Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

রি সীরাতুন নবী (সা) তাকের সাথে যুক্ত ছিল। সমত্ট এই মুকুটের ভার মাথায় বহন করতে সক্ষম ছিলেন না। মজলিসে বসার সময় তিনি কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতেন । তারপর নিজের কাপড়ে ঢাকা মাথাকে ঝুলন্ত মুকুটের ভেতরে ঢুকিয়ে রাখতেন । তারপর মজলিসের স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হলে তিনি মাথার কাপড় খুলে ফেলতেন। তখন তাকে এমন ভয়ংকর দেখাত যে, যে ব্যক্তি তাকে আগে কখনো দেখেনি, সে দেখামাত্র ভয়ে উপুড় হয়ে প্রণিপাত করত। সায়ফ ইব্‌ন ০4058 ইব্‌ন হিশাম বলেন : আমার কাছে আবু উবায়দা বর্ণনা করেছেন যে, যখন সায়ফ ইব্‌ন যু-ইয়াযান পারস্য সম্রাটের দরবারে প্রবেশ করল, তখন মাথা নিচু করল। সম্রাট তা দেখে বললেন : এই নির্বোধ লোকটা এত উচু দরজা দিয়ে আমার দরবারে প্রবেশ করার সময়ও কেন মাথা নিচু করল? সায়ফকে সম্রাট যা বলেছেন, তা জানান হলে সে বলল : আমার দুশ্চিন্তার কারণেই এটা করেছি। কারণ মনে দুশ্চিন্তা থাকলে দুনিয়ার সব কিছুই ছোট ও সংকীর্ণ মনে হয়। ্‌ ও ইব্‌ন ইসহাক বলেন : এরপর সে সমতরটকে বলল : হে সম্রাট! আমাদের দেশে বিদেশী হানাদাররা চড়াও হয়েছে। পারস্য সম্রাট বললেন : তারা কোন দেশী, আবিসিনীয়, না সিশ্ধী? সে বলল আবিসিনীয়। আমি এসেছি আপনার সাহায্য চাইতে । আমার দেশকে আপনি নিজের সাম্্াজ্যতুক্ত করে নিন। সম্রাট বললেন : তোমার দেশ আমার সাম্রাজ্যের সীমানা থেকে অনেক দুরে অবস্থিত; অথচ তা তেমন সম্পদশালী নয়। এমতাবস্থায় আমি সুদূর পারস্য থেকে আরবে সেনাবাহিনী পাঠাতে চাই না। আমার এর প্রয়োজনও নেই । তারপর তাকে দশ হাজার দিরহাম সাহায্য দিলেন। কিছু উৎকৃষ্ট পোশাক-পরিচ্ছদও দিলেন। সায়ফ এ দশ হাজার দিরহাম নিয়ে দরবার থেকে বেরিয়ে সেখানেই জনসাধারণের মধ্য বিতরণ করা শুরু করল। এ খবর সম্রাটের কানে গেলে তিনি বললেন : এতো একটা অসাধারণ মানুষ দেখছি! তারপর তাকে তীর দরবারে ডেকে পাঠালেন এবং বললেন : তুমি রাজার কাছ থেকে সাহায্য নিতে এসেছ, অথচ সাহায্য পেয়ে তা রাজার লোকদের মধ্যেই বন্টন করছ? সায়ফ বলল : এসব দিয়ে আমি কি করব £ আমি যে দেশ থেকে এসেছি তার পাহাড়-পর্বত সোনা-রূপায় পরিপূর্ণ । আমি সেই সম্পদের প্রতিই অধিকতর আগ্রহী । এ কথা শুনে সম্রাট তার উধীর-নাধীর ও সভাসদদের ডাকলেন এবং তাদেরকে বললেন : এই লোক যে পরিস্থিতির সম্মুখীন এবং যে উদ্দেশ্যে এসেছে, সে সম্পর্কে তোমাদের অভিমত কি? তাদের একজন বললেন : হে সম্রাট! আপনার কারাগারে অনেক বন্দী আছে, যাদেরকে আপনি হত্যা করার জন্য আটকে রেখেছেন। ওদেরকে এ ব্যক্তির সাথে পাঠিয়ে দিলে মন্দ হয় না। ওরা যদি যুদ্ধ করে মারা পড়ে, তাহলে আপনি দ$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।