Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ | রঃ ২১. সীরাতুন নবী (সা) এরপর রাসূলুল্লাহ্‌ (সা) তার সামনে এ সূরা পড়তে থাকলেন । আৰ উত্বা-পিঠের পেছনে হাত-রেখে হেলান দিয়ে নীরবে শুনতে লাগল । সূরাটির যেখানে সিজদার আয়াত রয়েছে, সে পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ্‌ (সা) থামলেন এবং সিজদা করলেন। তারপর বললেন : হে আবু ওয়ালীদ 45707 উত্বার অভিমত এরপর উত্বা সেখান-থেকে উঠে তার সংগীদের কাছে ফিরে গেল। তখন তারা পরস্পরে বলাবলি করতে লাগল : আল্লাহ্‌র কসম! আবুল ওয়ালিদ যে চেহারা নিয়ে গিয়েছিল, এখন তা থেকে ভিন্ন রকম চেহারা নিয়ে এসেছে। উত্বা তাঁদের কাছে বসলে তারা বলল : হে আবুল ওয়ালীদ! সেখানকার খবর কি ? উত্বা বলল : সেখানকার খবর এই যে, আল্লাহ্‌র কসম! আমি এমন কথা শুনেছি, যার মত কথা ইতিপূর্বে আর কখনো শুনিনি। আল্লাহ্‌র কসম, তা কবিতাও নয়, জাদুও নয়, জ্যোতিষীর বাণীও নয় । হে কুরায়শরা ! তোমরা আমার কথা শোনো এবং এই সমস্ত বিষয় আমার হাতে ছেড়ে দাও। আর. এ লোকটি যে কাজে নিয়োজিত, তা তাকে করতে দাও এবং তোমরা তার থেকে সরে থাক। কারণ আল্লাহর কসম ! তার থেকে যে কথা আমি _ শুনেছি, তা একদিন বিপুল খ্যাতি অর্জন করবে। আরবরা যদি তাঁর ক্ষতি সাধন করে; তা হলে তোমরা মনে করবে যে, তারা তোমাদের কাজ সম্পন্ন করে দিয়েছে। আর যদি সে আরবদের উপর জয়ী হয়, তবে তার রাজ্য ও রাজতু তোমাদেরই রাজ্য ও রাজত্ব হবে। তার প্রভাব- প্রতিপত্তি ও সম্মান তোমাদেরই প্রভাব-প্রতিপত্তি ও সম্মান হবে। তেমন হলে, এর অসীলায় তোমরা সবচাইতে সুখী ও সৌভাগ্যশালী জাতিতে পরিণত হবে। এ কথা শুনে সবাই বলে উঠল :আল্লাহ্রকসম!হে আবু ওয়ালীদ, সে তোমাকে নিজের কথা দিয়ে জাদু করেছে। উত্বা বলল : এ হচ্ছে তার সম্পর্কে আমার অভিমত। এখন তোমরা যা ভালো মনে কর, তাই কর।” ইসলাম গ্রহণকারীদের ওপর কুরায়শ নেতাদের নিপীড়ন ইব্‌ন ইসহাক বলেন : মক্কায় কুরায়শ বংশের শের বিভিন্ন খোতে নারীও পুরুষদের মধ ইললাম বিষ লা করতে লাগ। য়া মুপলমনদের থেকে কে টক করত এবং তাদের ওপর নির্যাতন চালাত । কুরায়শ নেতাদের রাসূলুল্লাহ সো)-এর সংগে আলাপ-আলোচনা ইব্ন ইসহাক বলেন : কোন কোন আলিম সাঈদ ইব্ন জুবায়র ও ইব্‌ন আব্বাসের মুত গোলাম ইকরামা রে)-এর বরাতে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন ।-তিনি বলেন : শ্ররপর কুরায়শ বংশের প্রত্যেক গোত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একদিম সন্ধ্যার পর কা'ৰা শরীফের কাছে সমবেত হল। এ নেতৃবৃন্দের মধ্যে ছিল উত্বা ইবন রবীআ; শায়বা ইব্‌ন রবী'আ, আবু সুফিয়ান ইব্‌ন হারব, নাযার ইব্‌ন হায়িস, বন্‌ আবদুদদারের সদস্য, আবুল বাখতারী ইব্‌ন হিশাম, আসওয়াদ ইব্‌ন মুত্তালিব ইব্ন আসাদ । যামা“আ ইব্‌ন আসওয়াদ, ওয়ালীদ ইব্‌ন মুগীরা, আবূ জাহ্ল ইব্‌ন হিশাম, আবদুল্লাহ্‌ ইব্ন' আবূ. উমায়্যা, আস ইব্ন ওয়ায়ল, সাহম গোত্রের হাজ্জাজের দুই ছেলে নাবীহ ও মুনাবিবিহ, উমায়্যা ইব্‌ন খালাফ ও ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।