রাসূল (সা) কর্তৃক স্বজাতির কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত ৩০৩ উমর (রা)-এর ইসলাম গ্রহণের কারণ ৃ ্ ্ ইব্ন ইসহাক বলেন : আমি যতদুর জানতে পেরেছি, উর এর ইসলাম প্রহর : কারণ ছিল নিম্ন : চি থেকে গোপন রেখেছিলেন । মক্কার আর এক ব্যক্তি নাঈম ইব্ন আবদুল্লাহ্ নাহহামও একইভাবে ইসলাম গ্রহণ করেছিলেন উমরের স্বগোত্রীয় অর্থাৎ বন্ আদী ইব্ন কা“বের অন্তর্ভূক্ত এ ব্যক্তি নিজ গোত্রের অত্যাচারের ভয়ে নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন নি। খাব্বাব ইব্ন আরাত গোপনে ফাতিমা বিন্ত খাত্তাব (রা)-এর কাছে যাতায়াত করতেন এবং তাকে তিনি কুরআন পড়াতেন। একদিন উমর ইব্ন খাত্তাব উনুক্ত তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ্ সো) ও তার একদল সাহাবীর সন্ধানে বেরিয়ে পড়লেন । তিনি জানতে পেরেছিলেন যে, প্রায় চল্লিশজন নারী ও পুরুষ সাহাবীসহ রাসূলুল্লাহ্ সো) সাফা পাহাড়ের নিকটবর্তী একটা ঘরে জমায়েত আছেন। এ সময় রাসূলুল্লাহ্ সো)-এর সংগে তীর চাচা হামযা ইব্ন আবদুল মুত্তালিব, আবূ বকর সিদ্দীক ইব্ন আবু কুহাফা ও আলী ইব্ন আবূ তালিব (রা) সহ এমন কিছু সংখ্যক মুসলমান ছিলেন যারা রাসূলুল্লাহ্ (সা)-এর সংগে মক্কায় অবস্থান করছিলেন এবং আবিসিনিয়ায় হিজরতকারীদের সংগে হিজরত করেন নি। পথিমধ্যে নাঈম ইব্ন আবদুল্লাহ্ (রা)-এর সংগে উমরের দেখা হল। তিনি তাকে বললেন : কোথায় চলেছ উমর? উমর বললেন : স্বধর্মত্যাগী মুহাম্মদের সন্ধানে চলেছি। যে কুরায়শ বংশে বিভেদ সৃষ্টি করেছে, তাদের বুদ্ধিমানদের বোকা আমি তাকে হত্যা করব। তখন নাঈম (রা) বললেন : উমর! আল্লাহ্র কসম! তুমি কি মনে ওপর অবাধে বিচরণ করে বেড়াতে পারবে? তোমার কি উচিত নয়, আগে নিজের পরিবার- পরিজনের দিকে মনোনিবেশ করা এবং তাদের শোধরানো? তখন উমর বললেন : আমার পরিবার-পরিজনের কে? নাঈম রো) বললেন : তোমরা ভগ্নিপতি ও চাচাতো ভাই সাঈদ ইব্ন যায়দ ইব্ন আমর এবং তোমার বোন ফাতিমা বিন্ত খাত্তাব । আন্লাহ্র কসম! তারা উভয়ে ইসলাম গ্রহণ করেছে এবং মুহাম্মদের ধর্ম অনুসরণ করছে। পারলে তুমি তাদের সামলাও। রাবী বলেন, তখন উমর তার বোন ও ভগ্মিপতির বাড়ির দিকে রওয়ানা দিলেন। যখন তিনি তাদের কাছে পৌঁছলেন, তখন তাদের কাছে খাব্বাৰ ইব্নুল আরাতও ছিলেন । তিনি তাদেরকে পবিত্র কুরআনের একটি অংশ হাতে নিয়ে পড়াচ্ছিলেন। এই অংশটিতে সূরা তা-হা লেখা ছিল। যখন উমরের পদধ্বনি শুনতে পেলেন, তখন খাব্বাব রো) ঘরের এক কোণে আত্মগোপন করলেন। আর ফাতিমা রো) কুরআনের অংশটি নিজের উরুর নীচে চাপা দিয়ে রাখলেন। ১. বনূ তামীম বংশোদ্ভূত এ সাহাবী জাহিলী যুগে তরবারি তৈরির পেশায় নিয়োজিত ছিলেন-এবং খুযা“আ গোত্রের উম্মু আনমার বিন্ত-সিবা নান্লী খুয'য়ী মহিলার আযাদকৃত গোলাম ছিলেন । (রওযুল উনুফ ; ২য় খণ্ড, পৃ. ৯৮ দ্র.) দড$৮৬$.2110001109.0011
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।