Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

আক্রমণ প্রতিহত করার আহবান জানালেন সকলে তাকে সমর্থন করল ও তার আহবানে সাড়া দিল। কেবল অভিশপ্ত আবূ লাহাব মানল না। দা আপন তরে সাহাব উউমর্থন পেরে আবুভালিব তাদের প্রশংসায় যে কবিতা চা করেন আবু তালিব যখন দেখলেন, তার গোত্রের লোকেরা তার সহযোগিতায় সক্রিয়, তখন তিনি খুবই আনন্দিত হলেন, তাদের প্রতি খুবই প্রীত হলেন, তাদের প্রশংসা করলেন এবং তাদের অতীত গৌরবের উল্লেখ করলেন। সে সাথে সমগ্র গোত্রের মধ্যে রাসূলুল্লাহ (সা) কত মর্যাদাবান ব্যক্তি, তাও ব্যাখ্যা করলৈন, যাতে তাদের মতামত আরো মযবৃত হয় এবং সব সময় তারা তার প্রতি সহানুভূতিশীল থাকে। এ বিষয়ে তিনি তার কবিতায় বললেন : ৃ ্ “কুরায়শ যখন কোন অতীত গৌরবের ব্যাপারে একমত হবে, তখন. (দেখা যাবে) আবদে মানাফই তাদের মধ্যে শ্েষ্ঠ। আর যদি আবদ মানাফের শরীফ ব্যক্তিদের গণনা করা হয়, তবে বনু হাশিমের মধ্যেই রয়েছে শরাফত ও আভিজাত্য । | আর কুরায়শরা যদি কোন দিন গৌরববোধ করে, তবে মুহান্মদই হবেন তাদের শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম এবং তিনিই হবেন তাদের মধ্যে মহান ও অধিক মর্যাদাবান ব্যক্তি। কুরায়শ আমাদের ওপর তাদের খাঁটি ও ভেজাল-সকল লোককে. উক্কে দিয়েছিল, কিন্তু তারা সফল হয়নি, তাদের জ্ঞান-বুদ্ধি বিলুপ্ত হয়েছে। আমরা প্রাচীনকাল থেকেই কোন যুলুমকে সমর্থন করিনি, তবে কেউ জেহংকারের সাথে) মুখ বাঁকা করলে তা সোজা করে দিতাম । সব সময়ই _ আমরা কুরায়শকে সংকটকাল ও দুর্যোগে রক্ষা করতাম আর যারা তাদের সীমানায় প্রবেশ করতে চায়, আমরা তাদেরকে দূরে হটিয়ে দিতাম। “আমাদের কল্যাণেই শুকনো কাঠে জীবনের সঞ্চার হত, আমাদের ঘন অরপোই তার মুল বিকাশ লাভ করত।” রাসূলুল্লাহ্‌ সা)-এর বিরুদ্ধে ওয়ালীদ ইব্ন সুগীরার চক্রান্ত ও কুরআনের ব্যাপারে তার একদিন কুরায়শ গোত্রের একটি দল ওয়ালীদ ইব্‌ন মুগীরার কাছে সমবেত হল। তাদের মধ্যে তিনি ছিলেন একজন বর্ষীয়ান ব্যক্তি। তখন হজ্জের মওসুম সমাগত তিনি বললেন, কুরায়শের লোকেরা, হজ্জের মওসুম সমাগত। এ সময় আরবের সব এলাকা থেকে প্রতিনিধি দল আঁসবে। তোমাদের সংগী মুহাম্মদের ব্যাপার তো তারা শুনেছেই। কাজেই তার ব্যাপারে তোমরা একটা সর্বসম্মত মত স্থির কর। এ ব্যাপারে তোমাদের মধ্যে মতভেদ হলে একজন আরেকজনকে মিথ্যুক প্রতিপন্ন করবে এবং একজন আরেকজনের কথার জবাব' দেবে। তারা সবাই বলল, হে আবূ আব্দ শাম্‌স, আপনিই বলুন এবং আপনিই আমাদের জন্য একটি মত স্থির করে দিন, আমরা. সে মতই কাজ করব । ওয়ালীদ বললেন, বরং তোমরাই বল, আমি শুনব। তারা বলল, আমরা তো বলি মুহাম্মদ একজন জ্যোতিষী । দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।