যুনুয়াসের কাছ থেকে দাওস যু-সা'লাবানের পলায়ন ৬৯ দেশও তোমাদের দেশের নিকটবর্তী । তিনি তাকে লিখে দিলেন যে, “দাওসকে সাহায্য দাও ংতার ওপর যে যুলুম-নির্যাতন চালানো হয়েছে, তার প্রতিশোধ নাও'।” নাজাশী কর্তৃক দাওসকে সাহায্য প্রদান দাওস রোম সম্রাটের চিঠি নিয়ে নাজাশীর দরবারে পৌছল। তিনি দাওসের সাহায্যের জন্য তার সাথে সত্তর হাজার আবিসিনীয় সৈন্য পাঠালেন। নাজাশী যে আবিসিনীয় সেনাবাহিনী পাঠালেন, আরিয়াত নামক জনৈক আবিসিনীয়কে তার সেনাপতি নিযুক্ত করে দিলেন। এই বাহিনীতে আবরাহা আশরাম নামক একজন অধস্তন ০৮০৮0555055 দাওসকে সংগে করে ইয়ামানের উপকণ্ঠে পৌঁছল। যুনুয়াসের পতন উঠল রাহা লিও সাথে নিয়ে আবিসিনীয় সেনাবাহিনীকে আক্রমণ করল । উভয়পক্ষে তুমুল যুদ্ধে যুনুয়াস পরাজিত হল। যুনুয়াস তখন নিজের ও নিজের জাতির শোচনীয় দশা দেখে স্বীয় ঘোড়া হাকিয়ে সমুদ্র অভিমুখে যাত্রা করল। ছুটতে ছুটতে সে সোজা সমুদ্রের অত্যন্তরে ঢুকে পড়লা এবং ডুবে মারা গেল। এদিকে আরিয়াত ইয়ামানে প্রবেশ করে সেখানকার রাজা হয়ে গেল ॥ এ ডিযি যািডি সারির ভরের জিনের ভা ইয়ামানবাসী মন্তব্য করলো : “দাওসের মতও নয় এবং তার উৎকৃষ্ট বস্তুর মতও নয়, যার সুরাহা হতে পারে না।” পরবর্তীকালে এ কথা ইয়ামানে একটা প্রবাদ বাক্যে পরিণত হয় এবং তা আজও চালু আছে। এ ঘটনা প্রসংগে যু-জাদান হিময়ারীর মন্তব্য তিনি বলেন : “শান্ত হও, কারণ অশ্রু বিসর্জন দ্বারা হারানো জিনিস ফিরে পাওয়া যায় না। যে মরে গেছে, তার জন্য আক্ষেপ করতে করতে নিজেও মরো না। বায়নূন ও সিলহীন এবং এর ভিত্তি ও নিদর্শনাবলী ধ্বংস হওয়ার পরও কি মানুষ আর ঘর নির্মাণ করবে ?” ১. এটি ইবৃন ইসহাকের বর্ণনা । অপর একটি বর্ণনা থেকে জানা যায় যে, যুনুয়াস যখন দেখল যে, আবিসিনীয় সৈন্যদের প্রতিরোধ করা তার সাধ্যের বাইরে, তখন সে একদিকে ইয়ামানের রাজধানী সানাকে আবিসিনিয়ার অংগীভূত করার প্রস্তাব দিল, আর অপরদিকে নিজের সৈন্যদেরকে গোপনে ডেকে অংগীকার নিল য়ে, তারা আবিসিনীয়দের বিরুদ্ধে তাকে পূর্ণ সহযোগিতা দেবে । সৈন্যরা নিজ নিজ দখলী সম্পত্তির ওপর নিজের মালিকানা বহাল রাখার শর্তে এ প্রস্তাবে রাযী হল। তারপর যুনুয়াস আবিসিনীয় সেনানায়কদের কাছে বিপুল সম্পদের উপটৌকন নিয়ে হাযির হয়ে নিজের ও তার জনগণের নিরাপত্তা চেয়ে নিল। সেনানায়করা নাজাশীকে যুনুয়াসের সকর বক্তব্য জানালে নাজাশী সম্মতি দিলেন । এরপর যুনুয়াসের নির্দেশে তার সৈন্যরা গোপনে আবিসিনীয় সৈন্যদের হত্যা করতে লাগল । অধিকাংশ আবিসিনীয় সৈন্য নিহত হওয়ার পর নাজাশী আবরাহা ও আরিয়াতের কাছে আরো সৈন্য পাঠালেন এবং যুনুয়াসকে হত্যা, ইয়ামানের - এক-তৃতীয়াংশকে ধ্বংস ও এক-তৃতীয়াংশ নারী ও শিশুকে বন্দী করার নির্দেশ দিলেন। আবরাহা এ নির্দেশ পালন করল। - ফ্দড,9110000109.001)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।