৫০ | সীরাতুন নবী (সা) - যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা । মতাত্তরে : ইরাশ ইবুন আমর ইবৃন লিহইয়ান ইব্ন গাওস। বাজীলা ও খাসআমের বাসস্থান হচ্ছে ইয়ামানীয়া। ইব্ন ইসহাক বলেন : তারপর রাজা সাতীহ ও শিককে ডেকে পাঠালেন । শিকের আগে সাতীহ উপস্থিত হলো। তখন রাজা তাকে বলল, ওহে সাতীহ ! আমি একটা ভয়ংকর স্বপ্ন দেখেছি। কি দেখেছি বল তো ? তুমি যদি স্বপ্রটা বলতে পার, ত তা হলে তার জঠিক ব্যাখ্যাও দিতে পারবে । সাতীহ বলল : ঠিক আছে। বলছি শুনুন : আপনি স্বপ্নে দেখেছেন : অন্ধকারের ভেতর থেকে একটা জুলন্ত অংগার বেরিয়ে এসে নিম্নভূমিতে নামল এবং সেখানে যত প্রাণী ছিল, সবাইকে গ্রাস করল ।” রাজা বললেন : “বাহ্! হে সাতীহ ! স্বপ্রটা তো তুমি সঠিকভাবেই বলে দিয়েছ। এখন বলতো এর ব্যাখ্যা কি?” ..সে বলল : দুই প্রস্তরময় দেশে যত সাপ আছে, ত তার শপথ! আবিসিনিয়াবানী আপনার ভূ-খণ্ডে ঢুকে পড়বে এবং আবয়ান থেকে জুরাশ পর্যন্ত সমগ্র ভূখণ্ড দখল করে নেবে ১ | রাজা বললেন : হে সাতীহ ! তোমার পিতার শপথ! এটা তো খুবই বেদনাদায়ক ও ক্রোধোদ্দীপক ব্যাপার ৷ এটা কবে ঘটবে £ আমার আমলেই, না আমার পরে £ সে বলল : আপনার আমলের কিছু পরে । ষাট বা সত্তর বছর পর। রাজা জিজ্ঞেস করলেন : এই ভূখণ্ডকি চিরকালই তাদের অধিকারে থাকবে, না তাদের জবর-দখলের অবসান ঘটবে? সে বলল : সত্তর বছরের কিছু বৈশিকাল উত্তীর্ণ হবার পর তাদের দখলের অবসান ঘটবে । তারপর তারা হয় নিহত হবে, নয়তো পালিয়ে যাবে। রাজা পুনরায় জিজ্ঞেস করলেন : কে তাদেরকে হত্যা ও বহিষ্কার করবে ? সাতীহ বলল : তারা নিহত ও বহিষ্কৃত হবে ইরাম” ইব্ন যী ইয়াযানের হাতে । তিনি এডেন থেকে আবির্ভত হবেন এবং ইয়ামানে তাঁদের একজনকেও অবশিষ্ট রাখবেন না। রাজী বলল : ইরামের আধিপত্য কি চিরস্থায়ী হবে, না ক্ষণস্থায়ী? সাতীহ বলল : তার আধিপত্য অস্থায়ী হবে। রাজা বললেন : কার হাতে ক্ষমতার অবসান ঘটবে £ -সাতীহ বলল : 25575 রাজা বললেন : এ নবী কোন্ বংশোভভূত ? সাতীহ বলল : গালিব ইব্ন ফিহর ইব্ন মালিক ইব্ন নযর -এর বংশধর হবেন। তাঁর জাতির হাতে ক্ষমতা থাকবে সৃষ্টিজগত ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত । রাজা বললেন : সৃষ্টিজগতের আবার শেষ আছে নাকি ? ১ এছ্বারা সুদান থেকে হারশী সেনাবাহিনীর আগমনকে বুঝানো হয়েছে: ২ জা . কথিত আছে, এই ব্যক্তি সায়ফ নামে খ্যাত। তবে ইরাম শবটি দ্বারা তার জ্ঞানের প্রশংসা অথবা ": বিশালকায় দেহাকৃির প্রতি ইংণিউ'করা হয়েছে।: রি ফডড/.2110001179.0010)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।