Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ٣٠٨
📝 نص 📖 PDF

ইব্‌ন ইসহাক বলেন : আখনাসের আযাদকৃত গোলাম মুগীরা ইবৃন আবু লাবীদ নাজরানে ওয়াহব ইবৃন মুনাব্বিহ্‌ ইয়ামানীর বরাতে আমাকে জানিয়েছেন যে, নাজরানে খ্রিষ্টান ধর্মের গোড়া পত্তনের কারণ এ ছিল যে, ঈসা আ)-এর অবশিষ্ট অনুসারীদের মধ্যে ফায়মিযুন নামে একজন সেখানে ছিলেন। তিনি ছিলেন একজন্য অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ , দুনিয়ার স্বার্থত্যাগী ও কঠোর পরিশ্রমী ব্যক্তি। তার দু'আ আল্লাহ্‌র কাছে গ্রহণীয় ছিল। তিনি দেশ থেকে দেশান্তর সফর করতেন এবং পল্লী অঞ্চলের মানুষের অতিথি হতেন। যে গ্রামে তিনি পরিচিত হয়ে যেতেন, সেখান থেকে এমন গ্রামে চলে যেতেন__কেউ তাকে চিনত না। তিনি কেবল নিজের উপার্জন থেকে খাওয়া-দাওয়া করতেন। তিনি মাটি দিয়ে ঘর নির্মাণের কাজ করে জীবিকা উপার্জন .করতেন। রবিবারকে তিনি মর্যাদা দিতেন এবং সেদিন কোন কাজ করতেন না। একবার যখন তিনি সিরিয়ার একটি গ্রামে অবস্থান করছিলেন, তখন সেখানে গোপনে নামায পড়েন। জনৈক গ্রামবাসী এটা টের পেয়ে যায়। লোকটির নাম ছিল সালিহ। সে ফায়মিয়ুনকে এত ভালোবাসল যে, জীবনে সে আর কখনো কাউকে অতটা ভালোবাসেনি। ফায়মিযুন যেখানে যেতেন সে তার সাথে সাথে সেখানে যেত, কিন্তু ফায়মিয়ুন তা টের পেতেন না। একদিন রবিবারে তিনি যথারীতি নির্জন জায়গায় গেলে তার অজান্তেই সালিহ তার পিছু পিছু সেখানে যায়। সালিহ অতি সংগোপনে দূরে বসে তার কার্যকলাপ লক্ষ্য করতে লাগল। দেখল, একটা সাপ ফায়মিয়ুনের দিকে এগিয়ে যাচ্ছে। ফায়মিয়ুন সাপকে দেখে বদ্দু'আ করতেই সাপটি মারা গেল। সালিহ্‌ সাপকে তার দিকে এগুতে দেখেছিল, কিন্তু সে যে মারা গেছে, তা সে বুঝতে পারেনি। সে ভয়ে চিৎকার করে বলল : “ফায়মিয়ুন ! তোমার দিকে সাপ এগিয়ে গেছে।” কিন্তু ফায়মিয়ুন তার চিৎকারে ভ্রক্ষেপ করলেন না। তিনি নামায অব্যাহত রাখলেন এবং শেষ করলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি সেখান থেকে ফিরে গেলেন। তিনি বুঝতে পারলেন যে, এখানকার লোকেরা তাকে চিনে ফেলেছে। আর সালিহও বুঝতে পারল যে, ফায়মিয়ুন তার উপস্থিতি টের পেয়েছে। সে তাকে বলল : “হে ফায়মিয়ুন, আল্লাহ্‌র শপথ ! তুমি নিশ্চয়ই অবগত আছ যে, আমি আজ পর্যন্ত তোমার মত কাউকে ভালোবাসিনি। আমি তোমার সাথে থাকতে চাই।” 3 সুহায়নী স্বীয় “'রাওযুল উনুফ'- লিনা তাতে পিতা রাজা ছিলেন। তার পিতা মারা গেলে দেশবাসী তাকে রাজা বানাতে চেয়েছিল কিন্তু ফায়মিযুন দেশ থেকে পালিয়ে গিয়ে পর্যটক হিসাবে জীবন যাপন শুরু করেন। ্ ফ্দ,2110000109.001)

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.