২০০ সীরাতুননবী (সা) নসীবায়নে সালমান ও তার সাথী | ৃ যখন তিনি মারা গেলেন, তখন আমি নসীবায়নে সেই 'ধর্মযাজকের নিকট চলে গেলাম এবং তাকে আমার সমস্ত ব্যাধার খুলে বললাম । তিনি আমাকে থাকতে দিলেন। এ ব্যক্তিকেও আমি আগের দু'জনের মত সৎ ও নিষ্ঠাবান পেয়েছিলাম । কিন্তু অল্পদিনের মধ্যেই তিনিও মারা গেলেন। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে, আমি তাকে বললাম, হুযূর, অমুক ধর্মযাজক তো আমাকে আপনার কাছে আসতে বলেন, এখন আপনি আমাকে কার কাছে যেতে বলেন এবং _ কি নির্দেশ দেন ? তিনি বললেন : আমার জানামতে এমন কেউ নেই, যে আমার মত সত্য ধর্মের ওপর প্রতিষ্ঠিত আছে, যার কাছে আমি তোমাকে যেতে বলতে পারি । তবে রোম দেশে আন্মুরিয়া নামক স্থানে এক ব্যক্তি আছেন, যিনি আমার মত। যদি তুমি চাও, ত তবে তার কাছে .যেতে পার। সালমান ও তার সাথী আনম্মুরিয়ায় তিনি যখন মারা গেলেন, তখন আমি আম্মুরিয়ার সাথীর নিকট গেলাম এবং তাকে আমার সব খবর জানালাম । তিনি আমাকে তার কাছে থাকতে বললেন । আমি তাকে একজন স্ব্যক্তি হিসাবে পেলাম । এখানে আমি শুধু ধর্মীয় অনুশীলনেই ক্ষান্ত থাকিনি, অর্থোপার্জনের সুযোগও পেয়েছিলাম ৷ আমার বহু গরু-ছাগল হয়েছিল। এরপর তারও মৃত্যুর সময় উপস্থিত হল। এ সময় আমি তাকে আমার অতীতের অভিজ্ঞতাসমূহ জানালাম । আমি তাকে বললাম, হুযূর! আপনার মৃত্যুর সময় তো ঘনিয়ে এসেছে। আপনার মৃত্যুর পর আমি কোন্ ব্যক্তিকে ধর্মযাজক হিসাবে গ্রহণ করব ? এ ব্যাপারে আপনি আমাকে কি নির্দেশ দেন ? তখন তিনি বললেন, বাবা, আল্লাহ্র কসম! এখন আর আমাদের এই ধর্ম সঠিকভাবে অনুসরণ করে এমন কেউ আছে বলে আমার জানা নেই। তবে একজন নতুন নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। তিনি ইবরাহীম (আ)-এর ধর্মসহ প্রেরিত হবেন। তিনি আরবভূমিতে আবির্ভূত হবেন। দুই মরুর মাঝে খেজুর বাগানে পরিপূর্ণ -এক জায়গায় তিনি হিজরত করবেন। তার আলামতগুলো সুস্পষ্ট হবে । তিনি হাদিয়া নেবেন কিন্তু সাদকা গ্রহণ করবেন না।-তার দুই কাধের মাঝখানে নবুওয়তের সীল থাকবে । তুমি যদি সেই দেশে যেতে পার, তবে সেখানে যাবে। সালমান ও তার অপহরণকারীরা ওয়াদিল কুরায় ও সেখান থেকে মদীনায় এরপর এ ব্যক্তি মারা গেলে আমি কিছুকাল আম্মুরিয়াতে অবস্থান করলাম । তখন বনূ আরব দেশে নিয়ে যাও এবং এর বিনিময়ে আমি তোমাদের এসব গবাদি পশু দিয়ে দেব । তারা এ প্রস্তাবে রাধী হল। আমি তাদের আমার গবাদি পশু দিলাম এবং তারা আমাকে তাদের সাথে নিয়ে চলল । কিন্তু ওয়াদিল কুরাতে পৌছার পর তারা আমার ওপর যুলুম করল এবং আমাকে ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।