Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

ইয়ামান সম্পর্কে আরিয়াত ও আবরাহার কোন্দল | ৭৩ শক্তিশালী ও কর্তৃতৃশীল। আপনার শপথের কথা শোনামাত্রই আমি নিজের সমস্ত মাথা কামিয়েছি এবং আপনার সারিতে জাগাতে রাধা নারিলাহিছি যাতে আপনার শপথ এখানে না এসেই পূর্ণ হয়। ৪৬ দির আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তুমি ইয়ামানের শাসক হিসাবে কাজ চালিয়ে যাও। ফলে আবরাহা ইয়ামানের শাসক হিসাবে থেকে গেল। আবরাহার গীর্জা কুলায়স্‌ প্রসংগে এরপর আবরাহা ইয়ামানের সানা নগরীতে কুলায়স নামে এমন একটি গীর্জা নির্মাণ করল, যার সমতুল্য কোন ঘর তৎকালীন বিশ্বে ছিল না। তারপর সে নাজাশীকে লিখল : হে রাজন ! আমি আপনার. জন্য এমন একটি গীর্জা নির্মাণ করেছি, যার সমতুল্য কোন গীর্জা ইতিপূর্বে আর কোন রাজার জন্য নির্মাণ করা হয়নি। আরবদের হজ্জকে আমি এ শীর্জার এলাকায় স্থানান্তরিত না করা পর্যন্ত ক্ষান্ত হব না। নাজাশীর কাছে লেখা আবরাহার এ চিঠির কথা আরবদের মধ্যে ফাঁস হয়ে গেলে তারা ক্ষোভে ফেটে পড়ল। বনু কিনানার অন্তর্ভূক্ত বনূ ফুকায়ম ইব্‌ন আদী ইব্ন আমির ইবৃন সা'লাবা ইবৃন হারিস ইব্‌ন মালিক ইবৃন কিনানা ইব্‌ন আবরাহার ওপর । বছরে যে চারটি মাসে রক্তপাত নিষিদ্ধ চলে আসছিল, সেই চারটি মাসকে রদবদল করে রক্তপাত বৈধ করার প্রক্রিয়ায় বিশ্বাসী একটি গোষ্ঠী তৎকালে আরবে সক্রিয় ছিল। এই গোষ্ঠীর নাম ছিল নাস্সাআ। বনূ কিনানার এঁ বিক্ষুব্ধ লোকটি ছিল এ গোষ্ঠীভুক্ত। নাস্সাআ হলো : জাহিলিয়াত যুগে. রজব, মুহাররম, যিলকদ ও যিলহজ্জ এ চারটি মাসে রক্তপাত নিষিদ্ধ ছিল এবং আবরাহা তা মেনে চলত । এ চারটি মাসে রক্তপাতকে হালাল করার কৌশল উদ্ভাবনের জন্য একটি গোষ্ঠী গড়ে ওঠে । এরই নাম নাস্সাআ। তারা এ মাসগুলোর একটিকে হালাল ঘোষণা করে রক্তপাত ঘটাত। তারপর অন্য একটি হালাল মাসকে নিষিদ্ধ মাসে রূপান্তরিত করত। এতে হারাম মাসটি বিলষ্িত হতো এবং তার সংখ্যাও ঠিক থাকত। এ সম্পর্কেই আল্লাহ্‌ সূরা তওবার এ আয়াত নাধিল করেন : “নাসি (বিলদ্িত করা) হল আরো জঘন্যতর কুফরী কাজ। কাফিরদেরকে বিভ্রান্ত করার এটি একটি অপকৌশল। এক বছরে তারা ১. এটাই সেই এতিহাসিক গীর্জা যাকে আবরাহা পবিত্র কাবার বিকল্প হিসাবে নির্মাণ করেছিল এবং চেয়েছিল যে, আরবরা কাবার পরিবর্তে এঁ গীর্জাকে হজ্জের কেন্দ্র হিসাবে গ্রহণ করুক এবং এঁ গীর্জার এলাকায় হজ্জ স্থানান্তরিত হোক । এ গীর্জাটি ছিল এত উঁচু যে, এর ওপরে উঠে সে এডেন বন্দরকে দেখার * অভিলাধী ছিল। আবরাহা এ গীর্জা নির্মাণে ইয়ামানবাসীদের বাধ্যতামূলক শ্রম ও সহযোগিতা আদায় ' করেছিল । গীর্জার অদূরেই অবস্থিত রাণী বিলকিসের প্রাচীন প্রসাদ থেকে রকমারি কারুকার্য খচিত ও স্বর্ণের 'নক্শা অংকিত শ্বেত মর্মর পাথর আনিয়ে এতে স্থাপন করা হয়। তাছাড়া হাতির দাঁত ও মূল্যবান আবলৃস কাঠের তৈরি বহু মঞ্চ ও বেদী এবং স্বর্ণের তৈরি ক্রুশ তৈরি করে এতে বসান হয়। রওযুল উনুফ" প্রথম খণ্ড, ৬৩ পৃষ্ঠায় এই গীর্জার আরো বিস্তারিত বিবরণ দ্রষ্টব্য । সীরাতুন নবী (সা) (১ম খণ্ড)_-১০ ফড/,2110000109.001)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।