Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

উদ্দেশ্যে গেলাম কিন্তু তাকে পেলাম না। এরপর মনে মনে বললাম, কাবা শরীফে গিয়ে যদি সাতবার.অথবা সত্তরবার তওয়ীফ করতাম তা মন্দ হয় না। অবশেষে আমি কা'বা শরীফের তওয়াফ'করার জন্য মাসজিদুল হারামে উপনীত হলাম । সেখানে'রাসূলুল্লাহ্‌ (সা)-কে দাড়িয়ে সালীত আদায় করতে দেখলাম । তিনি তখনো সিরিয়ার দিকে মুখ করে সালীত আদায় করতেন এবং কা'বাকে নিজের ও সিরিয়ার মাঝখানে রাখতেন। ককনে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর মাঝে তীর সালাত আদায়ের স্থান ছিল। রবী বলেন : তাকে দেখেই আমি আপন মনে বললাম, আল্লাহর কসম! আজকৈর রাতটা যদি মুহাম্মদ (সা)-এর আবৃত্তি শুনে কাটিয়ে দিতাম এবং | তিনি কি বলেন তা যদি শুনতাম, তাহলেও একটা.কাজ হত। কিন্তু সেই সাথে এটাও ভাবলাম যে, মুহাম্মদ (সা)-এর খুব কাছে গিয়ে যদি শুনি, ত তাহলে তিনি ভয় পেয়ে যাবেন ।.তাই হাজরে আসওয়াদের দিক থেকে এলাম, কা'বা শরীফের পর্দার আড়ালে লুকিয়ে ধীর পরায়ে এগিয়ে যেতে লাগলাম। রাসূলুল্লাহ্‌ তখনো যথারীতি দাড়িয়ে.সালাতে কুরআন পাঠ .করছিলেন। অবশেষে আমি তার ঠিক সামনে, কাবার পর্দার আড়ালে -লুকিয়ে দীড়িয়ে রইলাম । যখন কুরআন শুনলাম, তখন আমার মন. নরম হয়ে গেল। আমি কেঁদে ফেললাম। আমার ওপর ইসলাম প্রভাব বিস্তার করল। রাসূলুল্লাহ্‌ সালাত.শেষ করে চলে না যাওয়া পর্যন্ত আমি €দখানেই চুপচাপ দীড়িয়ে রইলাম ।-তিনি যখন কা'বা থেকে ফিরে যেতেন, তখন তিনি ইব্‌ন আবু হুসায়নের-বাড়ির কাছ দিয়ে যেতেন? এটা ছিল ভার যাতায়াতের পথ । এরপর তিনি সাফা ও মারওয়ার মধ্যস্থিত দৌড়ের জায়গা অতিক্রম করতেন। সেখান থেকে আব্বাস ইবৃন আবদুল মুত্তালিব এবং ইব্‌ন আযহার ইব্ন আরদ আওফ যুহরীর বাড়ির মাঝখান দিয়ে আখনাস্‌ ইব্‌ন শুরায়কের বাড়ি হয়ে নিজের বাড়িতে চলে যেতেন। “দারুর রাকতায়” ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাড়ি। এ জায়গাটা ছিল আবু সুফিয়ানের ছেলে মুআবিয়ার মালিকানাধীন । উমর.(রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-এর পিছু পিছু চলতে লাগলাম । যখন তিনি আববাসের-বাড়ি ও ইব্‌ন আযহারের বাড়ির মাঝখানে পৌঁছলেন, তখন. আমি-তাকে প্রেয়ে গেলাম 1আমার আওয়াজ শুনেই রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে চিনে ফেললেন। তিনি মনে করলেন যে, আমি তাকে কষ্ট দিতে এসেছি। তাই ভিনি আমাকে একটা ধমক দিলেন। ধমক দিয়েই আবার জিজ্ঞেস করলেন ; হে ঘান্তাবের পুত্র! এ মুহূর্তে তুমি-কি উদ্দেশ্য এসেছ? আমি খললাম : আল্লাহ্‌ ওঁ তীর রাসূলের রতি এবং ভার কাছে যা কিছু আল্লাহ্‌র কাছ থেকে এসেছে, তার প্রতি ঈমান আনার উদ্দেশ্যে রাবী বলেন: এ কথা শুনে রাসূলুল্লাহ সো) আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তারপর বললেন : “হে উমর! আল্লাহ্‌ তোমাকে হিদায়াত করেছেন।” তারপর তিনি আমার _ বুকে হাত বুলালেন এবং আমি যাতে ইসলামের ওপর অবিচল থাকি, সেজন্য দু'আ করলেন। দন করলেন 5: ফ্/.811000119.0010)

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।