আব্রাহা ও আবদুল মুত্তালিব | ৮৫ নক্ষত্র সৃষ্টি হয়নি। কেননা এ সব নিষিদ্ধ রাতকে সৃষ্টিজগতের কোন পরাক্রান্ত সত্তাই করায়ত্ত করতে পারে না। সেনাপতি (আবরাহা)-কে জিজ্ঞেস কর, সে কি দেখেছে ? যারা জানে, তারা অজ্ঞলোকদের জানাবে । ষাট হাজার হানাদার (আবরাহার সৈন্য) স্বদেশে ফিরে যেতে পারেনি, আর যে রুগ্ন লোকটি (অর্থাৎ আবরাহা নিজে), সেও বাঁচতে পারেনি। এ ভূখণ্ডে ইতিপূর্বে “আদ ও জুরহুম বাস করেছে। সকল বান্দার উপরে থেকে আল্লাহ্ এ ভূখণ্ডকে দেখাশুনা করেন ।” ইব্ন ইসহাক বলেন : উল্লিখিত কবিতায় “রুগ্ন ব্যক্তি' বলে আবরাহাকে বুঝানো হয়েছে। সে পাখির পাথরে আহত হয় এবং সৈন্যরা তাকে সানায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়। আবূ কায়স ইব্ন আসলাত ইবন জুশীম ইবন ওয়ায়ল ইবন যায়দ ইবন কায়স ইবন মুররাহ ইবন মালিক ইবন আওস যার নাম ছিল সায়ফী, তিনি বলেন আবিসিনীয়দের হাতির পালের আগমনের বিশেষ ঘটনা এই যে, হাতিটাকে যতই উঠানোর চেষ্টা করা হয়েছে, ততই সে মাটি আঁকড়ে পড়ে থেকেছে। এ বাহিনীর আঁকা বাঁকা লাঠি দিয়ে তার পেটে আঘাত করা হয়েছ, তার নাককে আহত করা হয়েছে, তথাপি সে অনড় অবস্থায় রয়েছে। সৈন্যরা ছুরি দিয়ে তাকে আঘাত করে আহত করেছে। অবশেষে সে পিছু হটে গেছে। আর যালিম শাস্তি লাভ করেছে। আল্লাহ্ তাদের ওপর আকাশ থেকে এক আযাব পাঠালেন, ছোট ছোট ভেড়ার পালকে যেমন মেরে স্তূপ করা হয়, সেভাবে তাদের স্তূপ করা হল। তাদের ধমীয় গুরুরা তাদের ধৈর্যধারণ করতে বলে, কিন্তু তারা (আল্লাহ্র আযাবে দিশাহারা হয়ে) ভেড়ার মত চেচায়। ইবন হিশাম বলেন : উমাইয়া ইবৃন আবু সালতও এ ব্যাপারে কবিতা লিখেছেন ইবন ইসহাক বলেন : আবু কায়স ইব্ন আসলাতের আর একটি কবিতা নিম্নরূপ : “ওঠো তোমাদের রবের জন্য সালাত আদায কর এবং কঠিন পর্বতের মাঝে অবস্থিত ঘরের বরকতময় কোণা স্পর্শ কর। কারণ এ ঘরের জন্য তোমাদের নিশ্চিতভাবে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। আবূ ইয়াকসুম (অর্থাৎ আবরাহা) বহু সৈন্যের পথ-প্রদর্শক। তার ঘোড়সওয়ার বাহিনী সমতলভূমিতে আর পদাতিকরা পাহাড়-পর্বতের শীর্ষদেশে ৷ এরপর যেই আরশের অধিপতির সাহায্য তোমাদের কাছে এল, অমনি রাজার বাহিনীকে তা বিতাড়িত করল। কতককে মাটির নীচে চাপা দিল। আর কতককে পাথর দিয়ে আঘাত করল। তারপর তারা দ্রুত পেছন ফিরে পালাল । কিন্তু তারা তাদের আবিসিনীয় স্বজনদের কাছে ফিরে যেতে পারল না।” ইব্ন হিশাম বলেন : এই কবিতার উররিনিত জার ইয়াক আনরাইীর উপনা। | রাসূলুল্লাহ্ (সা)-এর চাচা আবূ তালিবের বড় ছেলে তালিবের (ইসলাম গ্রহণ করেছিল কিনা জানা যায় না) কবিতার একাংশ নিম্নরূপ : “তোমরা কি জান না, দাহিসের যুদ্ধে এবং আবূ ইয়াকসুমের সেনাবাহিনীতে কি ঘটেছিল? যখন তারা অসংখ্য সৈন্য দিয়ে পার্বত্য উপত্যকাগুলো ভরে দিয়েছিল ? ফ্/,9110000109.001)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।