Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

২২০ মি সীরাতুননবী (সা) ওয়ারাকা বললেন : আল্লাহ্র কসম ! ধার হাতে আমার জীবন । তুমি অবশ্যই এ উম্মতের নবী । মুসার কাছে যে নামূস আসতেন, তিনিই তোমার কাছে এসেছিলেন । তুমি নিশ্চিতভাবে জেনে রাখ,:তোমার জাতি তোমাকে মিথ্যুক সাব্যস্ত করতে চাইবে । তোমার ওপর নির্যাতন চালাবে, তোমাকে দেশ ত্যাগে বাধ্য করবে এবং তোমার সংগে যুদ্ধে লিপ্ত হবে । আহা ! আমি যদি সে সময় বেঁচে থাকি, তাহলে আমি অবশ্যই আল্লাহ্‌র দীন প্রতিষ্ঠায় এমন সাহায্য করব যা তিনি জানেন। এরপর তিনি রাসূলুল্লাহ সো)- ১52৮8 পরে রাসূলুল্লাহ্‌ (সা) তার ঘরে ফিরে এলেন। ৃঁ ওহী সম্পর্কে খাদীজার নিশ্চয়তা দান ইব্‌ন ইসহাক বলেন : রর পরিবারে কক বত গোদীর ইন হুদ আন হাকীম আমাকে জানিয়েছেন যে, তিনি শুনেছেন, খাদীজা রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলেছিলেন, হে আমার চাচাতো ভাই! আপনার যে সহচরটি আপনার কাছে মাঝে মাঝে আসে, সে যখন আসবে, তখন কি আপনি আমাকে তার আগমনের খবর জানাতে পারবেন ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হ্যা, পারব । খাদীজা বললেন, তাহলে যখন আসবেন তখন আমাকে জানাবেন। এরপর যথারীতি জিবরীল (আ) তার কাছে এলেন। রাসূলুল্লাহ্‌ (সা) খাদীজাকে বললেন, হে খাদীজা! এই তো জিবরীল আমার কাছে এসেছেন। তখন খাদীজা বললেন, হে আমার চাচাতো ভাই, আপনি উঠে আমার বাম উপ্লুর ওপর বসুন তো। তখন রাসূলুল্লাহ্‌ (সা) উঠলেন এবং তার বাম উরুর ওপর বসলৈন। তখন খাদীজা বললেন, এখন কি আপনি তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হ্যা। খাদীজা বললেন, এখন একটু সরে আমার ডান উরুর ওপর বসুন তো ! রাসূলুল্লাহ সো) একটু সরে খাদীজার ডান উরুর ওপর বসলেন। তারপর খাদীজা তীকে জিজ্ঞেস করলেন, এখনো কি তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হ্া। খাদীজা বললেন, আবার একটু “ঘুরে আমার কোলে বসুন তো ! তখন রাসূলুল্লাহ্‌ (সা) তার কোলের ওপর বসলেন। এবারও খাদীজা জিজ্ঞেস করলেন, এখনো কি তাকে দেখতে পাচ্ছেন? রাসূলুল্লাহ্‌ সো) বললেন, হ্যা । রাবী বলেন : তখন খাদীজা একটু ঘুরে বসলেন এবং নিজের কীধের ওপর থেকে অবগুষ্ঠন খুলে রাখলেন। অথচ তখনও তার কোলে রাসূলুল্লাহ্‌ সো) বসা ছিলেন। এরপর তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞেস করলেন, এখনো কি তাকে দেখতে পাচ্ছেন? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, না। খাদীজা বললেন, হে আমার চাচাতো ভাই, আপনি অবিচল ও উৎফুল্ল থাকুন। আল্লাহ্‌র শপথ ! এ আগন্তুক নিশ্চয়ই ফেরেশতা, শয়তান নয়। ইব্‌ন ইসহাক বলেন : আমি বিষয়টি আবদুল্লাহ ইব্ন হাসান ইব্‌ন হাসান ইব্ন আলী ইব্‌ন আবূ তালিবের সামনে উপস্থাপন করেছিলাম । আবদুল্লাহ্‌ বললেন : আমি আমার মাতা ফাতিমা 'বিনতে হুসায়ন (যোর বোন আমিনা বা সুকায়না) ইবন আলীর কাছেও এ ব্যাপারটি খাদীজার বরাতে শুনেছি। পার্থক্য শুধু এই যে, তীর বর্ণনায় ছিল যে, ০০০৪০০১০০০৫ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।