রাসূল (সা) কর্তৃক স্বজাতির কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত ৩০১ নাজাশীর ইসলাম গ্রহণ, তার বিরুদ্ধে আবিসিনিয়াবাসীর বিদ্রোহ ও তার প্রতি গায়েবানা জানাযার সালাত ইব্ন ইসহাক বলেন : জা“ফর ইবৃন মুহাম্মদ তার পিতার বরাতে আমার কাছে বর্ণনা করেছেন । তিনি বলেন, এরবার আবিসিনিয়াবাসী নাজাশীর কাছে জমায়েত হয়ে বলল : “তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছ। এই বলে তারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। তখন নাজাশী জা“ফর (রো) ও তীর সংগীদেরকে ডেকে তাদের জন্য কয়েকখানা নৌকার ব্যবস্থা করে বললেন : আপনারা এতে আরোহণ করুন এবং যেমন আছেন তেমন থাকুন (অর্থাৎ নৌকায় উঠে বসে থাকুন)। আমি যদি বিদ্রোহীদের কাছে পরাজিত হই, তা হলে আপনারা নৌকা চালিয়ে যেখানে খুশি চলে যাবেন । আর যদি আমি জয়লাভ করি, তাহলে আপনারা এখানেই থাকবেন। এরপর তিনি.একখানা কাগজে লিখলেন : “সে নোজাশী) সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ্ নেই। মুহাম্মদ (সা) তার বান্দা ও রাসূল এবং সে এরূপও সাক্ষ্য দেয় যে, ঈসা ইব্ন মারইয়াম আ) তীর বান্দা, তীর রাসূল ও তার রূহ এবং তার প্রেরিত বাণী, যা তিনি মারইয়ামের প্রতি নিক্ষেপ করেন। এরপর তিনি এ কাগজকে তার জামার ভেতরে ডান কীধের কাছে ঢুকিয়ে রাখলেন। তারপর তিনি বিদ্রোহী হাবশীদের দিকে রওয়ানা হলেন এবং যোগ্য নই । তারা বলল হ্যা, অবশ্যই । তিনি বললেন, তোমরা আমার স্বভাব-চরিত্র কেমন পেয়েছ? তারা বলল, উত্তম। তিনি বললেন, তাহলে তোমাদের হয়েছে কী? তারা বলল : তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছ এবং ঈসাকে নিছক একজন বান্দা বলে মনে কর। নাজাশী বললেন : আচ্ছা, তোমরা ঈসা সম্পর্কে কি বল? তারা বললো : আমরা বলি, তিনি আল্লাহ্র পুত্র। তখন নাজাশী তার বুকের ওপর জামায় হাত রেখে বললেন : সে (নাজাশী) সাক্ষ্য দেয় যে, “ঈসা মারইয়ামের পুত্র। এরপর আর একটি কথাও তিনি বাড়ালেন না এবং যা কাগজে লিখেছিলেন, মনে মনে সেদিকেই ইর্থগিত করলেন। এতে তারা সত্তৃষ্ট হয়ে ফিরে গেল। এ খবর নবী (সা)-এর কাছে পৌঁছল। এরপর নাজাশী যখন ইন্তিকাল করেন, তখন তিনি তার ওপর গায়েবানা জানাযার সালাত আদায় করেন এবং তার জন্য আল্লাহ্র দরবারে ক্ষমা চান ।১ উমর ইব্ন খাত্তাব রো)-এর ইসলাম গ্রহণ ইব্ন ইসহাক বলেন : আমার ইবনুল আস ও আবদুল্লাহ্ ইব্ন রবীআ যখন কুরায়শ নেতাদের কাছে ফিরে এল এবং রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীদের ফিরিয়ে আনার যে উদ্দেশ্যে তারা গিয়েছিল, তা সফল হল না; বরং নাজাশী তাদের অপ্রীতিকর অবস্থায় ফিরিয়ে দিল, আর উমর ইবৃন খাস্তাবের ন্যায় দুর্দান্ত সাহসী ও প্রতাপশালী ব্যক্তিও ইসলাম গ্রহণ করলেন__যার ১. হিজরী নবম সনের রজব মাসে নাজাশী ইন্তিকাল করেন৷ যেদিন তিনি ইন্তিকাল করেন, সেদিন রাসূলুল্লাহ (সা) তার মৃত্যুর খবর লোকদের জানান এবং যখন মিসরে খাটের উপর তার লাশ উঠানো হলো, তখন মদীনায় থেকেও তিনি তাকে দেখতে পেলেন এবং তার ওপর. 'জান্নাতুল বাকীতে' গায়েবানা জানাযার সালাত আদায় করেন । ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।