২১২ ॥ সীরাতুননবী (সা) সামনে করে না দেখাতাম, তাহলে (সেসব কাজ না করায়) তাদের কোন দোষ হত না। কিন্তু এখন তারা আল্লাহ্র নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে। তারা ভেবেছে যে, এভাবে তারা আমার ওপর ও আল্লাহ্র ওপর বিজয়ী হতে পারবে । এসব এজন্য ঘটেছে, যাতে আল্লাহ্র কিতাবের ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়। তারা আমার সংগে অযথা শক্রতা করেছে। তবে যদি মুনহামান্না [মুহাম্মদ (সা)-এর সুরিয়ানী নাম] আসতেন, যাকে আল্লাহ্ পবিত্র আত্মাসহ তোমাদের কাছে পাঠাবেন, তিনিই আমার পক্ষে সাক্ষ্য দিবেন এবং তোমরাও অবশ্যই আমার পক্ষে সাক্ষ্য দেবে । কারণ তোমরা দীর্ঘদিন ধরে আমার সংগে আছ। আমি তোমাদের এসব কথা এজন্য নললাম, যাতে তোমরা অভিযোগ করতে না পার। ইনজীল গ্রে রাসূলুল্লাহ্ সো)-এর গুণাবলী 7 নবুওয়ত প্রমাণ করেন । ইবৃন ইসহাক বলেন : হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে ঈসা (আ) প্রদত্ত . যে বিবরণ ও ভবিষ্যদ্বাণী ঈসা ইব্ন মারইয়াম (আ)-এর সহচর. ইউহান্নাস কর্তৃক সংকলিত ইনজীলে বর্ণিত হয়েছে এবং যা ঈসা ইবৃন মারইয়াম (আ) আল্লাহ্র তরফ থেকে প্রাপ্ত ইনজীলে ইনজীলধারীদের জন্য লিপিবদ্ধ করেছেন, আমার জানামতে তা নিম্নরূপ : “যে আমার সংগে শক্রতা করল, সে যেন রবের সংগে শক্রতা করল । যে সব কাজ আমার পূর্বে আর কেউ করেনি, আমি যদি সেসব কাজ তাদের সামনে করে না দেখাতাম, তাহলে তাদের কোন দোষ হতো না। কিন্তু এখন তারা সত্যের প্রতি হঠকারিতা করা শুরু করেছে। তারা ভেবেছে যে, এভাবে তারা আমাকে ও আল্লাহকে পরাজিত করতে পারবে । অথচ এশী ্রস্থের ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়া অবধারিত.। তারা আমার সংগে অন্যায়ভাবে শত্রুতা করেছে ।১ তবে মুনহামান্না- যাকে মহাপ্রভু আল্লাহ্ নিজের পক্ষ থেকে পাঠাবেন, যিনি মহাপ্রভু আন্মাহ্্র নিকট থেকে আগত পবিত্র আত্মা- তবে তিনি অবশ্যই আমার পক্ষে সাক্ষী হবেন, আর. তোমরাও সাক্ষী হবে। কারণ প্রথম থেকেই তোমরা আমার সংগে আছ। তোমরা যাতে পরে অভিযোগ করতে না পার, সেজন্য আমি এ সব কথা বললাম ।” উল্লেখ্য যে, সুরিয়ানী ভাষায় মুনহামান্না অর্থ প্রশংসিত বা মুহাম্মদ । আর রোমান ভাষায় এর প্রতিশব্দ পারাকালিস্তিস (সা)। (যোহনের) ই্জীলের বর্ণিত বাক্যাবলীতে হযরত ঈসা (আ) বারবার সেই পয়গষরের আগমনের সুসংবাদ দিয়াছেন। তাহাকে তিনি 'ফারকালিত' 02219016%6) বলিয়া অভিহিত করিয়াছেন। এই শব্দটি ইবরানী অথবা সুরয়ানী। এই শব্দটির হুবহু আরবী অনুবাদ মুহাম্মদ ১. মূল শব্দটি মাজ্জানান অর্থ অন্যায়ভাবে, বিনাকারণে বিনালাভে বা বিনামূল্যে বিজ্ঞজনদের কথিত একটি প্রবাদ বচনে বলা হয়েছে : “হে আদম সন্তান, বিনামূল্যে অন্যকে শিক্ষা দাও, যেমন তুমি বিন মূল্যে শিক্ষা লাভ করেছ।” অথবা অভিজ্ঞ লোকদের পরামর্শ নাও, তারা তোমাকে বিনামূল্যে এমন জ্ঞান দান করবেন, যা তারা বহু মূল্যে অর্থাৎ দীর্ঘ অভিজ্ঞতায় অর্জন করেছেন। ' ৃ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।