২২৮ সীরাতুননবী (সা) এরর ডি মারি ব্রত হুর নিরব আরতি তাদের খুঁজতে যেতেন _ ইব্ন ইসহাক বলেন : কোন কোন এঁতিহাসিক বলেন যে, সাধাতের সময় সমাগত হলেই রাসূল (সা) মক্কার পার্বত্য উপত্যকায় চলে যেতেন। তার সাথী আলীও এত গোপনে যেতেন যে, তার পিতা আবূ তালিব, অন্য চাচারা এবং সমগ্র কুরায়শ গোত্রের অন্য কেউ তা জানতে পারত না। দুজনে সেখানে সালাত আদায় করতেন এবং অপরাহে ফিরে 'আসতৈন। এভাবে যতদিন আল্লাহ্র ইচ্ছা, তারা লোকচক্ষুর অন্তরালে রইলেন । একদিন সালাতে রত অবস্থায় আবু তালিব তাঁদের উভয়কে দেখে ফেলেন। এরপর তিনি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করলেন, হে ভাতিজা! এ কোন্ ধর্ম যা তুমি পালন করছ ? তিনি বললেন, চাচা! এ হচ্ছে আল্লাহ্র ধর্ম, তার ফেরেশতাদের ধর্ম, তার নবী-রাসূলদের ধর্ম এবং আমাদের পিতা ইবরাহীম আ)-এর ধর্ম (রাসূল (সা)-এর ভাষা এ থেকে কিছুটা ভিন্নও হয়ে থাকতে পারে)। আল্লাহ আমাকে তার বান্দাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন। আমি যত লোককে উপদেশ দেই, যত' লোককে সত্যের দিকে দাওয়াত দেই, যত লোক আমার দাওয়াত গ্রহণ করুক এবং আমাকে সাহায্য- ' সহযোগিতা করুক, আমার চাচা হিসাবে তাদের সকলের চাইতে আপনার ওপর আমার অধিকার ও দাবি বেশি। আবূ তালিব বললেন :. “ভাতিজা, আমি তো আমার চিরাচরিত পূর্বপুরুষদের ধর্ম ও রীতিনীতি ত্যাগ করতে পারব না। তবে আল্লাহ্র কসম! আমি যতদিন বেঁচে আছি, তোমার সাথে কেউ অপ্রীতিকর আচরণ করতে পারবে না” _ কেউ কেউ বলেন, তিনি আলী (রো)-কে রললেন, ওহে আমার পুত, তুমি এ কোন্ ধর্ম অনুসরণ করছ? তিনি বললেন : হে আমার পিতা, আমি আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি, যা কিছু প্রত্যাদেশ তার কাছে এসেছে, তাকে সত্য বলে মেনে নিয়েছি এবং তীর সংগে আল্লাহ্র জন্য সালাত আদায় করেছি এবং তার অনুসরণ করেছি। শোনা যায় যে, একথা শুনে আবু তালিব তাকে বললেন, হাথ (সা) তোমাকে জাগো পর্ধেই আহ্বান করেছে। কাজেই ছুমি এ পথে দৃঢ় থাক। যায়দ ইব্ন হারিসার ইসলাম গ্রহণ ইব্ন ইসহাক বলেন : এরপর যায়দ ইব্ন হারিসা ইবৃন শুরাহবীল ইব্ন কা'ব ইব্ন আবদুল উযযা ইব্ন ইমরুল কায়স কাল্বী ইসলাম গ্রহণ করেন। ইনি ছিলেন, রাসূলুল্লাহ সো)-এর আযাদকৃত দাস এবং আলী ইব্ন আবু তালিবের পর প্রথম ইসলাম গ্রহণকারী ও সালাত আদায়কারী পুরুষ |: যায়দের বংশ পরিচয় ইব্ন হিশাম বলেন : যায়দের বংশধারা হচ্ছে যায়দ ইব্ন হারিসা ইব্ন শুরাহবীল ইবৃন কাব ইবন আবদুল উম্যা ইব্ন ইমরুল কায়স ইব্ন আমির ইব্ন নু'মান ইব্ন আমির ইব্ন আবদে উদ্দ ইব্ন 'আওফ ইব্ন-কিনানা ইব্ন বাকর ইব্ন আওফ ইব্ন উষরা ইব্ন যায়দ ড$/5%.211000119.0010
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।