কুরআন নাযিল হওয়ার সূচনা রি ২২৫ আমার কাছে সালিহ ইব্ন কায়সান উরওয়া ইবৃন যুবায়র সূত্রে আয়েশা (রো) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর উপর প্রথম পর্যায়ে প্রতি. সালাত দু'-দু রাকআত করে ফরয করা হয়। এরপর মুকীম অবস্থায় তা বাড়িয়ে চার রাকআত করেন এবং মুসাফির অবস্থায় আগের দু'রাকআতই বহাল রাখেন ।* জিবরীল (আ) রাসূলুল্লাহ্ সো)-কে সালাত ও উষৃ শিক্ষা দেন। ইব্ন ইসহাক বলেন : কতিপয় বিজ্ঞজন আমাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর ওপর সালাত ফরয হওয়ার বিধান নাধিল হওয়ার পর তার কাছে জিবরীল (আ) এলেন। এ সময় তিনি ছিলেন মক্কার উচু এলাকায় । জিবরীল (আ) তার পেছনদিকে সমতল এলাকার এক প্রান্তে নিজের পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন । তৎক্ষণাৎ সেখান থেকে একটা ঝর্ণা বের হল। তখন জিবরীল (আ) উধু করলেন এবং রাসূলুল্লাহ্ (সা) তা দেখতে লাগলেন। জিবরীল (আ)-এর উধু করার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সো) যাতে জানতে পারেন থে; সালাতের জন্য কিতাবে উু করতে হবে। | এরপর রাসূল সো) জিবরীলকে যেভাবে উু কতে দেখেছেন, সেভাবে উতু করলেন । তারপর জিবরীল (জো) রাসূলুল্লাহ (সা)-কে সংগে নিয়ে সালাত আদায় করলেন। তারপর জিবরীল চলে গেলেন। নুহ সা) বাদীকে রও লালাত শিক্ষা দেখ এরপর রাসূল (সা) খাদীজার কাছে এলেন এবং তিনি জিবরীল (আ) যেভাবে তাকে সালাতের জন্য উৃ করার নিয়ম শিখিয়েছেন, সেভাবে উযু করে খাদীজাকে দেখালেন। তারপর রাসূলুল্লাহ্ (সা)-এর দেখাদেখি খাদীজাও উযু করলেন। তারপর রাসূলুল্লাহ্ (সা) খাদীজাকে সংগে নিয়ে সালত আদায়. ক্রলেন। যেয়ন জিবরীল (আ) তাঁকে সংগে নিয়ে সালাত আদায় করেছিলেন । .. ১. মুযানী বর্ণনা করেন যে, মি'রাজের আগে সালাত ছিল সূর্যোদয়ের আগে একবার এবং সূর্যাস্তের পরে আর একবার। ইব্ন সালাম বলেন, হিজরতের এক বছর আগেই পাঁচ ওয়াক্ত সালাত ফরয হয়। এ বর্ণনার আলোকে হযরত আয়েশা (রা)-এর বর্ণিত হাদীসের ব্যাখ্যা এই দীড়ায় যে, মুসাফির অবস্থায় সালাতের চাইতে মুকীম অবস্থায় থাকাকালে ওয়াক্ত ও রাকজাত দু'টোরই সংখ্যা বাড়ানো হান্ন । আর দুই রাকআত করে ফরয করা হয়েছিল এর দ্বারা মি“রাজপূর্বকালের কথা বুঝানো হয়েছে। ২ সীরাতগ্রন্থে এ হাদীসটির সনদ যেভাবে উল্লেখ করা হয়েছে, তা রাসূল (সা) পর্যন্ত পৌঁছেনি। এ ধরনের হাদীস শরীআতের বিধি প্রণয়নের যোগ্য বিবেচিত হয় না । তবে সনদে যায়দ ইব্ন হারিসা থাকায় .. এটি তিনি রাসূলুল্লাহ্ (সা) থেকে পেয়েছেন বলে মনে করা হয় । তথাপি দুর্বল বিবেচিত বর্ণনাকারী ইবন লিহয়া'র ওপর নির্ভরশীল বিধায় বুখারী ও মুসলিমে এ হাদীস বর্ণিত হয়নি । তবে ইমাম মালিক ইব্ন লিহয়া সম্পর্কে ভালো মন্তব্য -করতেন। (পূর্ণাঙ্গ আলোচনার জন্য দেখুন, রওযুল উনুফ, ১ম খণ্ড, পৃ. ২৮৩-২৮৪) সীরাতুন নবী (সা) (১ম খণ্ড)__২৯ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।