Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

৮২ সীরাতুন নবী (সা) আবরাহা ও তার বাহিনীর ওপর আল্লাহ্‌র শাস্তি ঠিক এ সময়ে আল্লাহ্‌ তা'আলা সমুদ্রের দিক থেকে এক ধরনের পাখি পাঠালেন। প্রতিটি পাখির সাথে তিনটি করে পাথরের নুড়ি ছিল। একটা তার ঠোঁটে এবং দুটো দুই পায়ে । পাথরগুলো ছিল মটর কলাই ও ডালের মত ছোট । যার গায়েই পাথর পড়তে লাগল, সেই তৎক্ষণাৎ মরতে লাগল। কিন্তু সবার গায়ে তা পড়েনি। অনেকেই পালিয়ে যেখান থেকে এসেছে সেদিকে ফিরে যেতে লাগল । সবাই নুফায়ল ইব্ন হাবীবকে খুঁজতে লাগল, যাতে সে তাদের ইয়ামানের পথ দেখিয়ে নিয়ে যায় । নুফায়ল আল্লাহ্‌র আযাব নামতে দেখে বলল : “এখন আল্লাহ নিজেই অপরাধীকে খুঁজছেন, কাজেই পালাবার উপায় নেই। নাক-কাটা আবরাহা আজ আর বিজয়ী হতে পারবে না, তাকে হারতেই হবে ।” “হে রুদায়না (মহিলার নাম), তুমি আমাদের পক্ষ থেকে মুবারকবাদ নাও। সকালবেলা আমরা তোমার ও তোমার লোকদের সাথে সুখেই ছিলাম । “ওহে রুদায়না ! আমরা মুহাস্সাবের কাছে যে দৃশ্য দেখলাম, তা যদি তুমি দেখতে, তাহলে আমি যা করেছি তার জন্য আমার কাছে কৈফিয়ত তলব করতে না, বরং প্রশংসা করতে । আর আমরা যা হারিয়েছি সেজন্য আক্ষেপও করতে না। “এক-একটি পাখি যেভাবে আমাদের ওপর পাথর নিক্ষেপ করছিল, তা দেখে আমি আল্লাহ্‌র শোকর আদায় করলাম এবং আমি ভয়ও করছিলাম যে, আমাদের ওপরও পাথর নিক্ষেপ হয় কিনা ! “বাহিনীর সকলে কেবল নুফায়লকে খোজে । ভাবখানা এমন, যেন আবিসিনীয়দের কাছে আমি খণী।” এরপর আবরাহার সৈন্যরা পড়ি কি মরি করে যে যেদিকে পারল ছুটতে লাগল এবং যত্রতত্র মরে পড়ে থাকতে লাগল । আবরাহার শরীরে একটা পাথর লাগলে তার দেহের প্রতিটি অঙ্গ পচে পচে খসে পড়তে লাগল | এক-এক টুকরো খসে পড়ে গেলে, বাকী অংশ থেকেও রক্ত ও পুঁজ পড়তে থাকল। তার সৈন্যরা তাকে ইয়ামানে নিয়ে গেল। সে যখন সানায় পৌঁছল, তখন একটা পাখির শাবকের চেয়ে বেশি মাংস তার দেহে অবশিষ্ট ছিল না। এরপর তার বুক ফেটে যখন হর্থপণ্ড বেরিয়ে পড়ল, তখনই তার মৃত্যু হল। ইব্‌ন ইসহাক বলেন : ইয়াকুব ইবৃন উতবা জানিয়েছেন যে, এ বছরই সর্ব প্রথম আরব ভূখণ্ডে হাম ও বসন্তের প্রাদুর্ভাব ঘটে এবং এঁ বছরই সর্বপ্রথম হানযাল, হারমাল ও উশার প্রভৃতি গাছে তিক্ত স্বাদযুক্ত ফল ধরে। ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।