Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

৮] করছে। তারা বলে, বর্তমান স্ভ্যু দুনিয়ার জন্য ইসলাম নয়; যুগের ভাবধারার সাথে ইসলামেরও পরিবর্তন হওয়া দরকার । এ' যুগে নামায-রোযা ও পর্দা অচল । তাদের মতে নাচগান, মদ- জুয়া, ব্যভিচার ইত্যাদ্দিতেই জীবন । কাজেই ইসলাম জীবনের পরিপন্থি। আমাদের মতে, তারা. ইতিহাসের অবমাননা করেছেন। ইতিহাস-সাক্ষর দেয়, ইবাদতের মাধ্যমেই মানবজীবনের সকল সমস্যার সমাধান সম্ভব। তাতেই ইহ-পরকালের যুক্তি নিহিত। আর এ সত্যের সন্ধান দিয়েছে ইসলাম । ইসলাম বিশ্বত্রষ্টা বিশ্বপালক- আল্লাহ তাআলার মনোনীত, একমাত্র দীন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর মাধ্যমেই ইসলাম জগতে প্রচারিত হয়েছে। সকল পূর্ণতা তীর মধ্যে এসে কেন্দ্রীভূত হয়েছে। যে তাকে মানবে, পথ পাবে, যে অমান্য করবে, সে পথভ্রষ্ট হবে। তারই মুবারক জীবনী আলোচিত হয়েছে এ সীরাত গ্রন্থে । কাজেই এ সীরাত গ্রন্থ পাঠ করা সকলের অবশ্য কর্তব্য । মানুষের জ্ঞান সীমাবদ্ধ । বৈজ্ঞানিক-কিংবা দার্শনিক কেউই. জানে না; আশামী দিন সে কোথায় থাকবে, কি আহার করবে, কবে ও কোথায় তার মৃত্যু ঘটবে দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যা সন্বন্ধেই যখন অজ্ঞতা অপরিসীম, তখন পরকালের অনন্ত জীবন সম্বন্ধীয় জ্ঞান | কোথায় পাওয়া যাবে £ নবী-রাসূল ও আসমানী-কিতাব ব্যতীত পরকালের কোন স্পষ্ট ধারণাও মানুষ কল্পনায় আনতে সক্ষম হত না। কাজেই যে নবী ও রাসূল ইহকাল ও পরকাল সম্বন্ধে সম্যক অবগত, তীর আদেশ- উপদেশ, কর্মধারা ও ব্যবহারিক জীবনের আদর্শের অনুসরণ ব্যতীত ইহ-পরকালীন কল্যাণ ও মঙ্গলের দ্বিতীয় পথ নেই। আর সেজন্যেই “সীরাতুন্নবী বা “নবী-চরিত' অধ্যয়ন করা, _ সামাজিকভাবে চর্চা করা আমাদের জন্য অবশ্য কর্তব্য । . ; | এ কর্তব্যবোধে সাড়া দিয়েই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামের আদি যুগের প্রামাণ্য সীরাত গ্রন্থ অর্থাৎ প্রায় বারোশত বছর পূর্বের ইব্ন: হিশাম (র) রচিত বিশ্বনন্দিত জীরাত গ্রস্থখানি বাংলা ভাষায় অনুবাদের পরিকল্পনা গ্রহণ করেত্ছন। তৎকালীন কঠিন আরবী ভাষা থেকে বাংলায় হুবহু রূপান্তরের জন্য এ দুরূহ কাজে আমাহ্দর সম্মানিত অনুবাদকগণ সাধ্যমত চেষ্টার ক্রটি করেননি । তাঁদের অনুবাদকর্মকে ঢেলে সাজানোর জন্য সম্পাদনা পরিষদও সচেতন থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন । তারপরও প্রকৃতিগত.মানরিক দুর্বলতার কারণে অনিচ্ছাকৃত ক্রটি-বিচ্যুতি থেকে যাওয়া বিচিত্র নয়। সুধী.প্াঠ্ক এ ব্যাপারে ক্ষমাসুন্দর দৃষ্টি প্রসারিত. এবং পরবতী সংস্করণের পূর্বে সঠিক তথ্য দিয়ে সাহায্য করলে আমরা সবাই উপকাত হর... ০৮৮18 বিশবসষট বিশ্বপালক আল্লাহ গাফুরুর রাহীমের দরবারে মুনাজাত করি, তর হাবীব পাকের সীরাত পাঠ করে আমরা যেন সঠিকভাবে তা হৃদয়ঙগম করতে পারি. এবং তীর ব্যবহারিক জীবনের আদর্শের অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের সার্বিক সাফল্য অর্জন করতে পারি। আমীন! সুম্মা আমীন! | _ মুহাম্মদ ফরীদুদ্দীন আততার | সভাপতি দ$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।