২০২ _.. সীরাতুননবী (সা) রাসূলুল্লাহ সো)-এর নবুওয়ত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সালমান (রা)-এর উপস্থিতি সেই খাদ্য সামথ্ী নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে গেলাম । তিনি তখন কুবায় অবস্থান করছিলেন। আমি তার নিকট উপস্থিত হয়ে বললাম, আমি জানতে পেয়েছি যে, আপনি একজন সৎ লোক । আপনার সাহাবীদের অনেকেই দরিদ্র ও অভাবী । আমার কাছে কিছু সাদকার জিনিস জমা আছে। ভাবলাম, অন্যের তুলনায় আপনি এর বেশি হকদার । এ বলে, আমি তা ন্তার সামনে এগিয়ে দিলাম । রাসূলুল্লাহ্ সো) তীর সাহাবীদের তা খেতে বললেন: কিন্তু নিজে তাঁ খেলেন না। তখন আমি মনে মনে বললাম : একটি আলামত পেয়ে গেলাম । তারপর আমি তার কাছ থেকে চলে এলাম। . এবার কিছু খাবার জিনিস সংগ্রহ করলাম । তখন রাসূলুল্লাহ্ (সা) কুবা থেকে মদীনায় চলে এসেছেন। আমি তার কাছে খাবার জিনিসগুলো নিয়ে হাযির হলাম এবং তাকে বললাম, ইতিপূর্বে আমি দেখেছি আপনি সাদকার জিনিস খান না । তাই এবার যা এনেছি, তা সাদকা নয়, বরং হাদিয়া। এটা আপনার প্রতি সম্মানের নিদর্শন স্বরূপ এনেছি। তখন রাসূলুল্লাহ (সা) তা থেকে কিছু খেলেন-এবং তার সাহাবীদের খেতে বললেন। তারাও তার সংগে খেলেন। তখন আমি মনে মনে বললাম, আশ্মুরিয়ার যাজক এ যুগের নবীর যে'আলামতগুলো বলেছিলেন, এ হলো তার দ্বিতীয়টি । . এরপর তিনি যখন বাউল গারকাদ নামক কবরস্থানে ভার জনৈক সাহাবীর দাফন সম্পন করে ফিরে আসছিলেন, তখন আমি তীর কাছে উপস্থিত হলাম । তখন আমার গায়ে ছিল দুটো টিলেঢালা পোশাক । তিনি তার সাহাবীদের মাঝে বসে ছিলেন। এ সময় আমি তাকে সালাম দিলাম । এরপর আমি ঘুরে গিয়ে তার পিঠের দিকে তাকাতে লাগলাম । ভাবলাম, আমার উস্তাদ যে নবুওয়তের মোহরের কথা বলেছেন, তা দেখা যায় কিনা ? রাসূলুল্লাহ্ সো) আমাকে ঘুরে দাড়াতে দেখে বুঝতে পারলেন যে, আমি সম্ভবত কোথাও থেকে তার কোন বিষয় জেনে এসেছি এবং তা সত্য কিনা তার অনুসন্ধান চালাচ্ছি। তাই তিনি তার গায়ের চাদর তার পিঠের ওপর থেকে ফেলে দিলেন। তখন আমি মোহরটি দেখে চিনতে পরলাম । আমি মোহরটিতে চুমু খাওয়ার জন্য তার ওপর ঝুঁকে পড়লাম এবং কাদতে লাগলাম । রাসূলুল্লাহ্ (সা) আমাকে বললেন, সামনে এসো । আমি সামনে এসে বসে পড়লাম। তারপর আমার অতীতের সমস্ত ঘটনা তাকে খুলে বললাম । হে ইব্ন আব্বাস! যেমন আমি এখন তোমার কাছে বর্ণনা করছি, তেমনিভাবে আমি তার কাছে আমার সব ঘটনা বলি। শুনে তিনি মুগ্ধ হলেন এবং তার সাহাবীদেরকে তা মনোযোগ দিয়ে শুনতে বললেন। এরপর দাসত্তের কারণে সালমান (রা) রাসূলুল্লাহ সো)-এর সংগে বদর ও উহুদ যুদ্ধে অংশ নিতে পারেন নি। দ$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।