Seeratun Nabi S.A.W Ibn Hisham (Bangla) — seeratun nabi ibn hisham 1
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

২০৪ এ সীরাতুননবী (সা) সোনা দিয়ে আমার মুক্তিপণ কিভাবে শোধ হবে ? তখন রাসূলুল্লাহ্‌ (সা) তা নিজের মুখে পুরে দিয়ে বের করে আমাকে দিলেন, তখন তা পুরো ৪০ আউন্স হয়ে গেল । আমি তা দিয়ে আমার সব মুক্তিপণ পরিশোধ করলাম । ইবন ইসহাক বলেন : আনা আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে; উমর ইব্‌ন আবদুল আযীয (র) সালমান (রা) থেকে বলেছেন : সালমান ফারসী যখন-রাসূল- (সা)-কে নিজের বৃত্তান্ত অবহিত করেন, তখন তিনি এ কথাও জানান যে, আম্মুরিয়ার জনৈক খিস্টান ধর্মযাজক তাকে সিরিয়ার একটা স্থানে যেতে বলেছিলেন। সেখানে দুই জংগলের মাঝখানে একজন লোক রয়েছেন, যিনি প্রতি বছর এক জংগল থেকে আরেক জংগলে যান। তখন রুগ্ন লোকেরা তার সাথে দেখা করে । তিনি যার জন্যই দু'আ করেন, সে আরোগ্য লাভ করে । আম্মুরিয়ার যাজক তাকে বলেন, তুমি সেই লোকের কাছে চলে যাও এবং তুমি যে ধর্মের অনুসন্ধান করছ, সে সম্পর্কে তাকে জিজ্ঞেস কর। তিনি তোমাকে এ ব্যাপারে অরহিত করবেন। টু নানান জেলার জি রলার রিনার রোগীদের নিয়ে সেখানে সমবেত হয়েছে। অবশেষে সেই ব্যক্তি আবির্ভূত হলেন। তখন লোকেরা তাদের রোগীদের নিয়ে তাকে ঘিরে ফেলল । তিনি যার জন্য দু'আ করলেন। সেই ভাল হল। লোকদের ভিড়ের কারণে আমি তার কাছে পৌছতে পারলাম না। এরপর তিনি পরবর্তী প্রবেশের সময় আমি তার কাছে পৌছলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন : ইনি কে ? আমি বললাম : আল্লাহ্‌ আপনার ওপর রহম করুন, আপনি আমাকে ইব্রাহীমের পবিত্র ধর্ম সম্পর্কে অবহিত করুন৷ তিনি বললেন : তুমি আমাকে এমন একটা বিষয়ে জিজ্ঞেস করেছ, যে সম্পর্কে এ যুগের আর কেউ জিজ্ঞেস করে না। হারাম শরীফের অধিবাসীদের মধ্য থেকে এক ব্যক্তি অচিরেই সেই পবিত্র দীন নিয়ে আবির্ভূত হবেন। তার কাছে যেও। তিনি তোমাকে সেই দীনে দীক্ষিত করবেন। এ কথা বলার পর তিনি গভীর জংগলে প্রবেশ করলেন। এ বিবরণ শোনার পর রাসূলুল্লাহ্‌ (সা) সালমান (রা)-কে বললেন : হে সালমান, তোমার বিবরণ যদি সত্য হয়, তাহলে তুমি আল্লাহ্‌র নবী ঈসা ইব্‌ন মারইয়ামের সাক্ষাত পেয়েছ। _ সত্য-দীনের অনুসন্ধানকারী চার ব্যক্তি ইবৃন ইসহাক বলেন € একদিন কুরায়শ নেতৃবৃন্দ তাদের এক জাতীয় উৎসব উপলক্ষে একটি প্রধান মূর্তির নিকট সমবেত হল। এটি ছিল তাদের বার্ষিক উৎসবের দিন। তারপর তাদের মধ্যে শীর্ষস্থানীয় চারজন নেতা গোপন বৈঠকে বসলেন । এরা হলেন, ওয়ারাকা ইব্‌ন নাওফাল ইবন আসাদ ইব্ন আবদুল উষ্যা ইব্‌ন কুসাই ইব্‌ন কিলাব ইব্‌ন মুর্রা ইব্‌ন কাব ইব্ন লুআঈ- ইনি খাদীজার আপন চাচাতো ভাই, উবায়দুল্লাহ্‌ ইবন জাহশ ইব্‌ন রিআব ইব্‌ন ইয়া“মার ইব্‌ন সাব্রা ইব্‌ন মুব্রা ইব্‌ন গানম ইব্‌ন দৃদান ইব্‌ন আসাদ ইব্‌ন খুযায়মা। তিনি ছিলেন আবদুল মুস্তালিবের কন্যা উমায়মার ছেলে । দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।