Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালমান ফারসী (রো)-এর ইসলাম গ্রহণ . | ২০৭ আবরদের কন্যাশিশু হত্যা করতে নিষেধ করতেন ১ তিনি আরো বলতেন : আমি ইবরাহীমের রবের ইবাদত করি.-এবং আরবদের পৌত্তলিকতাকে নিন্দা ও বর্জন করি। ইব্‌ন ইসহাক বলেন : হিশাম ইব্‌ন উরওয়া আমাকে বলেছেন যে, তার পিতা (উরওয়া) তার মাতা আসমা বিন্ত আবূ বকর (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন : আমি যায়দ ইব্‌ন আমর ইবৃন নুফায়লকে কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে বসে থাকতে দেখেছি । সে সময় তিনি ছিলেন থুড়থুড়ে বুড়ো। তিনি সমবেত কুরায়শদের বলছিলেন : হে কুরায়শ সম্প্রদায়! যায়দের প্রাণ যার হাতে, তার শপথ করে বলছি, সমগ্ব কুরায়শ বংশে আমি ছাড়া আর কেউ ইবরাহীমের ধর্মের ওপর বহাল নেই। হে আল্লাহ ! কোন পদ্ধতিতে তোমার ইবাদত করা তোমার কাছে অধিক প্রিয়, তা জানালে আমি সেই পদ্ধতিতে তোমার.ইবাদত করতাম । কিন্তু আমি তা জানি না। এ বলে তিনি নিজের হাতের তালুর ওপর সিজদা করলেন। . ইব্ন আমর ইব্‌ন নুফায়ল এবং তার চাচাতো ভাই উমর ইব্‌ন খাত্তাব (রো) রাসূলুল্লাহ্‌ (সা)-কে বললেন : আমরা কি যায়দের জন্য আল্লাহ্র নিকট ক্ষমা চাইতে পারি ? রাসূলুল্লাহ (সা) বললেন : হ্যা। তাকে স্বতন্ত্র একটি উম্মাহ হিসাবে কিয়ামতের ময়দানে উঠানো হবে । ... পৌত্তলিকতা বর্জনের বিষয়ে যায়দের স্বরচিত কবিতা লহ রা ওপর যে নির্যাতন করা হয়, সে সম্পর্কে তিনি বলেন : একজন প্রভুর আনুগত্য করব, না হাজার হাজার প্রভুর ? যখন জীবন ধারণের প্রক্রিয়া বহুভাবে বিভক্ত হয়ে যায়। আমি লাত ও উয্যা সবাইকেই ছেড়ে দিয়েছি। প্রত্যেক ধৈর্যশীল ও ন্যায়নিষ্ঠ লোক এরূপই করে থাকে ৷ আমি ১. হাদীসে বর্ণিত আছে যে, জাহিলী যুগে আরো এক ব্যক্তি এপ করতেন। তিনি হলেন কবি ফারাযদাকের দাদা সা“সা'আ ইব্‌ন মু'আবিয়া। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করলেন, আমি শিশুকন্যা হত্যার প্রতিবাদ ও প্রতিরোধ করতাম, এর কি প্রতিদান পাব ? রাসূল (সা) বললেন : আল্লাহ্‌ যখন তোমাকে ইসলামের নিয়ামত দিয়ে কৃতার্থ করেছেন, তখন তুমি অবশ্যই প্রতিদান পাবে । কথিত আছে যে, আরবরা কন্যাদের প্রতি বিদ্বেষ ও ঘৃণাবশতই. তাদেরকে হত্যা 157255788 পুঁতে হত্যা করত। ২ লাতের বিবরণ ইতিপূর্বে দেয়া হয়েছে। উষযার মূর্তিটি এক খেজুর বাগানে রক্ষিত ছিল। আমর ইবন লুআই বলেছিল যে, বিশ্ব প্রভু শীতকালে লাতের কাছে এবং গরমকালে উয্যার কাছে থাকেন? সেই থেকে আরবরা উয্যাকে বিশেষ মর্যাদা দিত। তারা তার জন্য একটা ঘর বানায় । সেখানে ঠিক কাবার অনুকরণে পশু বলি দেয়া হত। রাসূলুল্লাহ (সা) মক্কা বিজয়ের পর এই মূর্তি ভাঙার জন্য খালিদকে পাঠালেন। তখন স্থানীয় প্রবীণরা তাকে বলল, হে খালিদ ! ওটা ভেঙো না। সাবধান হয়ে যাও। কারণ ওটা ভাঙলে আবার আপনা-আপনি সাবেক অবস্থায় বহাল হয়ে যায়। কিন্তু খালিদ তবু তা ভেংগে গুড়িয়ে দিলেন, অবশ্য মূর্তিটার গোড়ার অংশ ও ভিত বহাল রাখলেন । মন্দিরের রক্ষক বলল : আল্লাহ্‌র কসম, উয্যা আবার পূনর্বহাল-হবে এবং যে তাকে ভেংগেছে, তার ওপর প্রতিশোধ নেবে । এরপর খালিদ রাসূল (সা)-এর নিকট ফিরে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানান । রাসূল (সা) বললেন : খালিদ ! তুমি ভাঙার পর কি কোন দ$৮৬$.2110001109.0011

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।