Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

আব্রাহা ও আবদুল মুত্তালিব | ৭৯ হুনাতা মক্কায় প্রবেশ করে খোঁজ নিয়ে জানল যে, মক্কায় সবচেয়ে সম্মনিত ও মর্যাদাবান নেতা হলেন আবদৃল মুত্তালিব ইবৃন হাশিম । সে আবদুল মু্তালিবের কাছে উপস্থিত হল এবং আবরাহা তাকে যা যা বলতে বলেছিল, তা তাকে বলল। তখন আবদুল মুত্তালিব বললেন : “আল্লাহ্‌র কসম, আমরা তার সাথে যুদ্ধ করতে চাইনা এবং-সে ক্ষমতাও আমাদের নেই । এটা আল্লাহ্‌র পবিত্র ঘর । এটা তাঁর প্রিয় বন্ধু ইবরাহীম আলায়হিস সালামের ঘর । ঘরের মালিক সেই আল্লাহ্‌ যদি তাকে বাধা দেন, তাহলে আমাদের কিছু করার নেই। এটা তার নিজের ঘর ও স্ন্রমের ব্যাপার । আর যদি তিনি বাধা. না দেন, তাহলেও আমাদের কিছু বলার. থাকবে না।” তখন হুনাতা বলল: “আপনি আমার সাথে রাজার কাছে চলুন। কারণ, তিনি আমাকে আদেশ করেছেন আপনাকে সংগে করে তার কাছে-নিয়ে যেতে ।” আবদুল মুক্তালিব তার-এক পুত্রকে সাথে নিয়ে হুনাতার সাথে আবরাহার, নিকট চললেন । আবরাহা বাহিনীর কাছে পৌঁছেই তিনি তাঁরুপুরানো বন্ধ যু-নফর সম্পর্কে খোজ নিলেন রন্দী যু-নফরের সাথে তাঁর সাক্ষাত হল । আবদুল মুত্তালিব. তারে বললেন : হে যুনফর ! আমাদের ওপর.যে বিপদ নেমে এসেছে, তার, প্রতিকারে তোমার দ্বারা কি কোন সাহায্য হতে পারে ? যু-নফর বলল : আমি এমন একজন রাজবন্দী, যে প্রতি মুহূর্তে প্রহর গুণছে, কখন তাকে হত্যা করা হয়। এমন এক রাজবন্দীর কাছ থেকে কি সাহায্যই বা আশা করা যেতে পারে ? আমার সত্যিই তোমাদের এ মুসীবতে কিছু করার নেই। তবে উনায়স নামক একজন মাহুত আছে। সে আমার বন্ধু। তার কাছে আমি বলে পাঠাচ্ছি। তোমার উচ্চ মর্যাদা ও অধিকার সম্পর্কে তাকে অবহিত করব এবং রাজার কাছে তোমার বক্তব্য পেশের অনুমতি চেয়ে দিতে তাকে অনুরোধ করব। এমনকি সম্ভব হলে সে যাতে তোমার জন্য সুপারিশও করে, সে জন্য তাকে আবেদন জানাব। আবদুল মুস্তালিব বলল : “এটুকুই যথেষ্ট হবে ।” এরপর যু-নফর উনায়সকে বলে পাঠাল : “আবদুল মুত্তালিব হলেন কুরায়শের একচ্ছত্র নেতা, মন্কার বণিক সমাজের সরদার । উপত্যকার মানুষের এবং পাহাড়-পর্বতের বন্য পশুর খাদ্য সরবরাহকারী হিসাবে তিনি খ্যাত। সম্প্রতি যেসব পশু রাজার হস্তগত হয়েছে, তার মধ্যে দু'শ উট আবদুল মুত্তালিবের ৷ সুতরাং তুমি রাজার সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করে দাও এবং তাঁর দরবারে তাকে যতটা উপকার করতে পার, কর-।” উনায়স বলল : ঠিক আছে। আমি যতটা সন্তব সাহায্য করব। এরপর উনায়স আবরাহাকে বলল : “হে রাজা ! কুরায়শ প্রধান আপনার দরবারে উপস্থিত। তিনি আপনার সাক্ষাতপরার্থী। তিনি মক্কার বণিকদের দলপতি, উপত্যকার মানুষের এবং পাহাড়-পর্বতের বন্য পশুর খাদ্য হকার ক সার অনি দি তা বণ করছে দি" নিন চি ্‌ আব্রাহা ও আবদুল মুত্তালিব রাবী বলেন : আবদুল মুক্তালিব ছিলেন সে সময়কার সবচেয়ে সুদর্শন, গণ্যমান্য ও মর্যাদাবান ব্যক্তিত্‌। আবরাহা তাঁকে দেখেই এত অভিভূত হয়ে গেল যে, নিজে উচ্চ আসনে ফ্দ,9110000109.001)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।