Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ ্‌ -....:. সীরাতুন নবী (সো) বিরোধিতা করতে কেউ সাহসী হল না, তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণ তার ও হামযার কারণে অধিকতর নিরাপত্তা লাভ করলেন। এ ঘটনা শেষ পর্যন্ত সমস্ত কুরায়শের ওপর তাদের বিজয় সুচিত করে। আরদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলতেন : উমর (রা)-এর ইসলাম গ্রহণের আগে আমরা কাবার চত্রে সালাত আদায় করতে পারতাম না। তিনি ইসলাম গ্রহণের পর কুরায়শের বিরুদ্ধে লড়াইয়ের ঝুঁকি নিয়ে কাবার চত্বরে সালাত আদায় করেন এবং আমরাও তীর সংগে সালাত আদায় করি। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণ আবিসিনিয়ায় হিজরত করার পর উমর (রা) ইসলাম গ্রহণ করেন। বাক্কায়ী বলেন, মিসআর ইব্‌ন কুদাম আমাকে সাঁঁদ ইব্‌ন ইবরাহীমের বরাতে বলেছেন যে, আবদুল্লাহ্‌ ইব্ন. মাসউদ (রা) বলেন, উমর (রা)-এর ইসলাম গ্রহণ ছিল একটি বিজয় । তার হিজরত ছিল একটি সাহায্য এবং তার খিলাফত ছিল একটি রহমত । উমর (রা) ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমরা কা'বার চত্বরে সালাত আদায় করতে পারতাম না। তিনি ইসলাম গ্রহণ করার পর কুরায়শদের চ্যালেঞ্জ দিয়ে কাবার চত্রে সালাত আদায় করেন এবং আমরাও তীর সংগে সালাত আদায় করি। ৰ উমর (রা)-এর ইসলাম গ্রহণ সম্পর্কে উ্মে আবদুল্লাহ বিন্ত আবূ হাসামার বর্ণনা র উ্মু আবদুল্লাহ্‌ বিনত আবু হাসামা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ্‌র কসম! আমরা একে একে আবিসিনিয়ায় হিজরত করার প্রস্তুতি নিচ্ছিলাম । আমির (রা) একটা পারিবারিক _ কাজে বাইরে গিয়েছিলেন। সহসা উমর (রা) ইব্‌ন খাত্তাব এসে আমার কাছে দীড়ালেন, তখনো তিনি ছিলেন মুশরিক । উম্মু আবদুল্লাহ্‌ বলেন : আমরা তার যুলুম-অত্যাচারে অতিষ্ঠ ছিলাম । উমর বললেন, হে উন্মু আবদুল্লাহ্‌! আপনারা মনে হয় চলে যাচ্ছেন। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম! আমরা আল্লাহ্‌র পৃথিবীতে বেরিয়ে পড়ব । তোমরা আমাদের অনেক কষ্ট দিয়েছ, অনেক নির্যাতন চালিয়েছ। আল্লাহ্‌ এ অবস্থা থেকে আমাদের উদ্ধার করবেন উমর বললেন, “আল্লাহ্‌ আপনাদের সাথী হোন।” তার কথায় মনে একটা সহানুভূতির ভাব দেখতে পেলাম, যা ইতিপূর্বে আমি কখনো দেখিনি । এরপর উমর ইব্‌ন খাত্তাব চলে গেলেন। তবে আমার মনে হচ্ছিল, আমাদের দেশ ত্যাগের খবরে তিনি মর্মাহত । রাবী বলেন, কিছুক্ষণ পর আমির রো) প্রয়োজন সেরে ঘরে ফিরে এলেন । আমি তাকে বললাম : হে আবদুল্লাহ্র বাবা! এইমাত্র উমর এসেছিল । আমাদের প্রতি তার সে কি সহানুভূতি ও উদ্বেগ, তা যদি তুমি দেখতে! আমির বললেন, তুমি কি তার ইসলাম গ্রহণের ব্যাপারে আশাবাদী? আমি বললাম : হ্যাঁ। তিনি বললেন, খাত্তাবের গাধা ইসলাম গ্রহণ করলেও, তুমি যাকে দেখেছ সে (খাত্তাবের ছেলে উমর) ইসলাম গ্রহণ করবে না। উম্মু আবদুল্লাহ্‌ বলেন, ইসলামের প্রতি উমরের যে প্রচণ্ড ; বিদ্বেষ এবং কঠোর মনোভাব দেখা যাচ্ছিল, তার কারণে আমির হতাশ হয়েই এরূপ কথা বলেছিলেন। | | ফড/.811000119.0010)

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।