৩০৪ : রর টু রর শীরাহুন নবী (সা) ঘরের কাছাকাছি পৌঁছার পর উমর খাব্বাৰ রা)-এর কুরআন পড়ার আওয়াজ শুনেছিলেন। ঘরে ঢুকে তিনি বললেন : একটা দুর্বোধ্য বাণী আবৃত্তি করার আওয়াজ শুনছিলাম, ওটা কি? তারা উভয়ে বললেন : না, আপনি কিছুই শোনেননি । উমর বললেন : নিশ্চয়ই শুনেছি। আর আল্লাহ্র কসম! এটাও জেনেছি যে,.তোমরা দু'জনে মুহাম্মদের দীনের অনুসারী হয়ে গেছ। কথাটা বলেই ভগ্নিপতি সাঈদ (রা)-কে প্রবলভাবে জাপটে ধরলেন। তার বোন ফাতিমা বিন্ত খান্তাব স্বামীকে বাচাতে ছুটে গেলেন। তিনি তাকেও মেরে রক্তাক্ত করে দিলেন। এ কাণ্ড ঘটানোর পর তার বোন ও ভগ্নিপতি একযোগে তাকে বললেন. হ্যা, আমরা ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ্ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। এখন আপনি যা করতে চান, করুন। উমর যখন দেখলেন, তার বোনের শরীর রক্তাক্ত, তখন তিনি অনুতপ্ত হলেন। তিনি তার বোনকে বললেন : আমাকে এ পুস্তিকাটি দাও, যা এইমাত্র তোমাদেরকে পড়তে শুনলাম । আমি একটু দেখব মুহাম্মদ কি জিনিস নিয়ে এসেছে। উমর লেখাপড়া জানতেন । তিনি এ কথা বললে তার বোন তাকে বললেন : আমার ভয় হয়, ওটি তুমি নষ্ট করে ফেল কিনা । উমর বললেন : ভয় পেয়ো না। এরপর তিনি নিজের দেবদেবীর শপথ করে বললেন : তিনি তা পড়েই তাকে ফেরত দেবেন। উমরের এ কথা শুনে ফাতিমার মনে আশার সঞ্গরর হলো যে, উমর ইসলাম গ্রহণ করতে পারে । তিনি তাকে বললেন : ভাইজান! আপনি যে অপবিত্র! কেননা.আপনি এখনো মুশরিক ৷ অথচ এ পবিত্র গ্রন্থকে পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না।১ উমর তৎক্ষণাৎ উঠে চলে গেলেন এবং গোসল করে এলেন। এবার ফাতিমা তাকে সহীফাখানি _দিলেন। তাতে সুরা তা-হা লিখিত ছিল। তিনি তা পড়লেন। প্রথম অংশটি. পড়েই তিনি বললেন : আহ্ ! কী সুন্দর কথা! কী মহৎ বাণী! তার এ উক্তি শুনে খাব্বাব (রা) তার সামনে বেরিয়ে এলেন । তিনি তাকে বললেন : হে উমর ! আল্লাহ্র কসম! আমার মনে আশার সঞ্চার হচ্ছে যে, আল্লাহ্ হয়ত আপনাকে তার নবীর দাওয়াত গ্রহণের জন্য মনোনীত করেছেন । আমি গতকাল রাসূলুল্লাহ সো)-কে এরূপ দু'আ করতে শুনেছি : “হে আল্লাহ্ আপনি আবুল হিকাম ইব্ন হিশাম অথবা উমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করুন।” অতএব, হে উমর! আল্লাহ্কে ভয় কর, আল্লাহ্কে ভয় কর। তখন উমর তীকে বললেন : হে খাব্বাব! আমাকে মুহাম্মদের সন্ধান দাও । আমি তার কাছে যেয়ে ইসলাম গ্রহণ করব । খাববাব বললেন : তিনি সাফা পাহাড়ের নিকট একটি বাড়িতে আছেন। সেখানে তার সংগে তার একদল সাহাবী রয়েছেন। উমর তার তরবারি আগের মতই খোলা অবস্থায় ধরে নিয়ে রাসূলুল্লাহ্ (সা) ও তীর ১. সুহায়লী বলেন : উমর রো)-কে কুরআন স্পর্শ করার পূর্বে গোসল করার জন্য তার বোন ফাতিমা ১১১৪৮] 31 ৮৯ 3 পিবিত্র ব্যক্তি ছাড়া কেউ এটা স্পর্শ করতে পারে না” বলে যে উক্তি করেছেন, অথচ এখানে ফেরেশতাদের প্রতি ইর্গত রয়েছে। কিন্তু এও ইংগিত রয়েছে যে, ফেরেশতাদের অনুসরণে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ তা স্পর্শ করবে না। র্ সুরা আবাসায় (৮০ : ১৩-১৪)-ও এর ইংগিত রয়েছে। (রোওষযুল উনুফ, খ. ২, পৃ. ৯৮-৯৯)। তাছাড়া হাদীস শরীফে আছে, রাসূলুল্লাহ (সা) বলেছেন : ৪৯৬৮ | 0, ১... 4 (আবু দাউদের মারাসীল, অনুরূপ নিষেধাজ্ঞা মর্মের হাদীস মুসলিম ও মু'আত্তায়ও রয়েছে)। (ইবন কাছীর, খ. ৩, পৃ. ৪৩৯) দড$৮৬$.2110001109.0011
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।