আবরাহার মৃত্যুর পর তার পুত্রদ্য়ের রাজত্ব ৮৭ “কাবার নিকটবর্তী হয়েছিল আশরাম (আবরাহা) হাতি নিয়ে, কিন্তু সে পালাল এবং তার ৰাহিনী পরাভূত হল। তাদের ওপর পাথর নিয়ে পাখি জানদাল নামক স্থানে আক্রমণ করল। ফলে সেই বাহিনী প্রস্তরাঘাতে চূর্ণ-বিচূর্ণ হল। বস্তুত কাবার ওপর যে মানুষই হামলার অপচেষ্টা চালায় তাকে ধিকৃত, নিন্দিত ও পরাজিত হয়ে ফিরে যেতে হয় ।” - এ কবিতা আবদুল্লাহ ইব্ন কায়সের কাসীদা থেকে গৃহীত। ইব্ন ইসহাক বলেন : আবরাহার মৃত্যুর পর ইয়াকসুম ইবৃন আবরাহা এবং তারপর তার ভাই মাসরূক ইব্ন আবরাহা ইয়ামানে হাবশীদের বাদশাহ হন। সায়ফ ইব্ন যু-ইয়াযানের বিদ্রোহ ও ওহরিষের রাজতৃ লাভ ইয়ামানবাসীর ওপর আবিসিনীয় শাসকদের যুলুম-নির্যাতন যখন দীর্ঘস্থায়ী রূপ নিল, তখন সায়ফ ইব্ন যু-ইয়াযান হিময়ারী ওরফে আবূ মুররাহ্ বিদ্রোহ ঘোষণা করল । সে রোম সম্রাট সীজারের কাছে উপস্থিত হয়ে আবিসিনীয়দের যুলুম-শোষণের বিরুদ্ধে অভিযোগ করল। সে সম্টকে বলল : আমাদের এই দুঃসহ অবস্থা থেকে রক্ষা করুন এবং আপনি নিজেই ওদের কাছ থেকে দায়িত্ গ্রহণ করুন এবং রোম থেকে অন্য যে কোন লোককে ইয়ামানের শাসক করে পাঠান। কিন্তু রোম সমতাট তার অভিযোগে কর্ণপাত করলেন না। ফলে, সে নুমান ইব্ন মুনযিরের কাছে গেল। তিনি হীরাতে ইরান সম্রাটের গভর্নর ছিলেন এবং সেই সাথে এর সন্নিহিত ইরাকী অঞ্চলও তার শাসনাধীন ছিল। নুমানের কাছে আবিসিনীয়দের যুলুমের কথা জানালে নুমান বলল : আমি প্রতি বছর একবার ইরান সম্রাটের সাথে দেখা করে থাকি । তুমি এখানে অবস্থান কর ও সেই সময়ের অপেক্ষা কর। সায়ফ তাই করল। তারপর যথাসময়ে তাকে নিয়ে পারস্য সম্রাটের দরবারে উপস্থিত হল। পারস্য সম্রাট স্বীয় রাজসভায় বসতেন। সেখানে তার বিশালকায় মুকুট থাকতো । এই মুকুট ৩৩মণ (অর্থাৎ ২৬০ দিরহাম) ওজনের জিনিস মাপার “কানকাল'-এর সমান ছিল বলে কথিত আছে। তাতে মণি-মুক্তা ও সোনা-রূপা খচিত ছিল। একটি সোনার শিকল দিয়ে তা লটকানো থাকত এবং তা এ মজলিসের একটি ১. কথিত আছে : এ মুকুটটি সম্রাট ইয়াদগিরদ ইব্ন শাহরিয়ারের পরাজয়ের পর তার কাছ থেকে ছিনিয়ে হযরত উমর ইব্ন খাত্তাব রো)-এর কাছে অর্পণ করা হয়। ইয়াদগিরদ এটি পেয়েছিল তার দাদা নওশেরওয়ী থেকে । হযরত উমর (রা) এই মুকুট বিশিষ্ট সাহাবী সুরাকা ইব্ন মালিক মুদলিজীর মাথায় পরিয়ে দেন। তারপর তাকে বলেন : বল, আল্লাহ্র জন্য সকল প্রশংসা, যিনি রাজাধিরাজ পারস্য সম্রাটের মুকুট ছিনিয়ে আনলেন এবং তা বনু যুদলিজের বেদুঈন সুরাকার মাথায় স্থাপন করলেন। আর এটা ইসলামের গৌরব ও বরকত, আমাদের শক্তিতে নয় । হযরত উমর (রা) এটা সুরাকাকে এজন্য দিলেন যে, একবার রাসূলুল্াহ্ (সা) সুরাকাকে বলেছিলেন : “হে সুরাকা, ইরান সম্রাটের মুকুট যদি তোমার মাথায় পরানো হয়, তাহলে তোমার কেমন লাগবে?” | ফ্ড/,911000109.001)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।