুটি করছে না, তাহলে তোমরা আমার আদেশ না পাওয়া পর্যন্ত স্থির হয়ে থাকবে । কেননা রাজার সহচরদের স্থির থাকার অর্থ এই যে, আমার তীর লক্ষ্যত্রষ্ট হয়েছে। আর যদি দেখ যে, রাজার বাহিনী তার চারপাশে বৃত্তের মত হয়ে দাড়িয়েছে এবং তাদের উৎসাহে ভাটা পড়েছে, তাহলে বুঝবে যে, আমার তীর লক্ষ্যভেদ করেছে এবং ভোমরা তৎক্ষণাৎ তাদের ওপর আক্রমণ চালাবে । এরপর সে ধনুক সংযোজন ১. খতিহাসিক ইব্ন কুতায়বা লিখেছেন যে, সায়ফের বাহিনীতে সাড়ে সান্ত হাজার সৈনিক ছিল। এর সাথে বহু আরব গোত্র যোগ দিয়েছিল । সীরাতুন নবী (সা) (১ম খণ্ড)_-১২ দড্৮৬৬.2111001102,00107
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।