২১০ সীরাতুননবী (সো) প্রান্তরে যেতে বদ্ধপরিকর । কোন সহযোগিতা ছাড়া আমি সকল উপায়-উপকরণ জয় করে থাকি। অবমাননা সহ্য করে শুধু সেই কাফেলা, যে নিজের চামড়াকে কষ্ট দিতে প্রস্তুত হয় এবং বলে, আমি শক্ত পেশীকে অবনমিত করব না। আমার বৈপিত্রেয় ভাই এবং চাচার কথাবার্তা আমার সহ্য হয় না। যখন সে আমাকে রূঢ় কথা বলে, তখন তার জবাবও দিতে পারি না। তবে আমি যদি চাই, তবে আমি এমন কথা বলতে পারি, যা আর কারো জানা নেই।” যায়দ কা“বার অভিমুখী হয়ে যে কবিতা বলেন ইব্ন ইসহাক বলেন : বমি জাম ইল কাহিনির কৌন নিিআরীরিজনের বরাতে আমাকে জানান হয়েছে যে, যায়দ ইবৃন আমর ইবৃন নুফায়ল যখন মসজিদের ভেতরে থেকে কা'বার দিকে মুখ করতেন, তখন তিনি বলতেন : লাব্বায়কা হাক্কান, হাক্কান, তা'আববুদান ও রিক্কান (তোমার দরবারে আমি উপস্থিত, নিশ্চিতভাবে উপস্থিত, একনিষ্ঠভাবে উপস্থিত, দাসত্ব ও আনুগত্য সহকারে)। তিনি আরো বলতেন : আল্লাহ্! আমি তোমার কাছে আনত, তোমার চির বশীভূত, তুমি যতই আমাকে কষ্ট দাও, আমি তা বরদাশত করতে প্রস্তুত। আমি সত্য ও ন্যায় চাই, অংহকার চাই না। যে ব্যক্তি দুপুরের সময় চলে, সে দুপুরে নিদ্রিত ব্যক্তির মত নয়। “আমি সেই সম্তার কাছে নিজেকে সঁপে দিয়েছি, ধার সামনে ভারী ও সুদৃঢ় পৃথিবী অবনত হয়েছে। আল্লাহ্ পৃথিবীকে পানির ওপর বিস্তৃত করলেন । যখন তা স্থির হল, তখন তার ওপর পাহাড় স্থাপন করলেন । সুপেয় পানি বর্ষণকারী মেঘ যার অনুগত হয়েছে, আমি তার কাছে আত্মসমর্পণ করেছি। যখন মেঘকে কোন ভূখণ্ডের দিকে হাঁকিয়ে .নেয়া হয়, তখন সে সেখানে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে।” খাত্তাব কর্তৃক যায়দ ইব্ন নুফায়লের ওপর নির্যাতন ও অবরোধ এবং যায়দের সিরিয়ায় 77 খাত্তাব যায়দকে প্রায়ই নির্ধাতন করত। শেখ পর্যন্ত মকাবাসীর হা রিভিযতি যায়দকে মক্কার পার্শ্ববর্তী পাহাড়ে নির্বাসিত করে । মক্কার ঠিক বিপরীত দিকে হেরা পর্বতের ওপর তিনি থাকতে লাগলেন । কুরায়শ বংশের দুষ্ট প্রকৃতির একদল তরুণকে খাত্তাব যায়দের পাহারার কাজে নিয়োজিত করল এবং কিছুতেই যাতে যায়দ মক্কায় ঢুকতে না পারে, সেজন্য সর্বক্ষণ তাদের পাহারা দিতে বলল । মাঝে মাঝে যায়দ গোপনে মক্কায় ঢুকতেন। আর যুবকরা তা টের পেলেই খাত্তাবকে জানাত এবং তাকে নির্যাতন করে আবার বের করে দিত, যাতে মন্কাবাসীর ধর্ম নষ্ট না হয় এবং যায়দের কোন অনুসারী সৃষ্টি না হয়। এ জন্য যায়দ সব সময় আল্লাহ্র কাছে এ বলে ফরিয়াদ করতেন : “হে আল্লাহ্ ! আমি তো হারাম শরীফেরই দড$৮৬$.2110001109.0011
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।