সালমান ফারসী (রা)-এর ইসলাম গ্রহণ | ২০৩ রাসূলুল্লাহ (সা) কর্তৃক সালমানকে দাসত্ব থেকে মুক্তি অর্জনের উপদেশ : রাসূলুল্লাহ্ (সা) বলেন, এক সময় রাসূল সো) আমাকে বললেন, সালমান ! তুমি মুক্তিপণের বিনিময়ে মুক্তিলাভের উদ্যোগ নাও। তার পরামর্শ অনুসারে আমি আমার মনিবকে মুক্তিপণের বিনিময়ে যুক্তিলাভের ইচ্ছা জানালাম । বিনিময়ে ৩০০টি খেজুরের চারা লাগিয়ে দিতে এবং তাকে ৪০ উকিয়া (8০ আউন্স) সোনা দিতে স্বীকার করলাম। রাসূলুল্লাহ্ (সা) তার সাহাবীদের বললেন, তোমরা'তোমাদের ভাইকে সাহায্য কর । সাহাবীরা তীদের সাধ্যমত খেজুর চারা দিয়ে আমাকে সাহায্য করলেন এবং এভাবে ৩০০টি চারাগাছ সংগৃহীত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ (সা) আমাকে বললেন, সালমান ! এগুলো নিয়ে যাও এবং যমীন তৈরি কর। তারপর আমার কাছে এসো । আমি নিজ হাতে চারাগুলো লাগিয়ে দিয়ে আসব। সালমান (রো) বলেন : আমি ভূমি তৈরি করলাম এবং এ কাজে আমার সাথীরা আমাকে সাহায্য করলেন। যখন আমি এ কাজ শেষ করলাম, তখন রাসূলুল্লাহ (সা)-কে গিয়ে এ খবর জানালাম । তিনি [রাসূল (সা) আমার সংগে বাগানে আসলেন । তখন আমরা তীর হাতের কাছে খেজুর চারা এগিয়ে দিতে লাগলাম আর তিনি স্বহস্তে তা যমীনে রোপণ করতে লাগলেন । এভাবে আমরা একাজ শেষ করলাম । আল্লাহ্র শপথ! ধার হাতে সালমানের জীবন! এ তিনশ চারা থেকে একটি চারাও মারা যায়নি? এভাবে খেজুরের চারা তো লাগানো হল। কিন্তু চল্লিশ উকিয়া (আউন্স) সোনা আমার যিম্মায় বাকী রইল। একদিন কোন একটি খনি থেকে রাসূলুল্লাহ (সা)-এর কাছে মুরগীর ডিমের মত এক টুকরা সোনা পেশ করা হল। তখন রাসূলুল্লাহ্ (সা) সাহাবীদের কাছে জিজ্ঞেস - করলেন : সেই মুক্তিকামী পারসিক গোলাম তার মুক্তিপণের ব্যাপারে কি করেছে ? সালমান (রো) বলেন, এরপর আমাকে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে ডাকা হল। আমি তার কাছে গেলে তিনি বললেন : হে সালমান, এটা নিয়ে যাও এবং তোমার বাকী খণ পরিশোধ করে দাও। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (সা)। আমার খণের কতটুকু এ থেকে দেয়া যাবে £ রাসূলুল্লাহ (সো) বললেন : নিয়ে যাও। এ দ্বারা আল্লাহ্ তোমার সমুদয় খণ পরিশোধ করে দেবেন। আমি ডিম্বাকৃতির সোনার টুকরাটি নিয়ে গেলাম । আমি সেটি নিয়ে ওযন করলাম। আল্লাহর শপথ ! যীর হাতে সালমানের জীবন, দেখলাম সেটির ওযন পুরোপুরি ৪০ আউন্স। আমি নিজের মুক্তিপণ সম্পূর্ণ পরিশোধ করে স্বাধীন হয়ে গেলাম । তারপর রাসূলুল্লাহ্ (সা)- -এ্রর সংগে খন্দকের ড়াই- রা রি রন যুদ্ধে আমি তার সংগী হয়ে অংশগ্রহণ করি । ইব্ন ইসহাক বলেন : ইয়াধীদ ইব্ন আবু হাবীব আমাকে 'আবদুল কায়স গোত্রের এক ব্যক্তির কাছ থেকে জানান যে, সালমান বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (সা)! এতটুকু ডি জট নিজ হাতে একটি ভারী লারান। বলি ২০টি চা লাগান আনুন (সা)। সালমান (রো) তার হাতে যে চারাটি লাগান, ০5550955518 যায়। দ্র. রওযুল উনুফ)। ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।