Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

২০৬ সীরাতুননবী সো) ইব্‌ন ইসহাক বলেন : মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসায়ন আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) আমর ইব্‌ন উমায়্যা যামরী (রো) নামক সাহাবীকে এ ব্যাপারে নাজাশীর নিকট প্রেরণ করেন। আমরের .নিকট রাসূলুল্লাহ (সা)-এর বার্তা পেয়ে নাজাশী স্বয়ং উম্মে হাবীবার নিকট রাসূলুল্লাহ (সা)-এর সংগে তার বিয়ের প্রস্তাব দেন। এরপর তিনি তাকে রাসূলুল্লাহ্‌ সো)-এর সংগে বিয়ে দেন এবং তার পক্ষ থেকে চারশ দীনার মোহরানা আদায় করেন। মুহাম্মদ ইব্‌ন আলী বলেন, আবদুল মালিক ইব্‌ন মারওয়ান যে পরবতীকালে মহিলাদের মোহরানা চারশ দীনার ধার্য করেন, তার দলীল হল এটা । রাসূলুল্লাহ সো)-এর পক্ষ থেকে যিনি উম্মে হাবীবাকে _এই মোহরানা অর্পণ করেন, তিনি হলেন খালিদ ইব্‌ন সাঈদ ইব্ন আস। ইব্‌ন হুয়ায়রিসের রোম স্মাটের নিকট গমন এবং খ্িস্টধর্ম গ্রহণ গিয়ে খ্িস্টধর্মে দীক্ষিত হন এবং সেখানে প্রভাবশালী সভাসদে পরিণত হন। ইব্ন হিশাম বলেন : সীজারের নিকট উসমানের অবস্থানকে কেন্দ্র করে বহু ঘটনা বর্ণিত আছে।১ কিন্তু মূল আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সো)-এর জীবনী থেকে অনেক দূরে সরে যেতে হয় বলে তা পরিহার করলাম । | ইব্‌ন ইসহাক বলেন : চতুর্থ ব্যক্তি যায়দ ইবন আমর ইবৃন নুফায়ল ইয়াহুদী বা খরি্টধর্মের কোনটাই গ্রহণ করেননি । তিনি স্ব-জাতির অনুসৃত পৌত্তলিকতাও বর্জন করেন। তিনি মৃত প্রাণী, রক্ত এবং দেব-দেবীর নামে যবেহ করা প্রাণীর গোশৃত ভক্ষণ করতেন না ২ তিনি ১. কথিত আছে যে, সীজার উসমানকে মক্কার শাসনকর্তা নিয়োগ করে রাজকীয় মুকুট পরিয়ে পাঠান। মক্কায়. এলে জনগণ তাকে তীব্র ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে। বিশিষ্ট কুরায়শ নেতা আসওয়াদ ইব্‌ন আসাদ ইব্‌ন আবদুল উধ্যা (হযরত খাদীজার চাচা) জোরদার আওয়াজ তোলেন যে, মন্কা চির স্বাধীন ও চিরঞ্ীব। সে কখনো কোন সাম্রাজ্যের অধীনতা মানবে না। এভাবে উসমানের অভিলাষ ব্যর্থ হয়ে যায়। রোম সম্রাট উসমানকে বিত্রিক (১০,০০০ সৈন্যের সেনাপতি) উপাধি দেন, যদিও সে একজন অনুসারীও পায়নি। পরে সে সিরিয়ায় পালিয়ে গেলে সেখানকার গাসসানী রাজা তাকে বিষ খাইয়ে হত্যা করে। এ রাজার নাম ছিল আমর ইব্‌ন জাফনা । (দ্র. রওষযুল উনুফ) ২ কথিত আছে -যে, বালদাহ নামক স্থানে রাসূলুল্লাহ (সা) যায়দ ইব্‌ন আমরের সাথে নবুওয়ত প্রাপ্তির পূর্বে সৌজন্যমূলক সাক্ষাত করতে যান। সেখানে রাসূল (সো)-কে কিছু খাবার পরিবেশন করা হল বা তিনি তা পরিবেশন করেন কিন্তু যায়দ নিজে তা খেতে অস্বীকার করেন। যায়দ বলেন, দেব-দেবীর নামে লটারীর মাধ্যমে যেসব পশু যবেহ করা হয় তা আমি খাই না। এখানে প্রশ্ন জাগে যে, জাহিলী রীতি- প্রথাকে বর্জন করতে আল্লাহ্‌ যায়দকে কিভাবে উদ্বুদ্ধ করলেন ? অথচ জাহিলী যুগে এরূপ মনোভাব . রাসূলুল্লাহ (সা)-এর মাঝেই স্বতঃস্ফূর্তভাবে জাগার কথা ছিল ! কেননা আল্লাহ তাকে এরূপ বিবেক-বুদ্ধি দিয়েই সৃষ্টি করেছিলেন। এর জবাব এই যে, এ হাদীসে রাসূলুল্লাহ (সা) খেয়েছিলেন, এমন কথা বলা হয়নি। আর তিনি যদি খেয়েও থাকেন, তবে তাতে দোষ হয়নি। কেননা তখনো শরীআতের বিধি নাযিল করে এগুলোকে হারাম করা হয়নি। আর যায়দ নিজের ব্যতিত টিন্ত-ভাবনার আনোকেই এটাকে বর্ন করে চলতেন। দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।