২৯২ : | | _... সীরাতুন নবী সো) “অতএব, হে আল্লাহ্! যে জাতি তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের ওপর তোমার আযাব নাধিল কর। আর আমি তোমার পানাহ চাই, যাতে তারা আমার ওপর প্রভাব বিস্তার করে আমাকে বিপথগামী করতে না পারে ।” কুরায়শরা যেভাবে মুসলামানদের স্বদেশ থেকে বিতাড়িত করেছিল তার উল্লেখ ও স্বজাতির কতিপয় ব্যক্তিকে ভর্বসনা করে আবদুল্লাহ্ ইব্ন হারিস আরো একটি কবিতা রচনা করেন : “আমি তোমার কাছে মিথ্যা বলব না, তাদের সাথে যুদ্ধ করতে আমার হৃদয় ও আংগুল সত্যের ওপর থাকতে এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করতে শিক্ষা দিয়েছে? তাদের (মুসলমানদের) পবিত্র স্বদেশ থেকে জিনের পৃজারীরা বিতাড়িত করেছে। ফলে তারা কঠিন বিপদাপদে নিপতিত হয়েছে । আদী ইব্ন সাদ গোত্রে যদি তাকওয়া ও সম্প্রীতির আমানত থাকত, তাহলে আমি প্রত্যাশা করতাম যে, এ গুণ তোমাদের মাঝেও পাওয়া যাবে । আর সেই সত্তার শোকর আদায় করতাম, যাঁর থেকে কিছুর বিনিময়ে কিছুই চাওয়া যায় না। নভ্রষ্টা নারীদের সন্তানের পরিবর্তে আমাকে এমন কিছু সংখ্যক নওজোয়ান দেয়া হয়েছে__যারা দানশীল এবং অসহায় বিধবাদের আশ্রয়স্থল ।” আবদুল্লাহ্ ইব্ন হারিস অন্য একটি কবিতায় বলেন : “কুরায়শের অবস্থা এই যে, তারা আল্লাহ্র হক অস্বীকার করছে, যেমন আদ, মাদয়ান ও হিজরের অধিবাসীরা অস্বীকার করেছিল । যদি আমি (আল্লাহকে) তয় না করি, তাহলে, প্রশস্ত যমীনে কিংবা সাগরে আমার স্থান হবে না। তবে সে যমীনে আমার স্থান হবে, যেখানে আল্লাহ্র বান্দা মুহাম্মদ সো) রয়েছেন। আর বক্তব্য পেশের সুযোগ যখন এসেছে, তখন আমার মনে যা কিছু আছে তা স্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছি।” বস্তুত আবদুল্লাহ্ ইব্ন হারিস রো) তার এ কবিতার কারণে, (যোতে তিনি “আবৃরিক' শব্দ ব্যবহার করেছেন,) তীর নাম “মুবরিক' হিসাবে মশহুর হয়ে যায়। উমায়্যা ইব্ন খালাফ ইব্ন ওয়াহ্ব ইব্ন হুযাফা ইব্ন জুমাহ্কে ভ€সনা করে উসমান ইব্ন মাযউন নিয়োক্ত কবিতা আবৃত্তি করেন। তিনি ছিলেন উমায়্যার চাচাতো ভাই এবং ইসলাম গ্রহণ করার পর তিনি তার হাতে অনেক নির্যাতন ভোগ করেছিলেন। জাহিলী যুগে উমায়্যা তার গোত্রে খুবই গণ্যমান্য ব্যক্তি ছিল : | “হে তায়ম ইব্ন আমর ! এ ব্যক্তির জন্য তাজ্জব! যে আমার সংগে শক্রতা পোষণ করে, অথচ তার ও আমার মাঝে রয়েছে লবণাক্ত ও মিষ্টি দু'সাগরের ব্যবধান অর্থাৎ দুস্তর ব্যবধান) । | “তুমি কি নিরাপদে থাকার জন্য আমাকে মক্কা উপত্যকা থেকে বের করে দিলে, আর : আমাকে আবিসিনিয়ায় নির্বাসিত করলে, যাকে তুমি নিজে অপসন্দ কর? “তুমি এমন সব তীর দুরস্ত কর, যেগুলো ঠিক করা তোমার অনুকূলে 'নয় । আর তুমি সে তীরগুলো কেটে ফেল, যেগুলো ঠিক করা তোমার জন্য খুবই উপকারী । | ফড/.811000119.0010)
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।