1২১ সমৃদ্ধ । ইব্ন দিহ্য়া বলেন, সুহায়লী আমাকে কিছু কবিতা পড়ে শুনিয়েছেন এবং.-বলেছেন, আষি এই কবিতার মাধ্যমে আল্লাহ্র কাছে যা-ই চেয়েছি, আল্লাহ্ আমাকে তা দিয়েছেন। এমনকি অন্য যারা এই কবিতা পাঠ করে দু'আ করেছেন, তারাও যা চেয়েছেন তা পেয়েছেন। ভার বাহরুল কামিল নামক গ্রন্থে বর্ণিত এই কবিতার প্রথম কয়েকটি চরণ নিম্নরূপ : “হে অন্তর্যামী সর্বশ্রোতা! তুমিই সকল আশা পুরণকারী। সরুল বিপদ-মুসীবতে তোমার ৰাছেই সাহায্য প্রার্থনা করা হয়৷ সকল উদ্বেগ-উৎ্কণ্ঠা ও অভিযোগ তোমার কাছেই পেশ করা হয়। তোমার “কুন' (হও) শব্দটি বলার মধ্যেই জীবিকার ভাপ্তার নিহিত । তুমি বদান্যতা প্রদর্শন কর, কারণ তোমার কাছেই সকল কল্যাণ বিদ্যমান । “আমার অভাব ও দারিদ্র্য ছাড়া, তোমার নৈকট্য লাভের আর কোন উপায় আমার নেই। “তোমার কাছে প্রার্থনার মাধ্যমেই আমি আমার দারিদ্ধ্য ঘুচাই। “তোমার অনুথহ থেকে যদি তোমার এই দরিদ্র বান্দাকে বঞ্চিত করা হয়৷ “তাহলে তোমার দরজায় পুনঃপুন করাঘাত করা ছাড়া আমার আর কিছু করার নেই। তোমার মহানুভবতার পক্ষে কোন পাপীকেও হতাশ করা কল্পনাতীত। | “কেননা, তোমার অনুগ্রহ সীমাহীন ও করুণা অফুরন্ত |” কথিত আছে যে, ফরাসীরা সুহায়ল এলাকায় আগ্রাসী হামলা চালিয়ে তাকে ধ্বংস এবং তার অধিবাসী ও সুহায়লীর আতীয়-বজনকে হত্যা করে। এ সময়ে সুহায়লী সেখানে উপস্থিত ছিলেন না। পরে তিনি এ খবর জানতে পেরে একটি ভাড়াটে বাহনের পিঠে আরোহণ করে হাম সুহায়লে আসেন এবং তার পাশে দাড়িয়ে নিম্ক্ত কবিতা আবৃত্তি করেন : “হে আমার আবাসভূমি! কোথায় সেই মুক্ত ভূমি এবং সাদা হরিণ, কোথায় আমার সঙ্গি প্তিবেশিগণ ? ধরিয়জনকে নিজ বাড়িতে জীবিত মনে হয়েছে কিনতু সালামের কোন জবাব আসেনি । আমার কাছে শুধু প্রতিধ্বনিই ফিরে এসেছে, বন্ধুর কোন কথা কানে আসেনি। সেই বাড়িগুলোর গোসলখানার দরজার সাথে করুণ সুরে, আবেগ আপ্ুত কণ্ঠে ও সাশ্রু নয়নে আমি কথা বলেছি। হে আমার আবাসভূমি! ! নয়া যামানা তোমার সাথে কী আচরণ করল, তোমাকে নিষছের সাথে একীভূত করে নিল, অথচ কাল কখনো একীভূত হয় না।” সুহায়লী. একজন খ্যাতনামা ইমাম। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর জীবন চরিতের সবচেয়ে প্রসিদ্ধ বিশ্লেণমূলক গ্রন্থ 'রাওযুল উনৃফে'র প্রণেতা । এ গ্রন্থটি বিভিন্ন উপকারী জ্ঞানের সমাহার । গ্রন্থটি রচনা করতে তিনি ১২০ খানার অধিক খন্তথের সাহায্য গ্রহণ করেছিলেন । ৫৬৯ হিজরী সনের মুহাররম মাসে তিনি এ গ্রন্থ প্রণয়নের কাজ শুক্র করেন এবং এ সনের জমাদিউল আউয়ালে এ কাজ শেষ করেন। এ ছাড়া সুহায়লী রচিত আরো. অনেক গ্রন্থ রয়েছে। যেমন : ১. আত্-তারীফ ওয়াল ইলাম ফীমা উবহিমা ফিল কুরআন মিনাল আসমায়ি ওয়াল আলাম (কুরআনের দুর্বোধ্য নামসমূহের ব্যাখ্যা); ২. নাতায়েজুল ফিকর (চিন্তার ফসল); ৩. আল-ঈজানু ওয়াত্ তাবয়ীন লিমা উবহিমা মিন তাফসীরিল কুরআনুল কারীম (কুরআনের দুর্বোধ্য ব্যাখ্যার স্পষ্ট বর্ণনা); দড$৮৬$.2111001109.0011
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.