Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

২৯৬ | বি সরাতুন নবী (সা) নী উল সভ্যবাদিতা, আমানতদারী, ঠাসা এবং একার রই ইবাদত করি। আর পাথর ও মূর্তির পূজা, ভি করতাম এবং আমাদের পূর্বপুরুষের করত, তা বর্জন করি। তিনি আমাদের সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, প্রতিবেশীর সাথে সদ্যবহার করতে এবং হারাম কাজ ও রক্তপাত থেকে বিরত থাকতে আদেশ দিলেন। তিনি আমাদেরকে অশ্ীল আচরণ করতে, মিথ্যা কথা বলতে, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করতে এবং সতী-সাধ্বী নারীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ আরোপ করতে নিষেধ করলেন। তিনি আমাদের আদেশ দিলেন যে, আমরা যেন এক আল্লাহ্র ইবাদত করি । তার সংগে যেন কোন কিছুকে শরীক না করি। তিনি আমাদের সালাত আদায়ের, যাকাত প্রদানের এবং সাওম পালানের নির্দেশ দিয়েছেন। _. ব্রাবী বলেন : এভাবে তিনি নাজাশীর সামনে ইসলামের বিধানগুলো এক এক 'করে তুলে ধরলেন। ফলে, আমরা তার কথা মেনে নিলাম ও তার প্রতি ঈমান আনলাম ৷ আল্লাহ্‌র কাছ থেকে তার কাছে যত বিধি-বিধান এলো, তার সবই' আমরাঁ অনুসরণ-করলাম । আমরা এক আল্লাহ্‌র ইবাদত করতে লাগলাম এবং তীর সংগে কাউকে শরীক করলাম না। তিনি আমাদের জন্য যা হারাম ঘোষণা করলেন, আমরা তা হারাম হিসাবে মেনে নিলাম । আর তিনি আমাদের জন্য যা হালাল ঘোষণা করলেন, আমরা তা হালাল হিসাবে মেনে নিলাম । এ কারণে আমাদের জাতি আমাদের শক্র হয়ে গেল। তারা আমাদের শাস্তি দিল, নির্যাতন করল. এবং আমাদের আল্লাহ্‌র ইবাদত থেকে ফিরিয়ে মূর্তি পূজার দিকে নেয়ার জন্য তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করল। আর সমস্ত ঘৃণ্য বস্তুকে যাতে আমরা হালাল মনে করি, সে জন্যও তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করল। যখন তারা আমাদের ওপর দমন নীতি চালাল, যুলুম-নিপীড়ন করল, আমাদের জীবন দুর্বিষহ করে তুলল এবং আমাদের ধর্ম পালনে বাধা দিতে লাগল, তখন আমরা আপনার দেশে চলে এলাম । অন্য কোন লোকের তুলনায় আমরা আপনাকে বেছে নিলাম। আপনার প্রতিবেশী হওয়াকে আমরা পসন্দ করলাম । আর আমরা আশা করলাম যে, আপনার দেশে আমরা যুলুমের শিকার হব না। - রাবী বলেন : এ কথা শুনে নাজাশী তাকে বললেন, তোমাদের নবী যেসব বাণী আল্লাহ্র কাছ থেকে নিয়ে এসেছেন, তার কিছু কি তোমাদের কাছে আছে? জা“ফর (রা) তাকে বললেন, হ্যা। নাজাশী বললেন, তা আমাকে পড়ে শোনাও। তখন জা“ফর (রা) নাজাশীকে সূরা মারইয়ামের প্রথম থেকে কিছু অংশ পড়ে শুনালেন। রাবী বলেন : আন্মাহ্‌্র কসম! নাজাশী তা শুনে কাদতে কীদতে তীর দাড়ি ভিজিয়ে ফেললেন এবং তার দরবারে সমবেত যাজকরাও কীদতে কাদতে তাদের সামনে রক্ষিত ধর্মগ্রন্থ ভিজিয়ে ফেললেন। তারপর নাজাশী বললেন, “নিশ্চয়ই এ বাণী এবং ঈসা (আ) যে বাণী নিয়ে এসেছিলেন, তা একই উৎস থেকে এসেছে। তোমরা দু'জন চলে যাও। আল্লাহ্‌ কসম! আমি এদেরকে তোমাদের কাছে সোপর্দ করব না এবং তারাও যেতে প্রস্তুত নয় ।” | ফড/.811000119.0010)

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।