রাসূল (সা) কর্তৃক স্বজাতির কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত ২৪১ “হে আমর, ওয়ালীদ ও মুতঈমকে বলে দাও; তোমাদের প্রহরার বদলে আমি যদি একটি বকনা উটও পেতাম, তাহলেও ভালো হত ? সে বকনা উট যতই-অল্পবয়সী ও দুর্বল হোক, তার মুখে প্রচুর ফেনা জমে থাকুক এবং দুই পায়ের ওপর প্রস্রাবের ফৌটা পড়তে থাকুক, তাতে কিছু এসে যায় না। (দুর্বলতার দরুন) সে অগ্রণী উটগুলোর পিছু পিছু চলতে থাকে, অথচ সংলগ্ন থাকে না, আর যখনই মরুভূমির ওপর ওঠে, তখন তাকে ওয়াবার (বিড়াল সদৃশ ক্ষুদ্র ্াণীবিশেষ) বলে আখ্যায়িত করা হয়। আমাদের একই পিতামাতা থেকে জনম নেয়া আমাদের দু'ভাইকে দেখতে পাই, যখন তাদেরকে -জিজ্ঞেসা করা হয়, তখন তারা বলে যে, ব্যাপারটা অন্যের হাতে ন্যস্ত। হ্যা, তাদের হাতেও ক্ষমতা আছে, কিন্তু তারা এত নীচে নেমে গেছে যেন যু-আলাক পর্বতের শীর্ষ থেকে পাথর গড়িয়ে পড়েছে। বিশেষ করে আমি আবৃদ শামস ও নাওফলের কথা উল্লেখ করছি, (কুরায়শের এ দুটি ভ্রাতৃ্ততিম শাখা আবূ তালিবের নিরাপত্তা নিয়ে মাথা ঘামায় না, এ কথা বলেই আব তালিব দুঃখ প্রকাশ করছেন)। আগ্তন যেমন পুড়ে যাওয়া অংগারকে ছুঁড়ে ফেলে দেয়, তেমনিভাবে তারা আমাদেরকে ছুঁড়ে ফেলেছে। তারা উভয়ে তাদের ভাইদের অপমানিত করেছে সকলের সামনে। ফলে গোত্রের কাছ থেকে তারা শূন্য হাতেই ফিরেছে। তারা এমন লোককে গৌরব ও মর্ধাদার অংশীদার করেছে, যার কোন পিতৃপরিচয় নেই, কেবল তার কথা উল্লেখ করেই পরিচয় দিতে হয়। বনূ তায়ম, বনূ মাখযূম ও বনু যুহরা এদেরই দলতুকত। যখনই সাহায্য তলব করা হত তখন তারা আমাদের সহযোগী হত। অতএব আল্লাহ্র কসম, আমাদের প্রজন্মের একটি লোকও যতদিন বেঁচে থাকবে, আমাদের মধ্যে শত্রুতা বজায় থাকবে । তাদের ধৈর্য ও বুদ্ধি লোপ পেয়েছে। তারা প্রশস্ত কূপের মত ব্যবধান সৃষ্টি করেছে, আর এ ব্যবধান হলো খুবই মন্দ।” ইব্ন হিশাম বলেন : আমরা এ কবিতার দুটো লাইন বাদ দিয়েছি, যাতে আবূ তালিব খুবই কটু ভাষা প্রয়োগ করেছেন। ুরায়শ বংশের লোড ইলা অকাকারীদের নিকিতা পন কা ইব্ন ইসহাক বলেন : এরপর কুরায়শ গোত্রের লোকেরা গোত্রের বিভিন্ন শাখায় যে সব লোক ইসলাম গ্রহণ করেছিল, তাদের একে অপরকে উষ্কে দিতে লাগল । ফলে প্রতিটি গোত্র তাদের ভেতরকার. মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়ল ও নির্যাতন চালাতে লাগল এবং.তাদের ধর্ম থেকে তাদেরকে বল প্রয়োগে ফেরাতে উদ্যত হল। কিন্তু আল্লাহ্র তার রাসূলকে তার চাচা আবূ তালিবের মাধ্যমে রক্ষা করলেন। আবু তালিব যখন দেখলেন, সমথ কুরায়শ গোত্র বনু হাশিম ও বনু মুস্তালিবের সাথে খারাপ আচরণ করছে, তখন দু'টি শাখার লোকদেরকে ডেকে নিজের অনুসৃত নীতি অনুসরণ পূর্বক রাসূলুল্লাহ্ সো)-কে রক্ষা করা ও তার ওপর থেকে সকল ১. অর্থাৎ আবু তালিব বলতে চাইছেন যে, আমার জন্য একটি বকনা উটও তোমাদের চাইতে উপকারী। ই কাজেই তোমরা যে ব্যবস্থাধীনে আমাকে নিরাপত্া দিতে চাও, তার চাইতে একটা বকনা উট পাওয়াও আমার জন্য ঢের ভালো ছিল । সীরাতুন নবী (সা) (১ম খণ্ড)__-৩১ ফ্,9110000109.001)
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।